Home আঞ্চলিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভরসার স্থল: সিটি মেয়র

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভরসার স্থল: সিটি মেয়র

16


স্টাফ রিপোর্টার


খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানুষের ভরসার স্থল হিসেবে উল্লেখ করে বলেছেন, তিনি যেভাবে দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন তা অন্য কারো পে সম্ভব নয়। তিনি যে, উন্নয়নের অগ্রযাত্রা শুরু করেছেন তা অব্যাহত থাকলে একচল্লিশ সালের মধ্যে এদেশ উন্নত বিশ্বের দেশের মর্যাদা লাভ করবে। সিটি মেয়র বলেন দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও দরিদ্র জনগোষ্ঠীর সহায়তার ল্েয উনিশশ ছিয়ানব্বই সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হবার সাথে সাথে প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতা কর্মসূচি চালু করেন। এ ধারা অদ্যাবধি চালু থাকায় দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হচ্ছেন।

সিটি মেয়র আজ মঙ্গলবার সকালে নগরীর সরকারি সুন্দরবন আদর্শ কলেজে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। শেখ সোহেল অক্সিজেন ব্যাংক এ কর্মসূচির আয়োজন করে।

খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক আরো বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দারিদ্র বিমোচনের ল্েয খাস জমি বিতরণসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছিলেন। তাঁরই পদাঙ্ক অনুসরণ করে বঙ্গবন্ধু কন্যা দারিদ্র বিমোচন কর্মসূচি গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ ঘুরে দাড়িয়েছে। তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান রাসেলসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।