পাইকগাছা প্রতিনিধি ॥
আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য পাইকগাছা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু’র পক্ষে উপজেলা কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের পৃথক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংগঠনের উপজেলা কমিটির সভাপতি ও সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক এমপি এড. সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, সহ-সভাপতি সমীরন সাধু,
যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, আব্দুর রাজ্জাক মলঙ্গী, জি এম ইকরামুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, এস এম রেজাউল হক, সহাকরী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস। স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক প্রভাষক বজলুর রহমান এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, মোঃ আমিরুল ইসলাম, সহ-সভাপতি শিবানন্দ রায়, জি এম কামরুল হাসান, গফ্ফার খাঁ ও পিযুষ কান্তি মন্ডল, যুগ্ম সম্পাদক জি এম বাসারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাফুজুল হক কিনু, সুজন কুমার রায়, মোঃ সিরাজুল ইসলাম, দীপঙ্কর কুমার সানা, প্রভাষক এস এম জাহাঙ্গীর আলম, মোঃ মুনছুর সরদার, বিশ্বজিত অধিকারী, মোঃ আল-আমিন, বাপিন কুমার মজুমদার, জগবন্ধু বাছাড়, অমল রাজ মন্ডল, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক রায়হান পারভেজ রনি। অনুরূপভাবে বিকালে কমিটির আহবায়ক এ্যাডঃ শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় কৃষকলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা।











































