স্টাফ রিপোর্টার
নগরীতে বিদেশী পিস্তল ও গুলিসহ দুই যুবক আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি মটরসাইকেলও জব্দ করে পুলিশ। বৃহষ্পতিবার সন্ধ্যায় নগরীর আলকতারা মিল এলাকায় ডিবি পুলিশের চেক পোষ্ট চলাকালে তাদের কাছ থেকে এই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
নগর ডিবির ওসি তৈমুর আলম জানান, আটককৃত ব্যাক্তিরা হলেন, হাবিব ও পাভেল। চেকপোস্ট চলাকালীন সময়ে তাদের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় ডিবি পুলিশ তাদের থামতে বলে। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। তাদের শরীর তল্লাশী করে একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।











































