Home আঞ্চলিক ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি : নগরীতে মামলা দায়ের

ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি : নগরীতে মামলা দায়ের

22


স্টাফ রিপোর্টার।।
নগরীর সদর থানাধিন ৪৭, মুসলমান পাড়া রোডে বসবাসকারী ব্যবসায়ী বিএম শাহাবুদ্দিন (৬৭) এর কাছে মোবাইল ফোনে পাঁচলাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। ১০ সেপ্টেম্বর রাত পৌণে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় ভুত্তভোগী খুলনা সদর থানায় মামলা দায়ের করেছেন।


মামলা সুত্রে জানা যায়, ব্যবসায়ী বিএম শাহাবুদ্দিন নগরীর সদর থানাধিন ৪৭, মুসলমান পাড়া রোডে নিজ বাড়ীতে স্ব-পরিবারে বসবাস করেন। ১০ সেপ্টেম্বর সকাল পৌণে ১০টার দিকে তার বাড়ির সামনে অজ্ঞাতানামা কয়েকজন বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে রাত্র ১১টার দিকে অজ্ঞাতানামা আসামী তার ব্যবহৃত মোবাইল নম্বর (০১৩৪৫-৩১২৯২৬) থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে কল দিয়ে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে বলে শাহাবুদ্দিন চাচা সকালের ঘটনা তো দেখতে পেয়েছেন এখন আপনি যদি আমাদের চাঁদা হিসেবে ৫ লক্ষ টাকা না দেন তাহলে আপনার ছেলে বি এম সজিব (৪২) কে জীবনের তরে শেষ করে ফেলবো। এঘটনায় বিএম শাহাবুদ্দিন অজ্ঞাতানামদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা দায়ের করেছেন।