স্টাফ রিপোর্টার
খানজাহান আলী থানাধীন গিলাতলা এলাকায় চেকপোস্ট স্থাপন করে প্রাইভেটকার থামিয়ে তল্লাশির এক পর্যায়ে উক্ত প্রাইভেটকারটির সীটের নীচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৮০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩মাদক ব্যবসায়ীকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
গতকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে ৫দিনের রিমা-ের আবেদন করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম রিমা-ে দিন আগামি সোমবার ধার্য করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। আসামিরা হলেন যশোর জেলার ঝিকরগাছা থানার পুরন্দরপুর গ্রামের মৃত. কামরুল সরদারের দু’ছেলে মো. হাসানুর সরদার (৩২) ও মাছুম সরদার (২৮) এবং বেনাপোল থানার বাহাদুরপুর গ্রামের মৃত. গোলাম সরদারের ছেলে ইয়াছিন সরদার (৩০)।
র্যাব-৬ জানায়, ৩০সেপ্টেম্বর দুপুর সোয়া ১টার দিকে খানজাহান আলী থানাধীন গিলাতলা এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করেন মেজর মো. আনিস-উজ-জামান ও এএসপি পহন চাকমা। এসময় যশোরের দিকে থেকে আসা একটি প্রাইভেটকারকে সন্দেহ হলে চেক পোষ্টে অবস্থানরত অভিযান দলটি উক্ত প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি শুরু করে। তল্লাশির এক পর্যায়ে উক্ত প্রাইভেটকারটির সীটের নীচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৮০ বোতল ফেন্সিডিলসহ ৩জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে খানজাহানআলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।
নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭ পিস ইয়াবা ও ৫৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর গোবরচাকা শাহ বাড়ীর মোড়ের মো. হারুন অর রশিদের ছেলে মো. সজীব (২৭) ও সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ফুলতলা ভাদিয়ালী গ্রামের মৃত. আইয়ুব দালালের ছেলে আনোয়ার আলী দালাল (৫৯)।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৭ পিস ইয়াবা ও ৫৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ২টি থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
যশোরে র্যাবের অভিযানে ৭১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
যশোর জেলার চৌগাছা থানাধীন আন্দার কোটা হাইস্কুল এলাকায় অভিযান চালিয়ে ৭১ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার চৌগাছা থানার চৌগাছা গ্রামের আব্দুর রব এর ছেলে মো. রুবেল (২৭),
র্যাব-৬ জানায়, ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে যশোর জেলার চৌগাছা থানাধীন আন্দার কোটা হাইস্কুল এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ৭১ বোতল ফেন্সিডিলসহ মো. রুবেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে ২৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলা সদর থানাধীন শাখরা গ্রামে অভিযান চালিয়ে ২৬১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলা সদরের শাখরা গ্রামের মাজেদ আলী মোড়ল এর ছেলে আসাদুল ইসলাম ওরফে খোকা (৪০)।
র্যাব-৬ জানায়, ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা জেলা সদর থানাধীন শাখরা গ্রামে অভিযান পরিচালনা করেন র্যাবের সিনি এএসপি মো. বজলুর রশীদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল। এসময় রউফ চেয়ারম্যানের মোড়স্থ মসজিদের সামনে থেকে ২৬১ পিস ইয়াবাসহ আসাদুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে যার নং-১।











































