Home আঞ্চলিক নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে প্রতিটি নেতাকর্মীকে নিরলস পরিশ্রম করতে হবে: তুহিন

নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে প্রতিটি নেতাকর্মীকে নিরলস পরিশ্রম করতে হবে: তুহিন

28

সদর থানা বিএনপি’র সাংগঠনিক সভা

।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, আমরা সবাই জানি-বর্তমান সময়টা দেশের জন্য মাইলফলক। গণতন্ত্রের বিজয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের সঠিক পথ ফেরানোর জন্য আমাদের কার্যত একত্রিত হওয়াই এখন সবচেয়ে বড় দরকার। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে শুধু কথায় হবে না; কাজ করতে হবে, মাঠে নামতে হবে, প্রত্যেক ভোটারকে চোখের সামনে নিয়ে আসতে হবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার রাজনৈতিক কার্যালয়ে খুলনা সদর থানার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সাথে সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র বিপন্ন। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। এই দুঃশাসনের অবসান ঘটাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী দোসররা নানা ষড়যন্ত্র করছে। তারা চায় জনগণ ভোটকেন্দ্রে না যাক। কিন্তু বিএনপি সব সময় জনগণের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের মূল শক্তি হলো দেশের সাধারণ মানুষ। তাই কোনো ষড়যন্ত্র বা ভয়ভীতি আমাদের দমাতে পারবে না।
আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে প্রতিটি নেতাকর্মীকে নিরলস পরিশ্রম করতে হবে। ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলতে হবে। তাদের আস্থা অর্জন করতে হবে।
সদর থানা বিএনপি’র সভাপতি কে. এম. হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মোঃ নাসির উদ্দিন, গাজী আফসার উদ্দিন মাস্টার, এ্যাড. মশিউর রহমান নান্নু, মোঃ আবু সাঈদ শেখ, শফিকুল ইসলাম জোয়াদ্দার জলি, মনিরুজ্জামান মনি, ইফতেখার হোসেন বাবু, এস এম নুরুল আলম দীপু, মনজুরুল আলম, সওগাতুল আলম সগির, মোঃ আমিন আহমেদ, মোঃ বায়েজিদ হোসেন, মোঃ নুরুল ইসলাম, জামির হোসেন দিপু, মোস্তফা আলম, শাহ আসিফ হাসান রিংকু, মোঃ বাবুল রানা, মোঃ রফিকুল ইসলাম মাষ্টার, সৈয়দ আজাদ হোসেন, এস এম মুরাদ হোসেন, সুব্রত চ্যাটার্জী, জিয়াউর রহমান খান আপন প্রমুখ।