Home খেলাধুলা টি-টোয়েন্টি দিয়েই শুরু হবে ঘরোয়া ক্রিকেট

টি-টোয়েন্টি দিয়েই শুরু হবে ঘরোয়া ক্রিকেট

17

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কা সফর বাতিল হবার মুহূত থেকে কিছু প্রাসঙ্গিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অনুরাগিদের মাথায়। প্রথম প্রশ্ন, এখন কি আর জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন চলবে? আর ঘরোয়া ক্রিকেট চালুর কথা বলা হচ্ছে। আগে কোনটা হবে প্রিমিয়ার লিগ, বিসিএল নাকি জাতীয় দল, এইচপি ও অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের নিয়ে কোনো তিন-চার দলের টুর্নামেন্ট দিয়ে?
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল সোমবার সে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। তার জবাব, জাতীয় দলের ক্রিকেটারদের খেলা চলবে। ‘এদের তো এখনও ১৫ দিনের ক্যাম্প বাকি আছে। এই অনুশীলনটা চলবে। এরপর খেলা হবে।’
সেটা কি রকম? তার ব্যাখ্যাও আছে, ‘তিনটি অনুশীলন ম্যাচ হবে ওদের মধ্যেই।’ পাপন আরও যোগ করেন, ‘এর মধ্যেই শুরু হবে যে টুর্নামেন্টটি আমরা করতে চাচ্ছি, সেটা।’ তার নামকরণ প্রসঙ্গে বিসিবি বিগ বসের ব্যাখ্যা, এটা যে নামেই হোক। জাতীয় দল, এইচপি, অনূর্ধ্ব-১৯ দলের বেশিরভাগ ক্রিকেটার নিয়ে যদি আমরা টুর্নামেন্ট করতে পারি তাহলে সেটি দিয়েই ক্রিকেট শুরু হবে।’ তার ভাষায়, ‘এখন পর্যন্ত যা বুঝতে পারছি সেটা খুব সম্ভবত টি-টোয়েন্টিই হবে।’ পাশাপাশি প্রথম, দ্বিতীয় বিভাগ ও প্রিমিয়ার লিগ যা যা বাকি আছে সেগুলো শেষ করে ফেলার কথাও বলেছেন বিসিবি প্রধান। তিনি বোঝানোর চেষ্টা করেন, ‘প্রিমিয়ার লিগের প্রস্তুতির জন্য সময় প্রয়োজন। সে জন্যই একটু সময় নিচ্ছি। যেন খেলার মধ্যেই আমরা থাকি।’ নাজমুল হাসান পাপন পরিষ্কার বলে দিয়েছেন, ‘খেলা চালু করাই খুব বড় ব্যাপার না। আসল কথা হলো ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করা।’
তাই মুখে এমন কথা, ‘খেলা আয়োজন বা শুরু করা তত গুরুত্বপূর্ণ নয়, আসল কথা হলো আমরা নিরাপত্তা নিশ্চিত করবো কিভাবে? খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে আমি বলেছি, কাবগুলোকে ডাকতে, খেলোয়াড়দের সঙ্গে বসতে এবং আমাদেরকে একটা পরিকল্পনা দিতে। আমাদের কাছে যদি মনে হয়, সেই পরিকল্পনা মোটামুটি সন্তোষজনক হয়, তাহলে আমরা দ্রুত খেলা চালু করে দিব।’

নাটকীয় জয় রাজস্থানের

ক্রীড়া প্রতিবেদক

২২৩ রানও এখন টি-টোয়েন্টিতে নিরাপদ নয়। যেন ইটের বদলে পাটকেলটিই কিংস ইলেভেন পাঞ্জাবের দিকে ছুঁড়ে দিলো স্টিভেন স্মিথের রাজস্থান রয়্যালস।
২২৩ রান করেও জিততে পারলো না কিংস ইলেভেন পাঞ্জাব। উল্টো তিন বল হাতে রেখেই ৪ উইকেটের ব্যবধানে জিতে গেলো রাজস্থান রয়্যালস।
সেই সাঞ্জু স্যামসন আবারও ব্যাট হাতে জ্বলে উঠলেন। আগের ম্যাচে ৯টি ছক্কা মেরেছিলেন তিনি। করেছিলেন ৭৪ রান। এবার মারলেন ৭টি ছক্কা। ৪২ বল খেলে ৮৫ রান করে রাজস্থানকে বিশাল লক্ষ্য তাড়া করে জিতিয়ে দিলেন তিনি।
শুধু সাঞ্জু স্যামসন? তার সঙ্গে জ্বলে উঠলেন স্টিভেন স্মিথ এবং রাহুল তেওয়াতিয়াও। দু’জনের ব্যাট থেকেই বেরিয়ে এলো হাফ সেঞ্চুরি। ২৭ বলে ৫০ রান করে আউট হয়েছিলেন স্মিথ। ৭টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। রাহুল তেওয়াতিয়া ৩১ বল খেলে করেন ৫৩ রান। ৭টি ছক্কার মার মারেন তিনিও। শেষ মুহূতে জোফরা আরচার যেন রাজস্থানের ব্যাটিং শক্তি আরও বাড়িয়ে দিয়েছেন। আগের ম্যাচেও টানা চার বলে চারটি ছক্কা মেরেছিলেন তিনি। আজও তিন বল খেলে ২টি ছক্কার মার মারেন। রান করেন অপরাজিত ১৩। তার এই ইনিংসও রাজস্থানের জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাবের দুই ওপেনার লোকেশ রাহুল আর মায়াঙ্ক আগরওয়াল ১৮০ রানের বিশাল জুটি গড়ে তোলেন। ৫৪ বলে ৬৯ রান করেন লোকেশ রাহুল। তবে বিধ্বংসী ব্যাটিং করেন আগরওয়াল। ৫০ বলে তিনি খেলেন ১০৬ রানের দুর্দান্ত এক ইনিংস। তিনিও ছক্কা মারেন ৭টি।নিকোলাস পুরান ৮ বল খেলে করেন ২৫ রান। ছক্কা মারেন ৩টি। এ নিয়ে দুই ম্যাচে ২টি জয় পেলো রাজস্থান। তিন ম্যাচে দ্বিতীয়বার হেরেছে পাঞ্জাব।

প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন বাফুফের

ক্রীড়া প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে ক্রীড়াঙ্গনও মেতেছিল উৎসবের আমেজে। বিভিন্ন ক্রীড়া ফেডারেশন এবং কাব প্রধানমন্ত্রীর জন্মদিনে নানা কর্মসূচি পালন করেছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন দুপুর ১২টায় মতিঝিলিস্থ বাফুফে ভবনে ‘মুজিব কর্নারে’ কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন শুরু করে। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন প্রথমে কেটে কাটেন এবং পরে বৃক্ষরোপন সূচনা করেন। এরপর প্রধানমন্ত্রীর জন্মদিনে কোরআন খতমের আয়েজন করে বাফুফে।
প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন ও বৃক্ষরোপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি, সহসভাপতি কাজী নাবিল আহমেদ এমপি এবং সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন কাবকর্মকর্তা, খেলোয়াড়, প্রশিক্ষক, রেফারি, বাফুফের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন ক্রীড়ামোদি ব্যাক্তিবর্গ।

জন্মদিনে প্রধানমন্ত্রীকে জামাল-রোমানদের শুভেচ্ছা

ক্রীড়া প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন দিনটিকে স্মরণীয় করে রাখতে ক্রীড়াঙ্গনে নানান কর্মসূচি পালিত হচ্ছে। খেলোয়াড় থেকে শুরু করে ক্রীড়াসংশ্লিষ্ট প্রায় সবাই প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেছেন।
প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিনে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া তাকে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে এই মিডফিল্ডার লিখেছেন, ‘শুভ জন্মদিন আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি বিশেষ একজন। আপনি সবসময় সুখী ও সুস্বাস্থ্যের অধিকারী হোন, এটাই আমার প্রার্থনা।’
বাংলাদেশের সেরা আর্চার রোমান সানা লিখেছেন,‘শুভ জন্মদিন আমাদের স্বপ্নদ্রষ্টা।’ শুটিং ফেডারেশন শুটারদের নিয়ে কেক কেটে উদযাপন করেছে প্রধানমন্ত্রীর জন্মদিন।
বাফুফের ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় মহিলা দলের অধিনায়ক সাবিনা খাতুন, অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মিসরাত জাহান মৌসুমি,জাতীয় দলের মিডফিল্ডার সোহেল রানা ও ফরোয়ার্ড সাদ উদ্দিন।

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত

ক্রীড়া প্রতিবেদক

নানা জল্পনার অবসান ঘটিয়ে ঝুলে থাকা শ্রীলঙ্কা সফর নিয়ে অবশেষে সিদ্ধান্ত জানালো বিসিবি। আপাতত শ্রীলঙ্কা ক্রিকেটের দেওয়া নতুন নির্দেশিকা মেনেও সফর সম্ভব নয়। ফলে স্থগিত হল টাইগারদের শ্রীলঙ্কা সফর, নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি।
সবকিছু ঠিক থাকলে ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ দলের শ্রীলংকায় রওনা দেওয়ার কথা ছিল। ২৪ অক্টোবর শ্রীলংকায় শুরু হওয়ার কথা ছিল তিন টেস্টের সিরিজ। তবে শ্রীলংকা বোর্ডের দেওয়া ১৪ দিনের কোয়ারেন্টাইনের শর্তের ব্যাপারে দ্বিমতের কারণে হচ্ছে না এই সফর। মিরপুরে গতকাল সেটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। বিসিবি শ্রীলংকা বোর্ডকে অনুরোধ করেছে সুবিধাজনক সময়ে আবার সফরটি আয়োজন করার।

ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে আজারেঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

ব্যতিক্রমী পরিমন্ডলে কোভিড আবহে নির্দিষ্ট সময়ের থেকে বেশ কয়েকমাস দেরিতে শুরু হল ফরাসি ওপেন। দর্শকহীন গ্যালারির সামনে প্রতিকূল আবহাওয়া প্রথমদিন বেশ বিপাকে ফেলল প্রতিযোগীদের।
সাধারণত বছরের মে-জুন উইন্ডোয় ফরাসি ওপেন হলেও কোভিডের কারণে চলতি বছর কিছুটা পিছিয়ে শুরু হয়েছে রোলা গ্যারোঁ। স্বাভাবিকভাবেই সেপ্টেম্বরের শেষে প্যারিসের আবহাওয়ার সঙ্গে পরিচিত নন প্রতিযোগীরা। তাই চলতি টুর্নামেন্ট শুরুর দিন আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে না পেরে কোর্ট ছাড়তে হল ইউএস ওপেনের ফাইনালিস্ট ভিক্টোরিয়া আজারেঙ্কাকে।
যদিও পরে ফিরে এসে সহজেই স্ট্রেট সেটে ম্যাচ জিতে নিলেন বেলারুশের ‘সুপার মম’। টুর্নামেন্টের দশম বাছাই আজারেঙ্কা এদিন প্রথম রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন বিশ্বের ৭৪ নম্বর মন্টেনেগ্রোর ডাঙ্কা কোভিনিচের বিরুদ্ধে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে সেইসঙ্গে বৃষ্টির জেরে ঠান্ডা হাওয়া। সবমিলিয়ে এমন আবহাওয়ার সঙ্গে অনভ্যস্ত আজারেঙ্কা ম্যাচ শুরু হওয়ার ১৫ মিনিটের মধ্যেই এদিন কোর্ট ছাড়েন। প্রথম সেটে ২-১ ব্যবধানে যখন এগিয়ে আজারেঙ্কা তখন প্রতিকূল আবহাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় খেলা।

মারের বিদায় : কেভিতোভার জয়

ক্রীড়া প্রতিবেদক

কে-কোর্টে অ্যান্ডি মারের প্রত্যাবর্তনটা মোটেই সুখকর কিছু হলো না। প্রথম রাউন্ডেই সরাসরি সেটে স্ত্যানিসলাস ওয়ারিঙ্কার কাছে হেরে বিদায় নিলেন ফ্রেঞ্চ ওপেন থেকে।
৩৩ বছরের এ স্কটিশ তারকা সুইস প্রতিপক্ষের কাছে হার মেনেছেন ১-৬, ৩-৬ ও ২-৬ গেমে। তবে সপ্তম বাছাই পেত্রা কেভিতোভা ঠিকই পৌঁছে গেছেন টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে। চেক প্রজাতন্ত্রের এ তারকা ৬-৩ ও ৭-৫ গেমে হারিয়েছেন ফ্রান্সের ওশিয়ানে ডোডিনকে। ইউএস ওপেন জয়ী ডোমিনিক থিয়েম খুব সহজে উঠে গেছেন রোঁলা গারোর দ্বিতীয় রাউন্ডে। অস্ট্রিয়ার এ তারকা ৬-৪, ৬-৩ ও ৬-৩ গেমে হারিয়েছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার থ্রি ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে।

নেইমারের ফেরার ম্যাচে পিএসজি’র জয়

ক্রীড়া প্রতিবেদক

নেইমারের পপ্র্যাবর্তনের ম্যাচে ফরাসি লিগ ওয়ানে জয় ছিনিয়ে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মাউরো ইকার্দির জোড়া গোলের সুবাদে ফরাসি চ্যাম্পিয়নরা ২-০ ব্যবধানে হারিয়েছে প্রতিপক্ষকে রেইমসকে।
ইকার্দি ম্যাচে গোল দুটি করেন ৯ম ও ৬২তম মিনিটে। তার দুটি গোলেই সহায়তা করেন কাইলিয়ান এমবাপ্পে। নতুন মৌসুমে পাঁচ ম্যাচে এটি পিএসজি’র তৃতীয় জয়। বাকি দুটিতে হার মেনেছে কোচ টমাস টাচেলের দল। অলিম্পিক লিঁ’র বিপক্ষে লাল কাড দেখে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন নেইমার। সেই নিষেধাজ্ঞা শাস্তি কাটিয়ে এই ম্যাচের মাধ্যমে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান এ তারকা ফরওয়ার্ড। তবে গোলের দেখা পাননি।

ভার্ডির হ্যাটট্রিকে ধরাশায়ী গার্দিওলার ম্যানসিটি

ক্রীড়া প্রতিবেদক

মাঠের লড়াইয়ে হ্যাটট্রিক করেছেন জেমি ভার্ডি। তার দুরন্ত পারফরম্যান্সে প্রিমিয়ার লিগে লেস্টার সিটি ৫-২ গোলে ধরাশায়ী করেছে ম্যানচেস্টার সিটিকে।
ভাডি গোল তিনটি করেন (৩৭তম, ৫৩তম ও ৫৮তম মিনিটে)। লেস্টার সিটির হয়ে বাকি দুটি গোল করেন জেমস ম্যাডিসন ও ইউরি টিয়েলেম্যানস। আর ম্যানসিটির হয়ে দুটি গোল শোধ করেন মিডফিল্ডার রিয়াদ মাহরেজ ও নাথান অ্যাকে। ঘরের মাঠে ম্যানসিটির কোচ হিসেবে পেপ গার্দিওলার সবচেয়ে বাজে হার এটি। অন্য ম্যাচে কোচ হোসে মরিনহোর টটেনহ্যাম হটস্পার ১-১ গোলে ড্র করেছে নিউক্যাসেলের সঙ্গে।

হার এড়ালো জুভেন্টাস

ক্রীড়া প্রতিবেদক
মাঠের লড়াইয়ে আলো ছড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেলেন জোড়া গোলের দেখা। কিন্তু তারপরও দশ জনের জুভেন্টাসকে জয় উপহার দিতে পারেননি পর্তুগিজ এ মহাতারকা। তাইতো রোমার মাঠে ২-২ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।
হ্যান্ডবলের জন্য ম্যাচের ৩১তম মিনিটে পেনাল্টি পেয়ে যায় রোমা। সুযোগটা কাজে লাগিয়ে জর্ডান ভেরিটাউট এগিয়ে দেন স্বাগতিকদের। প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+১ মিনিটে) হেনরিখ মাখিতারিয়ানের সহায়তায় নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন ভেরিটাউট। রোনালদো প্রথম গোলটি করেন ম্যাচের ৪০তম মিনিটে। হ্যান্ড বলের জন্য পেনাল্টি পেয়ে যান এ মেগাস্টার। ৬২তম মিনিটে লাল কাড দেখে মাঠ থেকে বেরিয়ে যান জুভেন্টাসের আদ্রিয়েন র‌্যাবিয়ট। ৭০তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে জুভদের একটি পয়েন্ট রক্ষা করেন সিআর সেভেন। কোচ আন্দ্রেয়া পিরলোর দল অবশ্য সেরি এ মিশনটা শুরু করেছিল জয় দিয়ে। সাম্পোদরিয়াকে হারিয়েছিল ৩-০ গোলে।

৩২ ম্যাচ পর হার দেখল বায়ার্ন

ক্রীড়া প্রতিবেদক

নিজেদের গত ২৩ ম্যাচেই জয় ছিনিয়ে ছিল বায়ার্ন মিউনিখ। আর সব মিলিয়ে তারা অজয় ছিল টানা ৩২ ম্যাচ। কিন্তু রেকর্ডটা আর এগিয়ে নিতে পারল না কোচ হানসি ফিকের দল। অবশেষে হার মানল জার্মান চ্যাম্পিয়নরা। বুন্দেসলিগায় প্রতিপক্ষ হোফেনহেইমের কাছে ধরাশায়ী হলো ৪-১ গোলে। ২০১৯ সালের ডিসেম্বরের পর এই প্রথম হারল বাভারিয়ানরা।
স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন আন্দ্রেজ ক্রামারিচ (৭৭ ও ৯০+২ মিনিটে)। বাকি দুটি গোল আসে এরমিন বিকাকচিচ (১৬তম মিনিটে) ও মুনাস ডাব্বুর (২৪তম মিনিটে) কল্যাণে। বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেন জোশুয়া কিমিচ (৩৬তম মিনিটে)। গত মৌসুম ট্রেবল জেতা বায়ার্ন বৃহস্পতিবার রাতে জিতে নিয়েছে উয়েফা সুপার কাপও।

বড় জয়ে শুরু বার্সেলোনার

ক্রীড়া প্রতিবেদক

বার্সেলোনায় কোচ রোনাল্ড কোম্যান নতুন যুগের সূচনা করলেন। এবং স্প্যানিশ লিগে তার অভিষেকটা হলো স্বাচ্ছন্দ্যের জয় দিয়ে। ভিয়ারিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে লা লিগায় নতুন মিশন শুরু করল বার্সা। লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচের জয়টা লিওনেল মেসি রাঙিয়ে রাখলেন পেনাল্টি থেকে গোল করে।
অবশ্য ন্যু ক্যাম্পে আলো ছড়িয়েছেন আনসু ফাতি। ম্যাচের প্রথম দুটি গোল তিনি করেছেন। ১৫তম ও ১৯তম মিনিটে। তার দুই গোলে সহায়তা করেন জর্দি আলবা ও ফিলিপ্পে কুতিনহো। ৩৫তম মিনিটে পেনাল্টি থেকে বার্সাকে গোল উপহার দেন আর্জেন্টিনার সুপারস্টার মেসি। পরে প্রথমার্ধের শেষ মিনিটে আত্মঘাতী গোল করে কাতালানদের জয়ের ব্যবধান বাড়িয়ে দেন পাউ তোরেস।
ষষ্ঠ প্লেয়ার হিসেবে ১৭টি ভিন্ন ভিন্ন লা লিগা মৌসুমে গোল করার মাইলফলক স্পর্শ করলেন মেসি।

দায়াসের সঙ্গে চুক্তিতে রাজি ম্যানচেস্টার সিটি

ক্রীড়া প্রতিবেদক

বেনফিকা থেকে পর্তুগিজ ডিফেন্ডার রুবেন দায়াসের সঙ্গে ৬৫ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে রাজি হয়েছে ম্যানচেস্টার সিটি।
অন্যদিকে ভিন্ন এক ট্রান্সফারে ইতিহাদ ছেড়ে ৩২ বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার-ব্যাক নিকোলাস ওতামেন্দি ১৩.৭ মিলিয়ন পাউন্ডে যাচ্ছেন বেনফিকায়।
গত মৌসুমে ভিনসেন্ট কোম্পানি সিটি থেকে অবসর নেওয়ার পর একজন সেন্ট্রাল ডিফেন্ডার খুঁজছিলেন কোচ পেপ গার্দিওলা। সিটিজেনদের এই শূন্যস্থান পূরণ করতে যাচ্ছেন দায়াস। রবিবার বেনফিকা এক বিবৃতিতে এই দুই ট্রান্সফারের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি খেলোয়াড়দের সঙ্গে আরও চুক্তির প্রয়োজন রয়েছে বলে জানায়।

অভিষেকেই পেনাল্টি মিস হিগুয়েনের

ক্রীড়া প্রতিবেদক

জুভেন্টাস ছেড়ে চলতি মৌসুমে ডেভিড বেকহামের মালিকানাধীন কাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন গঞ্জালো হিগুয়েন। দলটির হয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে অভিষেকটা তার কেটেছে দুঃস্বপ্নের মতো।
ফিলাডেলফিয়ার বিপক্ষে পিপিতার দল হেরেছে ৩-০ ব্যবধানে। ম্যাচটিতে পেনাল্টি থেকে গোলের সুযোগ পেয়েও মিস করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ম্যাচের ৭৭তম মিনিটে পেনাল্টি পায় মিয়ামি। তার আগ পযর্ন্ত ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল সকার লিগের নতুন কাবটি। কিন্তু সহজ সুযোগ পেয়েও গোল শোধে ব্যর্থ হন হিগুয়েন। তার শট চলে যায় ক্রসবারে উপর দিয়ে।

অভিষেকেই দ্যুতি ছড়ালেন সুয়ারেজ

ক্রীড়া প্রতিবেদক

অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সি গায়ে দ্যুতি ছড়িয়ে নিজের অভিষেকটা রাঙালেন লুইস সুয়ারেজ। ৭০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেও করলেন জোড়া গোল। সঙ্গে সতীর্থ মার্কোস লোরেন্তেকে দিয়ে করালেন আরও একটি গোল। উরুগুয়ে তারকার এমন দুরন্ত নৈপুণ্যে গ্রানাডাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট কাবটি।
লা লিগার ম্যাচে দিয়েগো কস্তা (৯ম মিনিটে), অ্যাঞ্জেল কোরেয়া (৪৭তম মিনিটে) ও জোয়াও ফেলিক্সের (৬৫তম মিনিটে) গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় কোচ দিয়েগো সিমিওনের দল। সুয়ারেজের সহায়তায় ম্যাচের ৭২তম মিনিটে গোল করেন মার্কোস লোরেন্তে। পরে ৮৫তম ও ৯০+৩ মিনিটে জোড়া গোল করেন বার্সার সাবেক তারকা স্ট্রাইকার সুয়ারেজ। মেগাস্টার সুয়ারেজের এমন আগুনে পারফরম্যান্স দেখে সন্দেহ নেই, আক্ষেপে পুড়েছে বার্সা কর্তৃপক্ষ। নিশ্চিত বুঝে গেছে, এমন গোলমেশিনকে বিক্রি করে কত বড় ভুলই না তারা করে ফেলেছে। গ্রানাডার হয়ে ৮৭তম মিনিটে একমাত্র গোলটি করেন জর্জ মলিনা।

করোনায় স্থগিত হয়ে গেল মাজানসি সুপার লিগ

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাস মহামারির কারণের এই বছরের জন্য থমকে গেলো দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট মাজানসি সুপার লিগ। দক্ষিণ আফ্রিকার এই ঘরোয়া টুর্নামেন্টটি এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।
গতকাল সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। যেখানে বলা হয়েছে, স্থগিত হয়ে যাওয়া এই বছরের মাজানসি সুপার লিগের আসরটি সামনের বছরের নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। ২০১৮ সালে প্রথমবারের মতো আয়োজিত হয় দক্ষিণ আফ্রিকার ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। উদ্বোধনী আসরে শিরোপা জিতেছিল জোজি স্টারস। এর পরের বছর চ্যাম্পিয়ন হয় পার্ল রকস। দক্ষিণ আফ্রিকায় এর আগে তিন জাতির টুর্নামেন্ট সলিডারিটি কাপ আয়োজিত হয়। যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল এবি ডি ভিলিয়ার্সের ঈগলস।

ঝড় তুলে মায়াঙ্কের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

এবারের আইপিএলের প্রথম সেঞ্চুরি আসতে পারত মায়াঙ্ক আগারওয়ালের ব্যাট থেকে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সেদিন কাছে গিয়েও শেষ পর্যন্ত পারেননি। সেই ভুল এবার আর করেননি কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনার। ঝড়ো ব্যাটিংয়ে পেয়েছেন তিন অঙ্কের দেখা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রবিবার ৫০ বলে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন মায়াঙ্ক। ১০ বাউন্ডারির পাশে তার ইনিংসে ছক্কা ৭টি। গত ২০ সেপ্টেম্বর দিল্লির বিপক্ষে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে তিনি থেমেছিলেন ৮৯ রানে। এবারের আসরে এখন পর্যন্ত হয়েছে দুটি সেঞ্চুরি। দুটিই এলো পাঞ্জাবের দুই ওপেনারের ব্যাট থেকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে আগের ম্যাচে রাহুল করেন অপরাজিত ১৩২। রাহুল ফর্ম ধরে রেখেছেন এই ম্যাচেও, তবে এবার তিনি ছিলেন সহকারীর ভূমিকায়। পাঞ্জাব অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৫৪ বলে ৬৯।
দ্বিতীয় ওভারে অঙ্কিত রাজপুতকে ছক্কায় উড়িয়ে ডানা মেলেন মায়াঙ্ক। জয়দেব উনাদকাটের করা পরের ওভার থেকে আসে একটি করে চার-ছক্কা। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। লেগ স্পিনার রাহুল তেওয়াতিয়াকে দুই ছক্কার পর চার মেরে পৌঁছে যান ফিফটির কাছে। আরেক লেগ স্পিনার শ্রেয়াস গোপালকে ছক্কায় উড়িয়ে ২৬ বলে স্পর্শ করেন ফিফটি। সেই ওভারে আসে আরেকটি ছক্কা। পরে তার বলেই বাউন্ডারিতে ৪৫ বলে পান সেঞ্চুরির দেখা। টি-টোয়েন্টি এটি তার দ্বিতীয় সেঞ্চুরি, আইপিএলে প্রথম। এরপর বেশিক্ষণ টেকেননি মায়াঙ্ক। টম কারানের নিচু ফুল টস বলে ধরা পড়েন সাঞ্জু স্যামসনের হাতে।