Home খেলাধুলা লিটন-হৃদয়ের ব্যাটে লড়ছে বাংলাদেশ

লিটন-হৃদয়ের ব্যাটে লড়ছে বাংলাদেশ

7


স্পোর্টস ডেস্ক।।
এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে হংকংয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লিটন দাস ও তাওহীদ হৃদয়ের ব্যাটে লড়ছে টাইগাররা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭৪ রান করেছে বাংলাদেশ।

১৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে ও দলীয় ২৪ রানে পারভেজ হোসেন ইমনকে হারায় বাংলাদেশ। ইমন ১৪ বলে ২টি চার ও একটি চারে ১৯ রান করে আউট হন। এরপর আরেক ওপেনার তানজিদ হাসান ১৪ রান করে মাঠ ছাড়েন।

আজ বৃহস্পতিবার গ্রুপ ‘বি’তে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। প্রথমে ব্যাট করা হংকং ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছে।

হংকং ইনিংসে দলীয় ৭ রানে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। অংশুমান রাঠকে ৪ রানে ফেরান তাসকিন আহমেদ। এরপর পঞ্চম ওভারে বাবর হায়াতকে ১৪ রানে বোল্ড করেন তানজিম হাসান সাকিব।

হংকং ইনিংসে সর্বোচ্চ রান করেন নিজাকাত খান। ৪০ বলে ৪২ রান করা এই ব্যাটারকে ফেরান রিশাদ হোসেন। আর ওপেনার জিশান আলী ৩৪ বলে ৩০ রান করে তানজিম সাকিবের দ্বিতীয় শিকান হন। এছাড়া ১৯ বলে ২৮ রান করে রান আউট হন অধিনায়ক ইয়াসিম মুর্তজা।

বাংলাদেশি বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন তাসকিন, তানজিম ও রিশাদ।