Home আঞ্চলিক বেনাপোলে ১৩টি স্বর্ণের বারসহ নারী আটক

বেনাপোলে ১৩টি স্বর্ণের বারসহ নারী আটক

9

 উপজেলা প্রতিনিধি  বেনাপোল (যশোর)

যশোরের শার্শা সীমান্ত থেকে ১৩টি স্বর্ণের (১.৫২৬ কেজি) বারসহ পপি খাতুন (২৪) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার সকাল ৯টার দিকে বেনাপোলের শিকড়ি বটতলা থেকে তাকে আটক করা হলেও বিকেল ৫টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি সাংবাদকর্মীদের অবহিত করেন। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মুল্য ৯১ লাখ ৫১ হাজার ৮ শত টাকা। আটক পপি পুটখালী পশ্চিমপাড়া গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার পাঁচভুলট বিওপি’র একটি টহল দল মঙ্গলবার সকাল ৯টার দিকে বেনাপোলের শিকড়ি বটতলা বালুরমাঠ ব্রিজের উপর থেকে পপি খাতুনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১.৫২৬ কেজি ওজনের ১৩টি স্বর্ণের বারসহ আটক করা হয়।

যার আনুমানিক মূল্য ৯১ লাখ ৫১ হাজার ৮শত টাকা। আটক আসামিকে স্বর্ণের বারসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।