Home আঞ্চলিক ডা: লাকির বিরুদ্ধে আদালতে মামলা : পিবিআইকে তদন্তের নির্দেশ

ডা: লাকির বিরুদ্ধে আদালতে মামলা : পিবিআইকে তদন্তের নির্দেশ

36


স্টাফ রিপোর্টার
নগরীর আহসান আহমেদ রোডের ক্লিনিক ভিক্টরী নার্সিং এন্ড ইনফারটিলিটি ম্যানেজমেন্ট সেন্টার এর স্বত্ত্বাধিকারী প্রফেসর ডাক্তার শামছুন নাহার লাকিসহ ৮জনের বিরুদ্ধে আদালতে গৃহপরিচারিকাকে বাড়িতে আটকে রেখে নির্যাতনের মাধ্যমে হত্যা প্রচেষ্টার মামলা দায়ের হয়েছে।
খুলনার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আমলী আদালতে নালীশি পিটিশনটি দাখিল করেছেন তার বাড়ির গৃহপরিচারিকা আকলিমা খাতুন। আদালতের বিচারক মো. আনিছুর রহমান নালীশি পিটিশনটি আমলে নিয়ে আগামী ৩০ অক্টোবরের মধ্যে পুলিশ ব্যুরো ইনভেষ্টিগেশন (পিবিআই) কে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ প্রদান করেছেন। নালীশি পিটিশনে অন্য আসামিরা হলেন ডাক্তার শামছুন নাহার লাকির ভাই আলিমুর রেজা (৫০), মিসেস মলি (৫০), কাজী আবুল হাসান (৭০), মোহাম্মদ আলী (৩৫), মো. ইলিয়াস (৪৫), শাওলী হাসান (৩০) ও রাদ হাসান (২৫)। সকলের ঠিকানা ৫৮/১, আহসান আহমেদ রোডের ক্লিনিক ভিক্টরি নার্সিং এণ্ড ইনফারটিলিটি ম্যানেজমেন্ট সেন্টার।
নালীশি পিটিশন সুত্রে জানাযায়, ১৯৯৯ সাল হতে ২০২৫ সাল পর্যন্ত আকলিমা খাতুন ডাক্তার শামছুন নাহার লাকির বাড়িতে গৃহপরিচারিকা হিসাবে কাজ করতেন। আকলিমা বার্ধক্যজনিক শারিরিক অসুস্থার কারণে চলতি বছরে মে মাসের মাঝামাঝি সময়ে চাকুরী ছেড়ে দিবে বললে ১নং আসামি অন্যান্য আসামিদের সহযোগিতায় তার প্রতি শারিরিক, মানসিক ও আর্থিকভাবে প্রবল হয়রানী ও বৈরীমূলক নানা মধ্যযুগীয় নির্যাতন করতে থাকে। ২৭ জুলাই ১নং আসামির নির্দেশে অন্যান্য আসামিদের সহযোগিতায় আকলিমাকে খুনের অভিপ্রায়ে দানবীয় কায়দায় অবরুদ্ধপূর্বক আসামিরা অমানবিকভাবে মধ্যযুগীয় এক শারিরিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে তার শারিরিক অবস্থা বেগতিক দেখে ১নং আসামি ঢাকায় গা ঢাকা দেয় এবং ২ আগস্ট ঢাকা থেকে ফিরে এসে আবার প্রবল পেশীশক্তি সঞ্চয় করে অর্থের বলিয়ান দেখিয়ে ১নং আসামির হুকুমে নিরীহ বাদিনীকে অপরাধজনক ভীতিকর হুমকি প্রদর্শন করে। ভীতির মুখে উক্ত দিনে ২-৪ নং আসামির কিল চড় থাপ্পর মারতে শুরু করলে বাদিনী প্রায় অজ্ঞান অবস্থায় মাটিতে লুটে পড়ে। এক পর্যায়ে বাদিনী একটু সুস্থ হয়ে উঠলে ১নং আসামির ক্লিনিকে অবস্থিত বাদিনীর রুম থেকে দু’টি ব্যাংকের অর্থাৎ অগ্রণী ও ব্যাংক এশিয়া ব্যাংকের ৩টি ডিপিএস ১নং আসামি অপরাধজনক ভীতিকর হুমকির মুখে জোরপূর্বক কেড়ে নিয়ে নেয়। পরে তারা দুটি ব্যাংকে থেকে ৬ লাখ ৬১ হাজার টাকা জোরপূর্বক উত্তোলন করে নেয় এবং আকলিমাকে আটকে রাখে অব্যাহত জীবননাশের হুমকিসহ আরও দু’লক্ষ টাকার চাঁদা দাবি এবং জায়গা জমি লিখে নেওয়ার উপর্যপরি চাপ প্রয়োগ করতে থাকে। এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে তার ভাই ও সন্তান ভীতির মুখে অঙ্গিকারনামা লেখে আকলিমাকে তথাকথিত “আয়না ঘর” থেকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। এঘটনায় আকলিমা খাতুন বাদী হয়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আমলী আদালতে নালীশি পিটিশনটি দাখিল করেন যার সিআর নং-১০২১/২৫।