বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের চারটি আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের হরতাল কর্মসুচি শেষে আবারও তিন দিনের হরতালসহ অফিস আদালত ঘেড়াও কর্মসুচি ঘোষনা করেছে জেলা বিএনপি সাবেক সভাপতি, বর্তমান সমন্বয়ক সর্বদলীয় সম্মিলিত কমিটির গো চেয়ারম্যান এম এ সালাম। বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর) বিকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় সামনে তিনি কর্মসূচি ঘোষণা করেন।
এরআগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সড়কে আগুন জ্বালিয়ে, বেঞ্চ পেতে, বাস বেঁধে ও গাছের গুড়ি ফেলে অবরোধ করছেন হরতালের সমর্থনকারীরা। সর্বদলীয় সম্মিলিত কমিটির দাবি, জেলার বিভিন্ন সড়কের অন্তত ১৩৪ টি স্থানে স্বতঃস্ফূর্তভাবে অবস্থান নিয়েছেন নেতাকর্মী ও স্থানীয়রা। যার ফলে বাগেরহাট জেলা কার্যত অন্যান্য জেলা থেকে বিচ্ছিন্ন রয়েছে। এমনকি আন্তজেলা যোগাযোগ ব্যবস্থাও এক কথায় অকার্যকর হয়ে পড়েছে।
এদিকে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, ধরাটা না সেতুর দুইপাশ, ফতেপুর বাজার, সিএনবি বাজারসহ বিভিন্ন স্থানে পন্যবাহী ট্রাকের সারি দেখা গেছে। এর ফলে ব্যবসায়ী ও চালকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
অন্যদিকে হরতালের সমর্থন করে বাগেরহাট জেলা জুড়ে দোকানপাট খোলেননি ব্যবসায়ীরা। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এদিকে বুধবার সকালে শুরু হওয়া হরতালের সমর্থনে রাতেও সড়কে আগুন জালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে হরতালের সমর্থনকারীরা। যার ফলে রাতেও কোন প্রকার গাড়ি চলাচল করেনি সড়ক থেকে। সাধারণ মানুষ বলছে রাতে সড়ক বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ।
গেল ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। চারটি আসন বহাল রাখারদাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটবাসী। এরপরেও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনইজারি রেখে চুড়ান্ত গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস গন মানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।
চুড়ান্ত গেজেট অনুযায়ী, বাগেরহাট-১ ( বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা)ও বাগেরহাট-৩(কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)। দীর্ঘদিন থেকে ৪টি আসনে নির্বাচন হয়ে আসছিল।তখনকার সীমানা: বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট), বাগেরহাট-২(বাগেরহাট সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)।
এম এ সালাম বলেন, বাগেরহাটে চারটি আসন ফিরে পেতে আমরা পাঁচ দিনের কর্মসূচি দিয়েছিলাম। আমাদের এই কর্মসূচি বাগেরহাটের সর্বস্তরের জনগণ পালন করেছে। সর্বস্তরের জনসাধারণ রাস্তায় নেমে আমাদের এই কর্মসূচি পালন করেছেন। আমাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ কর্মসূচি। আমাদের এই পাঁচ দিনের কর্মসূচি পরেও নির্বাচন কমিশন যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা জনগণের কথা চিন্তা করে শুক্র-শনি বাদ দিয়ে, আগামী রবিবার প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। সাথে সাথে মঙ্গল বুধ তিন দিন সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান এই শীর্ষ নেতা জানিয়েছেন।











































