Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

68

কেন্দ্রীয় বিএনপি নেতার পিতার মৃত্যুতে আজিজুল বারী হেলালের শোক

খবর বিজ্ঞপ্তি :

বিএনপির নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ -এর পিতা তেরখাদা নর্থ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ শরীফ সামছুর রহমান (৮৫) মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে গত ২৪ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা সন্তান, অসংখ্য আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা ২৯ সেপ্টেম্বও বুধবার সকাল ১০ টায় ইখড়ি কাটেংগা স্কুল মাঠে এবং বাদ জোহর খুলনা আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এবং পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক টুটপাড়া কবরস্থানে দাফন হবে। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির তথ্য সম্পাদক, খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলাল। অনুরুপ বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পী, সহ সভাপতি খান জুলফিকার আলী জুলু, মোস্তফা উল বারী লাভলু, শেখ আলী আজগর, যুবদল সভাপতি এস এম শামীম কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৈয়েবুর রহমান, শ্রমিকদল সভাপতি বাবু উজ্জ্বল কুমার সাহা, যুবদল সাধারন সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, ওলামাদল আহবায়ক আলহাজ্ব হাফেজ মাও. ফারুক হোসেন, জাসাস আহবায়ক সাইদুজ্জামান খান, স্বেচ্ছাসেকবদল সাধারন সম্পাদক আতাউর রহমান রুনু, শ্রমিকদল সাধারন সম্পাদক খান ইসমাইল হোসেন, ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, মহিলাদল সাধারন সম্পাদক এ্যাড. সেতারা সুলতানা প্রমুখ।

প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি সফলের লক্ষ্যে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সভা

খবর বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি সফল করার লক্ষ্যে সোমবার বিকেল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ-এর এক সভা অনুষ্ঠিত হয়। পরিষদের আহ্বায়ক এড. কুদরত-ই-খুদা’র সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু’র সঞ্চালনায় বক্তব্য রাখেনÑ সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), কেন্দ্রীয় উপদেষ্টাম-লীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. আ ফ ম মহসিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, সিপিবি খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মোজাম্মেল হক খান, গাজী নওশের আলী, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, যুব ইউনিয়ন মহানগর আহ্বায়ক আফজাল হোসেন রাজু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা আহ্বায়ক কোহিনুর আক্তার কণা, শ্রমিকনেতা মোঃ নূরুল ইসলাম, মেহেদী হাসান বিল্লাল, আব্দুর রাজ্জাক হাওলাদার, মোঃ আবুল হাসেম, জাকির সরদার, কামরুল ইসলাম, সামস্ শারফীন শ্যামন, মোঃ রফিকুল ইসলাম, নাসিম উদ্দিন জয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি সনজিত ম-ল প্রমুখ। সভায় সদস্য সচিব অসুস্থ এস এ রশীদের সুস্থতা কামনা করা হয় এবং তাঁর অসুস্থ থাকাকালীন যুগ্ম আহ্বায়ক জনার্দন দত্ত নাণ্টুকে সদস্য সচিব (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেয়া হয়। সভায় বক্তারা পাটমন্ত্রীর মালিকানাধীন ‘গাজী প্লাস্টিক পণ্য’ সম্পূর্ণরূপে বর্জনের আহ্বান জানান। গত ২৭ সেপ্টেম্বরের ঢাকার পাটমন্ত্রণালয়ে অভিমুখে যাত্রাকালে মিছিলে পুলিশী বাধার তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের পাওনাদির হিসাব স্বচ্ছতার সাথে তৈরি করে জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানিয়ে অবসরপ্রাপ্ত সকল শ্রমিকদের যাবতীয় পাওনাদি, বকেয়া মজুরী, বোনাস পরিশোধের দাবী জানান। বক্তারা সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের সময় অতিবাহিত হলেও পরিশোধ না করায় ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে বন্ধ ঘোষিত কারখানার যন্ত্রপাতি পাচার হওয়ায় ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষায় সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান। সভায় আগামী ৫ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি সফলের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।

ফকিরহাটে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে কোরআন খানী, দোয়া মাহফিল ও তাবারক বিতরন অনুষ্ঠান সোমবার মাগরীব বাদ বৈলতলী সালেহ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোহম্মদ আল আমীন এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন মাওলানা হুসাইন, হাফেজ মোঃ আব্দুল কাদের, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন, কৃষকলীগ নেতা দেলোয়ার হোসেন, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি অপিরুদ্দিন অপি, ওয়ার্ড আ,লীগ নেতা মাসুদ রানা, শেখ ফজলুর রহমান, আকরাম হোসেন, আমিনুল ইসলাম, শেখ জাহিদ হাসান, স্বেচ্ছাবেকলীগ নেতা হোসেন আলী ও লিটন মোড়ল। এসময় মসজিদের বাইরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ,লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পদক জীবন কৃষ্ণ ঘোষ, ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, যুগ্ন-সাধারন সম্পাদক প্রভাষক সুমন কুমার ধর, আ,লীগ নেতা রিংকু চক্রবর্তী, সুপ্রভাত চক্রবর্তী মধু, শম্ভু কুমার মিত্র ও সাধন কুমার দে প্রমুখ। এছাড়াও বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের মাতা রিজিয়া নাসের এর আশু রোগমুক্তি কামনা করে অনুরুপ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল আচরণ নিশ্চিত হলে করোনার প্রাদুর্ভাব কমিয়ে আনা সম্ভব: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল আচরণ নিশ্চিত হলে করোনার প্রাদুর্ভাব কমিয়ে আনা সম্ভব। সরকার করোনা সংক্রমণ প্রতিরোধে বাস্তবমুখী কর্মসূচি হাতে নেয়ায় আমরা সাফল্যের সাথে ক্রান্তিকাল অতিক্রম করতে পারছি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা প্রতিরোধে যে ভূমিকা রেখেছেন তা প্রশাংসার দাবি রাখে বলে সিটি মেয়র উল্লেখ করেন। সিটি মেয়র সোমবার দুপুরে নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে কোভিড ১৯ সংক্রান্ত ‘‘কন্ট্যাক্ট ট্রেসিং ও অন্যান্য পরবর্তী করণীয়’’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। করোনা আক্রান্তদের অনুসন্ধানের মাধ্যমে সনাক্ত করার উদ্দেশ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ কর্মশালার আয়োজন করে। করোনা সংক্রমণ প্রতিরোধে সতর্কতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য কর্মশালায় সিটি মেয়র কেসিসি’র স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহবান জানান।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. রাশিদা সুলতানা, কেএমপি’র উপপুলিশ কমিশনার মোঃ এহসান শাহ ও সিভিল সার্জন ডা মোঃ সুজাত আহমেদ। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আবদুল্লাহ। কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, সহকারি স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, আইইডিসিআর এর প্রতিনিধি ডা. ইমরান হাসান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. সৈয়দ আহসান রিজভী প্রমুখ কর্মশালায় উপস্থিত ছিলেন। নগরীর ৩১ টি ওয়ার্ডের স্বাস্থ্য সহকারীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

নগর পিতার শোক

খবর বিজ্ঞপ্তি

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এর মৃত্যুতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অপর এক শোক বার্তায় সিটি মেয়র খুলনা মহানগরীর গোবরচাকা নিবাসী মরহুম শেখ আলী আহমেদ-এর জ্যেষ্ঠ পুত্র ও ফুটবলার শেখ আসলাম-এর জ্যেষ্ঠ ভ্রাতা শেখ মাসুম আখতার-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

খুলনা মহানগর শ্রমিক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে সোমবার সকাল ১১.০০ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতালেব মিয়া। সভা পরিচালনা করেন সংগঠনের সধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। সভায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা মোঃ নূর ইসলাম বন্দ, বাবু শ্যামল সিংহ রায়, খুলনা মহানগর শ্রমিক লীগ নেতা মোঃ সেলিম রাজু, সাঈফ হুমায়ুন কবির, মল্লিক নওশের আলী, মোঃ বাবুল হোসেন, মীর মোঃ আবু হানিফ, মোল্লা মাহাবুবুর রহমান, আব্দুর রহিম খান, মোল্লা আজাদ আলী, আঃ রশিদ শিকদার, কিংকর সাহা, শরীফ মোর্ত্তজা আলী, মুন্সী ইউনুস, মোঃ আলাউদ্দিন, শেখ মোঃ রমজান, আব্দুল্লাহ আল মামুন, মোঃ জামাল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল, নাসরিন আক্তার, মোঃ খালেক শিকদার, মোঃ আনিছুর রহমান, এস. এম. ইমরুল আলম, বিপ্লব কুমার দে, মোঃ নূর ইসলাম, মোঃ আজিম উদ্দিন, মোঃ শাহাজাহান সিকদার, মোঃ বায়জিত সরদার, মোঃ আফজাল হোসেন, মোঃ অপু, মোঃ সেলিম ফরাজী, মোঃ মাহাবুবুর রহমান মোল্লা, মোঃ আলী আহম্মেদ, মোঃ বাবুল খান, মোঃ আল আমিন কবির, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আয়নুল ইসলাম, মোঃ মহারাজ, মোঃ জনি, মোঃ শাহবুদ্দিন মোল্লা, মোঃ মারুফ হোসেন, মোঃ সাদ্দাম, অশোক বাহাদুর, মোঃ আল আমিন আকাশ, মোহাম্মদ আলী, মোঃ ডালিম, মোঃ আজিম হোসেন, গোপাল চন্দ্র, মোহাম্মদ আলী, মোঃ রাজু, প্রমুখ নেতৃবৃন্দ।

মোড়েলগঞ্জে শেখ হাসিনার জন্মদিনে মিলাদ ও দোয়া

আরিফুল ইসলাম আরিফ, মোড়েলগঞ্জ:

বাগেরহাটের মোড়েলগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে সোমবার আছরবাদ মোড়েলগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ  ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা, পৌর যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মিলাদ মাহফিল ও দেয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগআহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক ইলিয়াস হোসেন দুলাল,

পৌর যুবলীগ আহবায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, আবুল কালাম আজাদ, আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।  উপজেলা যুবলীগ আহবায়ক মোজাম্মেল হক মোজাম বলেন, প্রধানমন্ত্রী  শেখ হাসিনার এ দেশের মানুষের মুখে হাসি ফুটাবার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। সবাই মানবতার নেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ুর জন্য দোয়া করবেন। যাতে করে তিনি তার পিতার সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন। একইদিনে উপজেলা মৎস্যজীবিলীগ কেকে কেটে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন পালন করে। এসময় উপজেলা সভাপতি মুনসুর  আলী শেখ, সাধারণ সম্পাদক আল আমিন শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোড়েলগঞ্জে মাদকাসক্ত পুত্রের বিরুদ্ধে মায়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের মোড়েলগঞ্জে বেতকাশি গ্রামের মাদকাসক্ত এক পুত্রের মারপিটে আহত হয়েছে বৃদ্ধ মা। এ ঘটনায় আহত মাতা জোহরা বেগম বাদি হয়ে ছেলে শাহা জামাল তালুকদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের বেতকাশি গ্রামের মৃত. আজিজ তালুকদারের পুত্র শাহাজামাল তালুকদার ঘটনারদিন ২১ সেপ্টেম্বর সোমবার সকালে তার বৃদ্ধ মাতা জোহরা বেগম(৭০)কে মারপিট করে গুরুত্বর আহত করে। এ সময় তার বসতঘরে হামলা করে নগদ টাকা, স্বর্ণলংকার নিয়ে যায়।

আহত জোহরা বেগম জানান, দীর্ঘদিন ধরে তার ছেলে শাহা জামাল মাদক সেবন করে একটি চক্রের সাথে জড়িয়ে পড়ে। এলাকার পরিবেশ নষ্ট করে। বাধাঁ দিয়েও তাকে ভালো পথে আনতে ব্যার্থ হয়ে আইনের আশ্রয় তাকে পুলিশে সোর্পদ করে। থানায় একটি মামলা করে। যার নং-২৪, জিআর-২৫১/২০, তারিখ-০৭-৮-২০২০। সেই  মামলা থেকে জামিনে এসে সে আরো বেপোরোয়া হয়ে উঠে এবং মামলা তুলে নেওয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করে হুমকি দেয়। এ ঘটনার পরপরই তিনি নিরাপত্তার জন্য ১৪ সেপ্টেম্বর থানায় একটি সাধারণ ডায়রি করেন। এতে শাহাজামাল ক্ষিপ্ত সোমবার তাকে মারপিট করে আহত করে। এ ঘটনাটি ন্যায় বিচারের জন্য উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তিনি।

শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী রহ. এর স্মরণে খুলনায় দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

সোমবার বিকাল ৫ টায় ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশ খুলনা মহানগর শাখার উদ্যোগে বাগমারা মারকায মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান। প্রধান অতিথি ছিলেন ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, প্রধান অতিথি বক্তব্য বলেন শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী ছিলেন এ উপমহাদেশের একজন আধ্যাত্মিক রাহবার, তিনি বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন ও বুজুর্গ ছিলেন, হযরতের মৃত্যুতে আলেম সমাজ সহ গোটা দেশবাসী শোকাহত, আমরা শায়খুল ইসলাম এর রুহের মাগফিরাত কামনা করছি এরং শায়েখের রেখে যাওয়া কাজ গুলিকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। উপস্থিত ছিলেন, মুফতী জাকির হুসাইন, মুফতী আব্দুল্লাহ, মুফতী হুমায়ুন কবীর, মাওলানা জাফর আহমাদ, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা আবুল খায়ের, মাওলানা ইকবাল হুসাইন সহ প্রমূখ নেতৃবৃন্দ।

ডুমুরিয়ায় হাত ধোয়ার ওয়াস ব্লক উদ্বোধন

তথ্য বিবরণী

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ইউএনডিপি এবং কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় ডুমুরিয়ার রূদাঘরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থায়ীভাবে হাত ধোয়ার ওয়াস ব্লক তৈরি করা হয়।  সোমবার বিকেলে ওয়াস ব্লকের উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন। ওয়াস ব্লক উদ্বোধনকালে মোঃ ইকবাল হোসেন বলেন, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে নানা ধরণের নাগরিক সেবা গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদে আসতে হয়। গ্রামীণ লোকজনের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে  খুলনা জেলা প্রশাসন ইএএলজি প্রকল্পের আওতায় জেলার ৩০টি ইউনিয়নে পানি সরবরাহ এবং হাত ধোয়ার প্রয়োজনীয় সামগ্রীসহ  স্থায়ীভাবে ওয়াস ব্লক তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। তিনি এসময় সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করা, করোনাকালে নারী নির্যাতন প্রতিরোধ করা এবং দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম, রূদাঘরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল খোকন এবং কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের জেলা সমন্বয়ক মোঃ ইকবাল হাসান উপস্থিত ছিলেন।

নওয়াপাড়া ভৈরব নদীতে অবৈধ জেটি উচ্ছেদ না হওয়ায় ৩০ হাজার শ্রমিকের কর্ম বিরতি; অচল নওয়াপাড়া নদী বন্দর

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের শিল্প-বাণিজ্য ও বন্দর নগর নওয়াপাড়া ভৈরব নদীতে অবৈধ জেটি উচ্ছেদ না হওয়ায় সোমবার দিন ব্যাপী ৩০ হাজার শ্রমিকের কর্ম বিরতি, অচল নওয়াপাড়া নদী বন্দর। নওয়াপাড়ার প্রাণ ভৈরব নদী দখল করে নদী খেকো স্বার্থান্বেষী কতিপয় ব্যবসায়ীর নির্মিত সেই অবৈধ জেটি অদ্যবধি অপসারণ হয়নি। আর এ কারনে ক্ষোভে ফেঁটে পড়েছে নদী বন্দর সংশ্লিষ্ট প্রায় ত্রিশ হাজার শ্রমিক। তারা সোমবার সকাল থেকে সন্ধা প্রর্যন্ত নওয়াপাড়া নদী বন্দরে সকল প্রকার লোড-আনলোড বন্ধ রেখে নওয়াপাড়া নৌ-বন্দরকে অচল করার কর্মসূচি শুরু করেছে। সোমবার দিনভর সকল প্রকার কাজ বন্ধ রেখে হাজার হাজার শ্রমিক রাজপথে বিক্ষোভ করেছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে হাজার হাজার শ্রমিকের সংগঠন অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং ¤্রমিক ইউনিয়নের নেতারা দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছেন। প্রয়োজনে এসকল নদী খেকোদের হাত থেকে ভৈরব কে রক্ষা করে তাদের রুটি রুজির স্থান স্বাভাবিক রাখতে তারা কঠোর থেকে কঠোর কর্মসূচির ডাক দেবেন বলে শ্রমিক নেতৃবৃন্দ মন্তব্য করেছেন। তাদের অভিযোগ, নদী খেকো ওই সকল স্বার্থান্বেষী ব্যবসায়ীরা নদীর প্রায় ৩০ ফুট দখল করে অবৈধভাবে জেটি নির্মাণ করে নদীর নাব্যতা ও স্রোতধারা চরমভাবে বাঁধাগ্রস্থ করে আসছে। যে কারনে পলি জমে ভরাট হয়ে যাচ্ছে নদীর তলদেশ। ফলে নওয়াপাড়া নৌবন্দরের ভবিষ্যত নিয়ে শংকিত হয়ে পড়েছেন তারা। তাদের মন্তব্য নদী না বাঁচলে বাঁচবে না নওয়াপাড়া নৌবন্দর। আর নৌবন্দর সচল না থাকলে তাদের পরিবার পরিজন নিয়ে নামতে হবে পথে। শ্রমিকরা আক্ষেপের সাথে বলেন, ‘এই নদীকে ঘিরেই আমরা পরিশ্রম করে পরিবারের মুখে আহার তুলে দেই, অসুস্থ্য মা-বাবা, ভাই-বোন বা স্ত্রী সন্তানের চিকিৎসার ব্যবস্থা করি, সন্তানদের স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠাই। আর এসব কিছুর পেছনে চালিকা শক্তি এই ভৈরব নদী। এই নদীর উপর এমন উলঙ্গ থাবা বিস্তার রোধ করতে এবং অবৈধ জেটি অপসারণসহ নদী রক্ষায় আমাদের দাবী আদায়ে জীবন পণ করে সংগ্রাম করে যাবো।’ শ্রমিকরা দুঃখ প্রকাশ করে বলেন, নদীর বুকের উপর অবৈধভাবে নির্মাণ করা জেটি অপসারণসহ নদী রক্ষার দাবিতে বিভিন্ন সময়ে শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহন করলেও তাতে কর্ণপাত করেনি ওই সকল ব্যবসায়ীরা। কিংবা টনক নড়েনি সংশ্লিষ্ঠ উর্দ্ধতন কর্তৃপক্ষের। বিআইডবিউটিএ বা নদী রক্ষায় নিয়োজিত প্রশাসনিক কর্মকর্তারা বিশেষ কারনে চুপ থেকেছে। আর এ কারণে অবৈধ জেটি অপসারণসহ দাবি আদায়ে তারা নদী বন্দর অচল করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সোমবার শ্রমিকদের পক্ষ থেকে বিআইডবিউটিএ নওয়াপাড়া অফিসে শারকলিপি প্রদান করেন।

জরুরী বিভাগ চালুর দাবিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তারদের বিক্ষোভ, অবরোধ ও ভাংচুর

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইন্টার্ন ডাক্তাররা। সোমবার বেলা ১১ টায় তাদের এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। তারা এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলামসহ অন্যান্য সকল ডাক্তারকে প্রায় ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। এসময় তারা হাসপাতালের কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্রপাতি ভাংচুর করেন বলে অভিযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

ইন্টার্ন ডাক্তারদের পক্ষে রফিকুল ইসলাম ও আমিনুর রহমান জানান, ২০১৪-১৫ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালে এতদিনেও জরুরি বিভাগ চালু করা হয়নি। যার ফলে ইন্টার্ন শেষ পর্যায়ের শিক্ষার্থীরা হাতে কলমে অনেক কিছু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া সাতক্ষীরার ২২ লক্ষ মানুষ জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এই দাবি নিয়ে তারা বারবার দেন দরবার করেও কোন ফল পাননি। তবে, হাসপাতালের যন্ত্রপাতি ভাংচুরের বিষয়টি তারা অস্বীকার করেন। তারা আরো এ সময় অভিযোগ করেন, তাদের হাসপাতালের তৃতীয় শ্রেনীর কর্মচারীদের দিয়ে মহিলা ডাক্তারদের লাঞ্চিত করা হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, তিনি জরুরি বিভাগ চালুর ব্যাপারে আগ্রহী হয়ে সরকারের উচ্চ পর্যায়ে বারবার লেখালেখি করছেন। কিন্তু ডাক্তার ও অন্যান্য জনবল সংকট থাকার কারনে জরুরি বিভাগ চালু করা যাচ্ছে না। ইন্টার্ন ডাক্তাররা হাসপাতালের সকল কর্মচারীকে গেটের বাইরে বের করে দিয়ে কলাপসিবল গেট আটকে দেন। এসময় তারা বিক্ষোভ ও অবরোধ বহাল রাখেন। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার ওসি মোঃ আসাদুজ্জামান ও পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে ইন্টার্ন ডাক্তারদের শান্ত করেন। পরে আলাপ আলোচনার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। উভয় পক্ষের আলোচনায় ইন্ডার্ন ডাক্তাররা কোভিডের পাশাপাশি ননকোভিড চিকিৎসা সেবা ও জরুরি বিভাগ চালুর দাবিতে তিন কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছেন।

এদিকে, এ বিষয়ে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক এবং ইন্টার্ন ডাক্তারদের প্রতিনিধির সমন্বয়ে এক সভা আহবান করা হয়েছে। সে সময় বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানিয়েছেন।

কালীগঞ্জের তহমিনার আর টাকার অভাবে গর্ভের সন্তান বিক্রি করতে হলো না

সাবজাল হোসেন

অন্তঃসত্ত্বা স্ত্রী তহমিনাকে ফেলে পালিয়েছে স্বামী। নিরুপায় হয়ে বাবার বাড়িতে থাকেন তিনি। বাবা আব্দুল মালেক ৪ বছর ধরে অসুস্থতায় শয্যাশায়ী। দু’বেলা দ’ুমুঠো খেয়ে বেঁচে থাকতে বৃদ্ধা মা শিশুদের কাপড় নিয়ে গ্রাম গ্রাম ঘুরে বিক্রি করেন। এভাবে তিনি যা রোজগার করেন তা দিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটে তাদের। এমন অভাবের সংসারে তহমিনার সিজার করা জরুরী। কিন্ত কাছে একটি টাকাও নেই। বাধ্য হয়ে টাকার জন্য শশুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করে তহমিনা। কিন্ত তিনি টাকা দেয়া তো দুরের কথা সন্তান বিক্রির প্রলোভন দেখাচ্ছেন। গর্ভের সন্তান টাকার জন্য বিক্রির কথাটা কোন মায়ের পক্ষেই মেনে নেয়া সম্ভব নয়। তারপরও টাকার কাজ কথায় হয় না। তাই উপায়ান্তর না পেয়ে সন্তান বিক্রির শশুরের প্রস্তাবে রাজি হয়ে যান। কিন্ত গর্ভের সন্তান বলে কথা। বুকের ধন টাকার জন্য আরেকজনকে দিয়ে দিতে হবে। এটা নির্মমতা ভেবেই সন্তান রক্ষায় সন্ধ্যায় কালীগঞ্জ প্রেসকাবের সাংবাদিকদের মুখাপেক্ষি হন তহমিনা। তার মুখের কষ্টজড়িত কথা শুনে সন্তান রক্ষায় এগিয়ে এসে যাবতীয় ব্যয়ভার বহনের আশ্বাস দেন তারা। পরের দিন চিকিৎসকের পরামর্শানুযায়ী তহমিনার যাবতীয় পরীক্ষার নিরীক্ষার কাজ শেষ করে সোমবার দুপুরে কালীগঞ্জ হাসপাতালে সিজারের ব্যবস্থা করেন। তহমিনা একটি ফুটফুটে চেহারার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এখন আর সন্তান হারানোর চিন্তা নেই। ঔষধ কেনার টাকার চিন্তাও নেই। তহমিনার বর্তমান ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া গ্রামে।

অসহায় তহমিনা খাতুন জানান, ৯ বছর আগে তার বিয়ে হয়েছিলো বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পাঠামারা গ্রামের রবিউল ইসলামের সাথে। বিয়ের পর রবিউল কালীগঞ্জ শহরের বিভিন্ন হোটেলের বাবুর্চির কাজ করতো। মিম নামে তাদের ৬ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। পরে তহমিনার গর্ভে আরো একটি সন্তান এসেছে। গর্ভের সন্তানের বয়স ২ মাস হলে পাষন্ড স¦ামী রবিউল অন্য এক মেয়ের সাথে সম্পর্ক করে তাকে ফেলে অন্যত্র চলে গেছে। স্ত্রী সন্তানের সাথে কোন যোগাযোগ নেই। এখন একদিকে নিজের অসুস্থ শরীর। আর ঘরে শয্যাশায়ী অসুস্থ বাবা। বৃদ্ধা মায়ের হাড় ভাঙা পরিশ্রম এরমধ্যে আবার সিজারের টাকা জোগাড় করা খুবই অসম্ভব ব্যাপার ছিল। এমন অবস্থায় শশুর বার বার সন্তান বিক্রির নিষ্ঠুর প্রস্তাব দিয়েছে। সামর্থ না থাকায়  যে প্রস্তাবে রাজিও হতে হয়েছে। পরে সাংবাদিকদের শরনাপন্ন হয়ে বুকের ধনকে আর অন্যদের হাতে দিতে হলো না। কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই।

অসহায় তহমিনার মা আম্বিয়া বেগম জানান, নিজে বৃদ্ধা বয়সে পরিশ্রম করি। কাপড় নিয়ে গ্রাম গ্রাম ঘুরে আমাদের খাবারই জোগাড় করতে পারি না। সেখানে মেয়ের সিজারের খরচ দেয়া সম্ভব ছিল না। এদিকে টাকার জন্য নবজাতককে অন্যের হাতে তুলে দেয়ার নিষ্ঠুর পরিকল্পনা সাংবাদিক বাবারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে রুখে দিয়েছেন। আমি সকলের কাছে চিরঋনী।

কালীগঞ্জ প্রেসকাবের সভাপতি জামির হোসেন জানান, প্রেসকাবের সাংবাদিকরা অনেক অর্থশালী নয়। তারপরও টাকার জন্য তহমিনা গর্ভের সন্তান বিক্রি করবেন এটা শুনে সাংবাদিকরা সকলেই সাহায্যের হাত বাড়িয়েছেন। আমাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে এগিয়ে এসেছেন স্থানীয় ফারিয়াও।  তিনি বলেন, আমরা যেটা করেছি সমাজের একজন মানুষ হিসেবে মানুষের জন্য করেছি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারী বিভাগের প্রধান ডাক্তার এম এ কাফি জানান, সিজারের পরে মা ও শিশু দ’ুজনই ভালো আছেন। টাকার অভাবে সন্তান বিক্রি করতে চাওয়া মা তহমিনার সিজার আমি নিজ হাতে করতে পেরে ভালো লাগছে। তিনি বলেন, এমন অসহায় মানুষের জন্য স্থানীয় কালীগঞ্জ প্রেসকাবের সাংবাদিক ভাইদের সহযোগীতা মনে রাখার মত।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ-এর আলোচনাসভা ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষির্কী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, খুলনা মহানগর-এর উদ্যোগে সোমবার বেলা ১১টায় নিজস্ব কার্যালয়ে এক আলোচনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী হারুন-অর-রশীদ এবং পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার এম আব্দুল্লা হেল কাফি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গাউস, অতিরিক্ত সচিব (অবঃ)। বিশেষ অতিথি ছিলেনÑবিভাগীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম সমাদ্দার, খুলনা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল ড. চৌধুরী মাহবুবুল হক, সাধারণ সম্পাদক এ কে এম জিয়াউল ইসলাম, খুলনা মহানগর কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম এম শহিদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑবীর মুক্তিযোদ্ধা কাজী বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মিয়া মোঃ এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা কাকা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান টুকু, বীর মুক্তিযোদ্ধা নিতাই চন্দ্র দেবনাথ, খুলনা মহানগর মহিলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি ফারহানা হক বাপি, সাধারণ সম্পাদক নাহিদা আক্তার লাকী, এম এম ওয়াহিদুজ্জামান, মোঃ হাফিজুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শেখ মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এস এম ইকবাল হোসেন, মোঃ সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল গনি, বীর মুক্তিযোদ্ধা শেখ আলেক, মোহাম্মদ আলী প্রমুখ। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ ওয়ালিয়ার রহমান।

অপরদিকে সভায় খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল-এর মাতা রিজিয়া নাসেরের সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয় এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ দলিল উদ্দিন গাজী (দাকোপ)-এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

মণিরামপুরে শিক্ষক আব্দুস সাত্তার হত্যার পাঁচ আসামির আদালতে আত্মসমর্পণ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মণিরামপুরে অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক আব্দুস সাত্তার হত্যা মামলার পাঁচ আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে দশটার দিকে তারা বিচারক গৌতম মল্লিকের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানী শেষে জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। আত্মসমর্পণকারীরা হলেন, নিহতের সেঝভাই আব্দুল হামিদ, তার স্ত্রী নূরবানু, ছোট ছেলে আবু সোয়াইব, নিহতের ছোটভাই রোকনুজ্জামান ও ভগ্নিপতি রেজাউল করিম।

এরআগে ঘটনার দিন গ্রেফতার হওয়া মামলার প্রধান আসামি ইসমাইল পারভেজের সাত দিনের রিমান্ড চেয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মণিরামপুর থানার এসআই কাজী নাজমুস সাকিব। আদালত আবেদন মঞ্জুর করে ইসমাইলকে জেল গেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেন।

গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে ভাই ও ভাইপোদের হাতে খুন হন মণিরামপুরের গোবিন্দপুর গ্রামের মৃত ইব্রাহিম গোলদারের ছেলে অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক আব্দুস সাত্তার। ওইদিন রাতেই নিহতের বড় মেয়ে আসমাউল হুসনা ছয় জনকে আসামি করে মণিরামপুর থানায়  মামলা করেন।

সোমবার দুপুরে ফোন করে এই প্রতিবেদককে মামলার বর্তমান খবরাখবর জানান তিনি।

আসমাউল হুসনা বলেন, আমার দাদা ইব্রাহিম গোলদার ১৯৯৩ সালে বাড়ির ৮৭ শতক জমি পাঁচ ছেলেদের উপস্থিতিতে তাদের মাঝে ভাগ করে দেন। পরে ২০১১ সালের দিকে দাদা মারা যান। তারপর থেকে দাদার সিদ্ধান্ত মানতে চাননি দুই চাচা (আব্দুল হামিদ ও রোকনুজ্জামান) এবং তিন ফুফুর পরিবার। গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে বসাবসি হয়। সকালে সিদ্ধান্ত না আসায় জুম্মার নামাজের পর আবার বসাবসি হয়। শালিসে চাচা আব্দুল হামিদ,তার ছেলেরা ও ছোটচাচা হট্টগোল শুরু করলে আব্বা, দুই চাচা জয়নাল আবেদিন ও রুহুল কুদ্দুস উঠে আসেন। এসময় জয়নাল ও রুহুল কুদ্দুস চাচাকে মারপিট শুরু করেন হট্টগোলকারীরা। তখন আব্বা এগিয়ে গেলে তাকেও মারপিট করা হয়। আঘাত পেয়ে আব্বা মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে আনলে চিকিৎসক আব্বাকে মৃত ঘোষণা করেন।

আসমাউল হুসনা বলেন, আমার আব্বা লাউড়ী মাদরাসার অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। ২০১৩ সালে তিনি অবসরে যান। আব্বা খুবই সহজ-সরল ও শান্ত মানুষ ছিলেন। তারমত এমন ব্যক্তিকে খুন করলো এলাকার দাঙ্গাবাজরা। আমি এই হত্যার সমুচিত বিচার চাই।

আব্দুস সাত্তার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী নাজমুস সাকিব বলেন, আজ (সোমবার) আদালতে হত্যা মামলার পাঁচ আসামি আত্মসমর্পণ করে জামিন চান। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। মামলার প্রধান আসামি ইসমাইল পারভেজকে দুই দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। জিজ্ঞাসাবাদ এখনো শুরু হয়নি।

খুলনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

তথ্য বিবরণী

‘তথ্য অধিকার, সংকটে  হাতিয়ার’ প্রতিপাদ্য নিয়ে খুলনা  জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর  যৌথ আয়োজনে  আন্তর্জাতিক তথ্য অধিকার  দিবস উপলক্ষে তথ্য অধিকার আইন বাস্তবায়নে চ্যালেঞ্জ বিষয়ে এক আলোচনা  সভা সোমবার  দুপুরে  অনলাইন জুম প্রযুক্তিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, করোনাভাইরাসের  প্রাদুর্ভাবের মতো দুর্যোগের সময় অবাধ তথ্যে প্রবাহের ফলে মানুষ উপকৃত হয়েছে। আবার গুজবের ন্যায় অসত্য তথ্যের মাধ্যমেও মানুষ হয়রানির শিকার হয়েছে।  তথ্য আহরণ ও সঞ্চালনের সময় তার বস্তুনিষ্ঠতার দিকে নজর দেওয়া প্রয়োজন। কোন তথ্য পেলে তা যাচাই না করে আতঙ্কিত হওয়া যাবে না। মুক্তবাজার অর্থনীতিতে ভুল তথ্য দিয়ে রাষ্ট্রকেও ভোগান্তিতে ফেলার অপচেষ্টা  সম্ভব। তথ্য পাওয়া নাগরিকের মৌলিক অধিকার। জনগণের চাওয়া তথ্য সঠিক পদ্ধতিতে ও যৌক্তিক সময়ে প্রদান করতে সকল সরকারি দপ্তর বাধ্য।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। অনুষ্ঠানে স্বাগত জানান খুলনা সনাকের সভাপতি অধ্যাপক আনোয়ারুল কাদির। সভার মুক্ত আলোচনায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ভূমিমালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

তথ্য বিবরণী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা জমির মালিকদের ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠান সোমবার সকালে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, পূর্বের খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হতে বর্তমান কুয়েটের জন্ম। উন্নয়ন কাজের জন্য ভূমি অধিগ্রহণ স্বাভাবিক প্রক্রিয়া। এক্ষেত্রে সরকার ন্যায্যমূল্য প্রদানের চেষ্টা করে। অতীতে ভূমির মালিকদের অধিগ্রহণের টাকা পেতে ভোগান্তি পোহাতে হতো। মানুষের হয়রানি দূর করতে প্রশাসন এখন মালিককে ডেকে এনে চেক বিতরণ করে। রূপসা ব্রিজ, রামপাল পাওয়ার প্লান্ট, খুলনা-মোংলা রেলপথ, নির্মাণধীন খানজাহান আলী বিমান বন্দরের ভূমি অধিগ্রহণের টাকা পেতে মালিকদের হয়রানি হতে হয়নি। অনুষ্ঠানে ৩৫ জন ক্ষতিগ্রস্ত ভূমিমালিকের হাতে ৩০ কোটি টাকার চেক তুলে দেওয়া হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোছাঃ শাহানাজ পারভীন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মুক্তিযোদ্ধা আলমগীর কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা জেলা প্রশাসনের আধুনিক সম্মেলনকক্ষের উদ্বোধন করেন জনপ্রশাসন সচিব

তথ্য বিবরণী

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন সোমবার সকালে  খুলনা জেলা প্রশাসনের আধুনিকায়ণকৃত সম্মেলনকক্ষের উদ্বোধন করেন। সম্মেলনকক্ষ উদ্বোধনের পর তিনি জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারদের (ভূমি) সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান।

ইউনিয়ন পরিষদে এসডিজিবন্ধব পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

তথ্য বিবরণী

ইউনিয়ন পরিষদে এসডিজিবান্ধব পঞ্চবার্ষিক ( ২০২০-২০২৫) পরিকল্পনা প্রণয়ন ও প্রকাশনা নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তৃতায় মোঃ ইকবাল হোসেন বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন করার জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন, প্রকাশনা এবং বাস্তবায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরিকল্পনা প্রণয়ন করা থাকলে কাজের মূল্যায়ন সহজ হয়। সভায় খুলনার পাইকগাছা, ডুমুরিয়া, রূপসা, দাকোপ ও কয়রা উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের জেলা সমন্বয়ক মোঃ ইকবাল হাসান।

শিশুর পানিতে ডোবা প্রতিরোধে বাগেরহাট তথ্য অফিসের প্রচার

তথ্য বিবরণী

শিশুর পানিতে ডোবা প্রতিরোধে বাগেরহাট জেলা তথ্য অফিস প্রচার কাজ শুরু করেছে। মাসব্যাপী দেশের সকল জেলায় প্রচারের অংশ হিসেবে সোমবার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ও কলাতলা ইউনিয়নের বিভিন্ন জনবহুল স্থানে জনগণকে শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক মাইকিং করা হয়। মাসব্যাপী জেলার ৭৫টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় এই প্রচার অব্যাহত থাকবে। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের আওতায় সেপ্টেম্বর-অক্টোবর মাস এ প্রচার কাজ চলমান থাকবে।

যশোরের শার্শায় সাংবাদিক নজরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে সন্ত্রাসী ইকবাল বাহিনী

বেনাপোল প্রতিনিধি  

যশোরের শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরা মোড়ে আজ সোমবার দুপুরে সাংবাদিক নজরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে সন্ত্রাসী ইকবাল। গুরুতর আহতাবস্থায় তাকে নাভারন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ইকবালকে নাভারন বাজার থেকে আটক করেছে। আহত নজরুল জানান, জমিজমা সংক্রান্ত পূর্ব শক্রুতার জের ধরে আজ দুপুরে নাভারন সাতক্ষীরা মোড়ে এইচবি ট্রেডার্স নামে একটি দোকানে তার মায়ের সাথে দেখা করতে যায়, এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসী ইকবাল তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপায়। স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে নাভারন হাসপাতালে ভর্তি করে। পরে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় শার্শা থানায় একটি মামলা করা হয় ইকবালের বিরুদ্ধে। মামলার পরপরই ইকবাল সাংবাদিকের পিতা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তৈয়বুর রহমানকে মোবাইলে হত্যার হুমকী দেয়। নজরুল ঢাকা থেকে প্রকাশিত সাম্প্রতিক দেশকাল,ও বার্তা কন্ঠ প্রত্রিকায় কর্মরত আছেন।  শার্শা থানা পুলিশের ওসি বদরুল আলম জানান, সাংবাদিক নজরুলের ওপর হমালার বিষয়টি দুখ:জনক। হামলার বিষয়ে মামলা হয়েছে। নাভারন বাজার থেকে ইকবালকে ধারালো অস্ত্র সহ আটক করা হয়েছে।

পাইকগাছায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গাছ বিক্রি না করায় ক্ষতিগ্রস্ত সরকার ও উপকারভোগীরা

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় প্রাকৃতিক দুর্যোগে ভেঙ্গে ও উপড়ে পড়া ক্ষতিগ্রস্ত গাছ বিক্রি না করায় সরকার ও উপকারভোগীরা লাখলাখ টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে আবেদন করা হয়েছে বলে উপকারভোগীরা জানিয়েছে।

অভিযোগে জানা যায়, উপজেলার হরিটালী ইউনিয়নের ৯ কিলোমিটার বিভিন্ন সড়কে বন বিভাগের উদ্যোগে ৩৩০ জন উপকারভোগী সদস্যরা রাস্তার দু’ধার দিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন। ২০০০ ও ২০০১ সালে এসব গাছের চারা রোপন করা হয়। যা এখন সবই কর্তন উপযোগী বলে হরিঢালী কে.এস.এস লিঃ এর সভাপতি মুন্সী সিফায়েত হোসেন জানান। গত ঘূর্ণিঝড় ফনি, আম্পান ও বুলবুলির তান্ডবে অসংখ্যা গাছ রাস্তার উপর ও পার্শ্ববর্তী জমিতে ভেঙ্গে ও উপড়ে পড়ে। চরম দুর্ভোগে পড়ে জনসাধারণ। দুর্ভোগ এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে উপকারভোগীরা ক্ষতিগ্রস্ত গাছ বিভিন্ন স্থানে সংরক্ষন করে রেখেছেন। এ ব্যাপারে সমিতির সম্পাদক শেখ লিটন বলেন, সংরক্ষনে রাখা ক্ষতিগ্রস্ত গাছ বিক্রি না করায় সমস্তটাই নষ্ট হয়ে যাচ্ছে। সরকার ও উপকারভোগীরা লাখ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ব্যপারে কয়েক মাস আগে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে আবেদন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, আবেদন পেয়েছি অবগত করার জন্য বন কর্মতার নিকট পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মিটিং করে ব্যবস্থা নেয়া হবে। বন বিভাগের কর্মকর্তা প্রেমানন্দ রায় জানান, প্রকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গাছ সংরক্ষন করা হলেও রোদ বৃষ্টিতে প্রায় সব নষ্ট হয়ে যাচ্ছে, দ্রুত বিক্রি করার প্রয়োজন।   

পাইকগাছায় পেরিফেরির জায়গা দখল করায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গণস্বাক্ষরিত অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় পেরিফেরির জায়গা দখল করায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সহকারী কমিশনার (ভুমি) দপ্তরে গণস্বাক্ষরিত অভিযোগ হয়েছে। একই পরিবারের একের অধিক ব্যক্তির নামে ডিসিআর দেখিয়ে ভোগ দখল করায় এলাকাবাসী এ অভিযোগ করেন।

জানা গেছে, উপজেলার চাঁদখালী বাজারে ০১ এর খাস খতিয়ান ৭৪/৪৯ দাগে পেরিফেরি ভুক্ত খাস সম্পত্তি। যা সায়রাত মহাল হাট-বাজার ইজারা চুক্তিনামা মাধ্যমে মিসকে ৬৭/১৮-১৯ তারিখে ০.০০৩৭ একর জমি ১০ থেকে ১২ জন ব্যক্তিকে প্রদান করে উপজেলা সহকারী কমিশনার ভূমি। এলাকাবাসী অভিযোগ, প্রকৃত মালিকের না দিয়ে একই পরিবারে একের অধিক ব্যক্তিকে প্রদান করা হয়েছে। সরকারি হাট বাজার পেরিফেরি নীতিমালার ১২ নম্বর শর্ত ভঙ্গ, তথ্য গোপন করে বর্তমান ট্রেড লাইসেন্স ছাড়াই একই পরিবারের একের অধিক সদস্যের নামে ইজারা প্রদান করা হয়। ইজারা গ্রহণকারী সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, স্ত্রী ¯েœয়ারা বেগম ও তার আত্মীয়-স্বজনরা। ইজারা বাতিলের দাবীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র দপ্তরে গণস্বাক্ষরিত অভিযোগ হযেছে। আলহাজ্ব মুনছুর আলী গাজী জানান, সরকারি নীতিমালা অনুযায়ী ডিসিআর নিয়ে তিনি পেরিফেরির জায়গায় ভোগ দখলে আছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, ট্রেড লাইন্সে ছাড়া ও একই পরিবারে একের অধিক ব্যক্তিকে পেরিফেরির জায়গা দেয়ার কোন সুযোগ নেই। এমন কিছু হলে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।

সুন্দরবনে মাছ ধরার সময় হাতেনাতে তিন বিষ দস্যু আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

সুন্দরবনে বিষ (কীটনাশক) দিয়ে মাছ ধরার সময় তিন দুর্বৃত্তকে আটক করেছে বনবিভাগ। এ সময় জব্দ করা হয়েছে বিষ দিয়ে মারা মাছ, বিষের বোতল ও একটি ডিঙ্গি নৌকা। করমজল পর্যটন কেন্দ্রের ইনচার্জ মোঃ আজাদ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বনাঞ্চলে অভিযান চালানো হয়। এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে বিষ দিয়ে মাছ ধরার সময় হাতেনাতে তিন বিষ দস্যুকে আটক করে। আটককৃতরা হলো বেল্লাল ঢালী (৪০), মাসুম ঢালী (৪২) ও মনিরুল ঢালী (৩৯)। তাদের বাড়ী খুলনার দাকোপ উপজেলার উত্তর কালাবগী গ্রামে। পরবর্তীতে তাদের কাছ থেকে জব্দ করা হয় ১২ কেজি বিষ মিশ্রিত মাছ, একটি বিষের বোতল, দুইটি দা, একটি করাত, একটি প্লাস, একটি নৌকা ও তিনটি বৈঠা। আটককৃতদের বিরদ্ধে বন আইনে মামলা দায়েরর পর সকালেই খুলনা আদালতে পাঠানো হয়েছে।

নারী-শিশু হত্যা-ধর্ষণ-গণধর্ষণের সর্বোচ্চ শাস্তি চাই

খবর বিজ্ঞপ্তি

সোমবার নগরীর রয়েল মোড়ে সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরমের উদ্যোগে সাভারে কিশোরী নীলা রায় হত্যা, খাগড়াছড়ির প্রতিবন্ধী আদিবাসী কিশোরী গণধর্ষন, সিলেটের এম সি কলেজ হোস্টেলে নববধূ ধর্ষনসহ সারাদেশে লাগামহীনভাবে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে ‘প্রতিবাদী মানুষের বন্ধন’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক অজন্তা হালদার । ফাতিমা হুমায়রা সিলভীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দা লুৎফুন নাহার নীলা, রেহেনা আক্তার, রোজী রহমান, সাকেরা বানু, শামীমা সুলতানা শীলু, রসু আক্তার, এড. কুদরত-ই-খুদা, এড. মোমিনুল ইসলাম, এড. তসলিমা খাতুন ছন্দা, সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, মাহবুবুর রহমান খোকন, শাহ্ লায়েকুল্লাহ এড. জাহাঙ্গীর হোসেন, উজ্জ্বল কুন্ডু, সৈয়দ আলী হাকিম, কোহিনুর আক্তার কণা, জাহানারা আক্তারী, মেরিনা যুথী, আলমাস আরা, নুরুন্নহার হীরা, ইসরাত জাহান হীরা, মুনীর চৌধুরী সোহেল, আফজাল হোসেন রাজু, উত্তম কুমার রায়, আল আমিন শেখ, সালমা জাহান মনি প্রমুখ। বক্তারা বলেন বিচারহীনতা ও সমাজে নারীর বিরুদ্ধে নেতিবাচক প্রচার-প্রচারণা, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নারী ও কন্যাশিশুদের চরম নিরাপত্তপতাহীনতার মধ্যে ফেলে দিয়েছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে গণজাগরণ ও মানবিকমূল্যবোধ জাগিয়ে তোলার কোন বিকল্প নেই। বক্তারা সারাদেশের সচেতন ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন কেইউজে’র

খবর বিজ্ঞপ্তি

নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উদযাপন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় ইউনিয়নের উদ্যোগে প্রেসকাব চত্বরে কেক কাটা হয়, পরে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও দোয়া মাহফিল পরিচালনা করেন ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাট। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেস কাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, কেইউজে’র সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, মোজাম্মেল হক হাওলাদার, বর্তমান সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল ও বিমল সাহা, ওয়াহেদ উজ জামান বুলু, রকিব উদ্দিন পান্নু, এস এম কামাল হোসেন, রাশিদুল আহসান বাবলু, আলমগীর হান্নান, মিলন হোসেন, শেখ ইলিয়াস আহমেদ, দিলীপ বর্মণ, উত্তম সরকার, রীতা রানী দাস, খন্দকার কবিরুজ্জামান বাপ্পী, শরিফুল ইসলাম বনি, মেহেদী মাসুদ খান, হাসানুর রহমান তানজির, শেখ আব্দুল হামিদ, আব্দুস সাত্তার, সাংবাদিক শেখ মো. সেলিম প্রমুখ।

শরণখোলায় এক রাতে পাঁচ বাড়ি চুরি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় এক রাতে পাঁচ বাড়িতে চুরি সংঘঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর (রোববার) গভীর রাতে উপজেলার বন সংলগ্ন দক্ষিণ রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। যার ফলে স্থানীয়দের মাঝে অনেকটা আতংঙ্ক ছড়িয়ে পড়েছে । ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয় সুত্র জানায়, সংঘবদ্ধ একটি চোর চক্র (রোববার) গভীর রাতে দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মোঃ মামুন শিকদার, একই গ্রামের বাসিন্দা মৎস্য ব্যাবসায়ী মোঃ হাবিব চাপরাশী, দিনমজুর মোঃ মিঠু হাওলাদার, মোঃ ধলু হাওলাদার ও মোঃ এনামুল মাতুব্বরের বসত ঘরের সিঁদ কেটে প্রবেশ করে ৫/৬টি মোবাইল ফোন, কয়েক হাজার নগদ টাকা ও স্বর্নলংকার সহ মুল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। বসত বাড়ীর মালিকরা ঘুম থেকে জেগে গতকাল বুধবার সকালে ঘরের মালামাল তছনছ সহ সিঁদ কাটা দেখতে পান এবং চুরির বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হয়। উল্লেখ্য চলতি বছরে উপজেলার চার ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক বাড়ীতে চুরির ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট চোর চক্রের মুল হোতাদের আটক কিংম্বা লুন্ঠিত কোন মালামাল উদ্ধার না হওয়ায় সংশ্লিষ্ট আইনশৃংখলা বাহীনির ভূমিকা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন উঠেছে। দক্ষিন রাজাপুরের গ্রাম পুলিশ শহিদুল ইসলাম বলেন, ক্ষতি গ্রস্তদের পক্ষ থেকে বিষয়টি আমাকে বুধবার অবহিত করলে বিষয়টি আমি তাৎক্ষনিক থানায় জানিয়েছি। তবে, এ ব্যাপারে শরনখোলা থানার (ওসি) (ভারপ্রাপ্ত) মোঃ মফিজুর রহমান শেখ জানান, চুরির কোন ঘটনা আমার জানা নেই।  তবে, ক্ষতিগ্রস্থদের অভিযোগ পেলে  পদক্ষেপ গ্রহন করা হবে ।

ফকিরহাটে অগ্নিকান্ডে কারখানা ভস্মিুভুত ১৫লক্ষ টাকার ক্ষতি

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে আর্কষিক অগ্নিকান্ডে মেসার্স সাব্বির ফুড নামের একটি বেকারী কারখানা পুড়ে সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। এতে কারখানা মালিকের প্রায় ১৫লক্ষাধীক টাকার ক্ষতি সাধিত হয়েছে। রবিবার গভীর রাতে লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কুমরা গ্রামে এঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শীরা জানান, ঘটনার দিন রাত ১২টার সময় হঠাৎ করে কারখানার পিছনের দিকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুর্হুত্বের মধ্যে আগুনের লেলিহান শিখা সমগ্র এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কমির্রা ঘটনা স্থলে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়। ততক্ষন বেকারী কারখানাটি সম্পূর্ণরুপে পুড়ে ভস্মিুভুত হয়। কারখানার মালিক মোঃ রফিকুল ইসলাম বলেন, তার কারখানাতে ১টি এ্যাপাসি মটর সাইকেল, মালামাল বহনের জন্য ২টি অটো ভ্যান, ৫টি ড্রামে থাকা তৈল, ২০বস্তা ময়দা ও আটা সহ বিপুল পরিমানে বিভিন্ন প্রকার মালামাল পুড়ে যায়। এতে তার প্রায় ১৫লক্ষাধীক টাকার ক্ষতি সাধিত হয়েছে। গরীব বেকারী মালিক সর্বস্ব হারিয়ে তিনি এখন পাগলের মত প্রলাপ বকছেন।

ফ্যাসিবাদী সরকারের বিদায় ছাড়া জনগনের মুক্তি মিলবেনা : চুন্নু              

খবর বিজ্ঞপ্তি

দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের কোন বিকল্প নেই উল্লেখ করে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি আলী আকবর চুন্নু বলেছেন, এ জন্য একটি শক্তিশালী ও সুসংগঠিত যুবদল গঠনের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। গত ১১ বছরে দেশটাকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে দাবি করে তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনাকালেও তাদের লুটপাট, রাহাজানি, খুন, গুম, ধর্ষণের মতো অপকর্ম থেমে নেই। জনগনের কাছে জবাবদিহিতা না থাকার কারনে সরকার বেপরোয়া আচরন করার সুযোগ পাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের বিদায় ছাড়া জনগনের মুক্তি মিলবেনা। সোমবার খুলনা প্রেসকাব মিলন্য়াতনে অনুষ্ঠিত রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা যুবদলের পৃথক পৃথক কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কর্মী সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদল সভাপতি এস এম শামীম কবির। সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদের পরিচালনায় কর্মী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের খূলনা বিভাগীয় সহ সভাপতি মাহবুব হাসান পিয়ারু, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন মোল্লা, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হোসেন, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, বিভাগীয় সহ সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সহ সাংগঠনিক সম্পাদক কফিলউদ্দিন ভূইয়া।

খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন

খবর বিজ্ঞপ্তি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীর মধ্যে সারাদিন দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন খানী, সন্ধ্যা ৬টায় কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। সভায় প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

সাবেক দপ্তর সম্পাদক এ্যাড. ফরিদ আহম্মেদ এর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীগ নেতা আলহাজ্ব মোল্যা জালাল উদ্দিন, এ্যাড. কাজী বাদশা মিয়া, এ্যাড. এম এম মুজিবুর রহমান, বি এম এ সালাম, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, কামরুজ্জামান জামাল, জোবায়ের আহম্মেদ খান জবা, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, অধ্যাপক নিমাই চন্দ্র রায়, এ্যাড. নব কুমার চক্রবর্তী, রফিকুর রহমান রিপন, ডাঃ শেখ শহিদুল্লাহ, কাজী শামীম আহসান, অধ্যাপক মিজানুর রহমান, এ্যাড. শাহ আলম, আব্দুল মজিদ ফকির, এ্যাড. রবিন্দ্র নাথ মন্ডল, জয়ন্তী রানী মন্ডল, কামাল উদ্দিন বাদশা, এফ এম ওয়াহিদুজ্জামান, সরদার আবুল কাশেম ডাবলু, অধ্যাপক আশারাফুজ্জামান বাবুল, মানিকুজ্জামান অশোক, হোসনেয়ারা চম্পা, মোজাফ্ফার মোল্যা, মোস্তফা সরোয়ার, শেখ মোঃ আবু হানিফ, প্রতাপ রায়, মোতালেব হোসেন, খান সাইফুল ইসলাম, সরদার জাকির হোসেন, সেলিনা আক্তার পিয়া, জেসমিন সুলতানা জলি, সরদার আবু সালেহ, দেব দুলাল বাড়ই বাপ্পী, মুশফিকুর রহমান সাগর, ছাত্রনেতা পারভেজ হাওলাদার ও ইমরান হোসেন প্রমূখ।

ডুমুরিয়ায় মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে মহিলাসহ ১৫জন আহত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে পাল্টা-পাল্টি হামলায় উভয় গ্রুপে মহিলাসহ ১৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল সোমবার সকালে উপজেলার বাগআচড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ অহতদের পরিবার সূত্রে জানা যায় উপজেলার বাগআচড়া ্এলাকায় মৃত আতিয়ার মোড়লের ছেলে মনিরুল ইসলামের মৎস্য ঘের নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন সকালে ওই মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে পাল্ট-পাল্টি হামলার ঘটনা ঘটে। এতে দা,লাঠি-সোটার আঘাতে মনিরুল গ্রুপে মনিরুল,বিল্লাল শেখ,ইলিয়াজ শেখ,মহাসিন দফাদার,আসলাম মোল্ল্যা,নুরজাহান বেগমসহ ৭/৮ জন ও প্রতিপক্ষে সহিদ গাজী,ফরিদ গাজী,জাহিদ গাজী,আঃ রশিদ গাজী,নাজমুল শেখসহ ৭/৮ জন আহত হয়।আহতদের মধ্যে ১০জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে।ঘটনা প্রসংগে ওসি মোঃ আমিনুল ইসলাম বিপ্লব জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত ও তার সঙ্গী গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুরে খুলনা-সাতক্ষীরা সড়কের বালিয়াখালি ব্রীজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা যুগল বিশ্বাস জানান, সোমবার দুপুর পৌনে একটার দিকে একটি নম্বর বিহীন পালসার মোটর সাইকেলসহ দুইজন লোক বালিয়াখালি ব্রীজের পূর্বপাশের রাস্তায় পাশে পড়েছিল। তাদের মধ্যে দেবব্রত সরকারের (৩৫) মাথাসহ শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত বের হচ্ছিল আর অন্যজন সেলিম খানের (৫০) অবস্থা কিছুটা ভালো ছিল। আমরা দ্রুত তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার দেবব্রতকে মৃত বলে ঘোষণা করে এবং আহত সেলিমকে খুলনায় প্রেরণ করে। তবে কি কারণে তাদের দুর্ঘটনাটি হয়েছে এটা বলতে পারছি না। প্রাথমিক ভাবে জানতে পেরেছি নিহত দেবব্রত সরকারের বাড়ি রুপসার আইচগাতি এলাকায় এবং আহত সেলিমের বাড়ি মোরেলগঞ্জে। মরদেহ হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বন্ধ মিল কলকারখানা চালু ও বকেয়া পরিশোধের দাবী

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে ব্যক্তি মালিকানাধিন পাট,সুতা বস্ত্রকল শ্রমিকদের বাঁচার মতো ন্যায্য মজুরি প্রদান, শ্রম আইন প্রতি পালন , বন্ধ মিল কলকারখানা চালু, মেয়াদ উত্তীর্ণকারী তথাকথিত সিবিএ নেতৃবৃন্দের মিলের অর্থ লুটপাট বন্ধ , শ্রম আইন অনুযায়ি মুজুরি প্রদান ও শ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে খুলনা বিভিাগিয় শ্রম পরিচালকের কার্যালয়ে কল কারখানা পরিদর্শক আরিফ হোসেনের নিকট ২৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় স্বারকলিপি প্রদান করা হয় । এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক  কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালী জুট মিল সিবিএ সাবেক সাধারণ সম্পাদক মোঃ  আমজাদ হোসেন,  ব্যক্তিমালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিলের  সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম  রসুল , ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও এ্যাজাক্স্রজুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিকলীগ নেতা ও ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক লিয়াকত মুন্সি, ওয়াহিদ মুরাদ,  ফেডারেশনের প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক,  আমির মুন্সি, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ ।

শিরোমনিতে  ছাত্রলীগের উদ্যোগে  শেখ হাসিনার ৭৪ তম  জন্মদিন পালন

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠকন্যা, স্বাধীন বাংলাদেশে ৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক , আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে খানজাহান আলী থানা ছাত্রলীগ নেতা মোঃ রিয়াজ শেখের আয়োজনে ২৮ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫ টায়  ৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের ৮ নং ইউনিট কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । বীর মুক্তিযোদ্ধা আলেক শেখের সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী  থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। বক্তৃতা করেন মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান অভি, বিএল কলেজ ছাত্রলীগ নেতা সাব্বির আহম্মেদ, ইউপি সদস্য শাহ আমিরুল ইসলাম, খানজাহান আলী থানা তরুণ আওয়ামীলীগ নেতা বেগ খালিদ হাসান বাবু, হাফিজ ফকির, তাঁতীলীগ নেতা বিপ্লব হোসেন, মোঃ আলামিন ,জিম শান্ত, শেখ তামিম, আজিজুর শাহিন , মুরছালিন   প্রমুখ।

খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমানের  জাতীয় শুদ্ধাচার পুরস্কার লাভ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আজন্ম লালিত সপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রণীত জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে শুদ্ধাচার চর্চা ও কর্মক্ষেত্রে শুদ্ধাচার কৌশল বা¯তবায়নের জন্য বিভাগীয় শ্রম দপ্তর, খুলনার পরিচালক মোঃ মিজানুর রহমান জাতীয় শুদ্ধাচার পুরস্কারে মনোনিত হয়ে গত ২৭সেপ্টেম্বর রবিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান ( অতিরিক্ত সচিব) এর নিকট হতে জাতীয় শুদ্ধাচার পুরস্কার গ্রহন করেন। খুলনা বিভাগীয় শ্রম দপ্তর পরিচালক মিজানুর রহমান তার অধিক্ষেত্রাধীন খুলনা ও বরিশাল বিভাগের সার্বিক শ্রম পরিস্থিতি নিয়ন্ত্রন ও তত্ত্বাবধান, শিল্প বিরোধ নিস্পত্তি, উদ্ভুত শ্রম পরিস্থিতি নিয়ন্ত্রন , শ্রমিকের অধিকার বাস্তবায়ন , বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশন তহবিল হতে শ্রমিক ও তাদের পরিবারবর্গের আর্থিক সহায়তা প্রদান, করোনা ভাইরাস ( কভিড -১৯ ) মহামারী জনিত সৃষ্ঠ পরিস্থিতিতে কর্মহীন বিভিন্ন শ্রেণীপেশার শ্রমিকের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ কাজে সহায়তা প্রদান ও স্বা¯্য’ সুরক্ষা সামগ্রী বিতরণ , বিনামুল্যে স্বাস্থ ও পরিবার পরিকল্পনা  সেবা প্রদান , শ্রমিক ও মালিকের অধিকার সমুন্নত রেখে সুষ্ঠ ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের উত্তম চর্চার লক্ষে প্রশিক্ষণ প্রদান সহ শ্রম আইন ও শ্রম বিধিমালা যথাযথ ভাবে বাস্তবায়নের জন্য শ্রমিক – মালিক , ব্যাবস্থাপনা কতৃপক্ষ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের উত্তম চর্চার লক্ষে প্রশিক্ষণ প্রদানসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় কর্তৃক বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পসমৃহ সুষ্ঠভাবে বাস্তবায়নে তাঁর সততা , দক্ষতা , নিষ্ঠা, ও নিরপেক্ষতার জন্য তিনি এ পুরস্কারে ভূষি ত হয়েছেন । এছাড়া শ্রম অধিদপ্তরের একমাত্র পরিচালক হিসেবে বিভাগীয় শ্রম দপ্তর , খুলনার পরিচালক মোঃ মিজানুর রহমান এক অনন্য গৌরব অর্জন করেছেন ।

৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালিত

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠকন্যা, স্বাধীন বাংলাদেশে ৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক , আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ফুলবাড়ীগেট বঙ্গবন্ধু চত্বরে ৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা। সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন মোঃ শহিদুল্লাহ খা, নূর মোহাম্মাদ মোন্ডল, আবু হেনা বাবলু, মসিুম খন্দকার, জয়নাল আবেদিন, আনসার আলী, খায়রুল ইসলাম প্রমুখ। সভাশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠকন্যা, স্বাধীন বাংলাদেশে ৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক , আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার সুস্থতা ও দির্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

 শিরোমনি বাইপাস সড়কে ট্রাক – কাভার্ডভ্যান সংঘর্ষ : নিহত ১

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

নগরির শিরোমনি বাইপাস সড়কে ট্রাক – কাভার্ডভ্যান সংঘর্ষে ১জন নিহত। রবিবার রাত ১১ টায় বাগেরহাট থেকে কভার্ডভ্যান (ঢাকা মেট্রো উ – ১১- ২৮৮৬) হার্ডবোড নিয়ে যশোরের দিকে যাচ্ছিলো এ সময় একই দিকে যাওয়া সিমেন্ট বোঝাই  একটি ট্রাক বাইপাস সড়কের এফআর জুট মিলের সামনে চালু অবস্থায় হঠাৎ ব্রেক কওে, এসময় পিছন থেকে কাভার্ডভ্যান নিয়ন্ত্রন হারিয়ে   ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এসময় কভার্ডভ্যানে থাকা ডেলিভারি ম্যান চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার রানীপাড়ার মোকাবিরের পুত্র রায়হান (১৯) গুরুতর আঘাত প্রাপ্ত হয়। খানজাহান আলী ফায়ার সার্ভিস এর কর্মকর্তা ও স্থানিয়রা রায়হান কে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে ।  খানজাহান আলী থানা পুলিশ  লাশের ময়নাতদন্ত শেষে রায়হানের  মরদেহ স্বজনের নিকট হস্তান্তর করে ।   খানজাহান আলী থানার এস আই মোঃ হাসানুজ্জামান  জানান ঘটনার সত্যতা স্বিকার করে বলেন এঘটনায় ট্রাক ও কাভার্ড ভ্যান আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

কেশবপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

আলমগীর হোসেন, কেশবপুর

কেশবপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা দেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্দপাক শাহীন চাকলাদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ ও ছাত্রলীগের আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেবহাটা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

কে এম রেজাউল করিম

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধুকণ্যা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে কেঁক কেটেছেন দেবহাটা উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দরা। সোমবারে (২৮ই সেপ্টেম্বর)  দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে কেঁক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন,উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত)  চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সিনিয়র  কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, সহকারী কমিশনার (ভুমি) জহুরুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শসহ সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শৈলকুপায় নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

সম্রাট হোসেন  শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল সোমবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল কেক কাটা, র‌্যালী, বৃক্ষরোপণ, মিলাদ ও দোয়া মাহফিল, প্রার্থনাসভা এবং প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং সমমনা বিভিন্ন সংগঠন এসব কর্মসূচিতে যোগদান করে। সকাল ১১টায় উপজেলার শহীদ মীনার চত্বরে কেক কেটে দিবসটির উদ্বোধন করেন ঝিনাইদহ ১ শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই, এসময় আরো উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন, নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, যুবলীগ সভাপতি শামিম হোসেন মোল্লা, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ইকু,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল পারভেজ কর্নেল,সাধারন সম্পাদক রাজিব বাহাদুর,ছাত্রলীগ সভাপতি শাওন শিকদার,সাধারন সম্পাদক দিনার বিশ্বাস,কৃষকলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান,পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান খাঁন নেতা-কর্মীবৃন্দ। উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র,শৈলকুপা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ৩৭ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও ৭ জনের মাঝে হেয়ারিং কিট বিতরণ করেন এমপি আব্দুল হাই। এছাড়া উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে মুজিব কর্ণার উদ্বোধন করা হয়।

তেরখাদায় শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উদযাপিত

তেরখাদা প্রতিনিধি

গতকাল বিকেল ৪টায় তেরখাদা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সংগঠনের স্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি এফএম অহিদুজ্জামানের সভাপতিত্বে ও কেএম আলমগীরের পরিচালনায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য  এ্যাড. মোস্তাফিজুর রহমান কালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ তবিবুর রহমান, বাছিতুল হাবিব প্রিন্স, ফরিদ উদ্দিন, মোঃ শওকত মোল্যা, শাহা আলম, জিয়াউর রহমান, বাদশা মল্লিক, কৃষ্ণ মেনন রায়, যুবলীগ নেতা মিজানুর রহমান হিরাঙ্গীর, জিল্লুর রহমান নান্নু, কৃষকলীগ নেতা শেখ নাজমুল ইসলাম, ফরাদুজ্জামান, হুসাইন আহমেদসহ স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফুলতলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী’র জন্মদিন পালিত

ফুলতলা প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ফুলতলা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ নেতা কাজী আশরাফ হোসেন আশুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলী গের সভাপতি আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মৃনাল হাজরা, আবু তাহের রিপন, কামরুজ্জামান নান্নু, ভাইস চেয়ারম্যান কে এম জিয়ার হাসান তুহিন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, আলী আজম মোহন, শাহাদাৎ বিশ্বাস, ইসমাইল হোসেন বাবলু, সরদার মনিরুল ইসলাম, এস কে আলী ইয়াছিন, শাহিদুল ইসলাম মোল্যা, বেগম শামসুন্নাহার, শাপলা সুলতানা লিলি, সাহিদা ইসলাম নয়ন, রেক্সনা আজম, আশরাফুল আলম কচি, রবিন বসু, ছাত্রলীগ নেতা মঈনুল ইসলাম নয়ন, এস কে সাদ্দাম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। পরে দোয়া অনুষ্ঠান শেষে ৭৪ পাউন্ড ওজনের কেক কাটা হয়।

ফুলতলায় প্রশাসনের উদ্যোগে  জাতীয় তথ্য অধিকার দিবসের আলোচনা সভা

ফুলতলা প্রতিনিধি

জাতীয় তথ্য অধিকার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, খাদ্য কর্মকর্তা পল্লোব দাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাশ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন প্রমুখ।

শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে নদীতে ডুবে নিহত জনির লাশ ফুলতলার আলকা গ্রামে দাফন সম্পন্ন

ফুলতলা প্রতিনিধি

কালিয়ার পেড়লী গ্রামের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল ফুলতলার জনি সরদার (২৪)। গত সোমবার বেলা ২টায় তার লাশ আলকা গ্রামস্থ বাড়িতে আসলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। বাদ আছর আলকা বাইতুল মামুর জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মুন্সী আঃ সামাদের ইমামতিতে জানাযার নামাজে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, সাবেক ভাইস চেয়ারম্যান গাউসুল আজম হাদি, বিএনপি নেতা আলহাজ্ব শেখ হারুন অর রশিদ, ইউপি সদস্য সরদার আব্দুর রহমান, সাংবাদিক শেখ মনিরুজ্জামানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।  প্রসঙ্গতঃ ফুলতলার আলকা গ্রামের শরিফুল ইসলামের পুত্র মোঃ জনি সরদার গত শনিবার কালিয়া পেড়লী গ্রামের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। পরদিন রোববার পার্শ্ববর্তী চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে বিকালে ফায়ার সার্ভিস ও ডুবুরিদের অভিযানে জনির লাশ উদ্ধার করে। ময়না তদন্ত শেষে সোমবার বেলা ২টায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

কোটচাঁদপুরে আঃলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে  দোয়া মাহফিল 

মোঃ আশাদুল ভূঁইয়া, কোটচাঁদপুর

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে কোটচাঁদপুর  উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে  উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠন নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(২৮শে সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যা ৭ টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।উপজেলা আওয়ামীলীগের সভাপতি শরিফুন্নেছা মিকির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহাজান আলীর পরিচালনায় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান শেষে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা মিষ্টি খেয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করে। এসময় দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা  কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা আঃলীগের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম খান বাবলু, সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান, পৌর আঃলীগের যুগ্ম আহবায়ক গোলাম সরোয়ার, মহিলা নেত্রী রুবিনা রহমান,পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জাহিদ হোসেন, পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলার জাফর ইকবাল শান্তি সহ পৌরসভা ও প্রতিটি ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগসহ কয়েকশো নেতাকর্মী  উপস্থিত  ছিলেন।

খুলনা ভিশনের পরিচালকের মা স্মরণে প্রার্থনা সভা

খবর বিজ্ঞপ্তি

খুলনা ভিশনের পরিচালক ও আদি কালিবাড়ি পাড়া সার্বজনীন পুজা মন্দিরের উপদেষ্ঠা প্রদীপ সাহার মা লিলাবতী সাহা (৭৬) স্মরনে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে বাজার কালিবাড়ি মন্দিরে এর আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন উজ্জল ব্যানার্জী।

এ সময় শিবচন্দ্র ব্যানার্জী, শ্যামল হালদার, গোপী কিষান মুন্ধাড়া, প্রশান্ত কুন্ডু, ভোলানাথ ভট্টচার্য, সুব্রত হালদার তপা, সুশান্ত ব্যানার্জী, প্রশান্ত ব্যানার্জী, স্বপন সরকার, তপন সাহা, তোতন হালদার, মদন সাহা,তরুন রায় শিবু, ভবেশ সাহা, দিলীপ সাহা, মনোজ রায়, আকাশ ব্যানার্জী, সৌরভ হাজরা, রাজু সাহা, কিংকর সাহা, শুভ সাহা, শংকর ঘোষ, মনোরঞ্জন সাহা মনো, বিশাল সাহা, বিকাশ সাহা, পলাশ সাহাসহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। ভক্তবৃন্দ তার আত্মার শান্তি কামনা করেন।

সড়ক দুর্ঘটনায় মন্দির কমিটির নেতার মৃত্যুতে শোক

খবর বিজ্ঞপ্তি

রূপসার মিলকি দেয়াড়া স্বর্ণময়ী কালি মন্দির ও শ্মশান কমিটির কার্যনির্বাহী সদস্য ডা. দেবব্রত সরকার দেবু সড়ক দুর্ঘনায় নিহত হন। গতকাল সোমবার দুপুরে চুকনগর এলাকায় তিনি নিহত হয়েছেন। তার বয়স হয়েছিল ৪৫ বছর। দেবুর আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হচ্ছেন মন্দির কমিটির সভাপতি রাজিব দাস, কার্যকরী সভাপতি ডা.টিকেন্দ্র নাথ মিস্ত্রী, সিনিয়র সহ-সভাপতি দিবাকর মন্ডল, সাধারণ সম্পাদক রতন কুমার বিশ্বাস, সহ-সম্পাদক তপন রায়, প্রান্ত মন্ডল, কোষাধ্যক্ষ কৌশিক দত্ত রাজা, আশিষ দাস, নির্মল দাস, তপন শীল, স্বপন শীল ও সমীর বিশ্বাস।

অভয়নগরে শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উৎযাপন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগওের যথাযত মর্যাদায় জাতীয় পিতার কন্যা দেশ রত শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উৎযাপন করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আ’লীগ অফিসে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যে দিয়ে দিনটি উৎযাপন করা হয়। উপজেলা আ’লীগের সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ¦ এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের  মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সরদার অলিয়ার রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও অভয়নগর উপজেলা পরিষদের চেযারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর, সহ-সভাপতি সানা আব্দুল মান্নান, পৌর আ’লীগের সভাপতি আলহাজ¦ রফিকুল ইসলাম সরদার, আ’লীগ নেতা ইব্রাহিমহোসেন বিশ^াস, আয়ুব হোসেন, টিপু কাজি, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মুন্সি আব্দুল মাজেদ, সাবেক উপজেলা যুবলীগের আহবায় অর্জুন সেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শান্ত।  এছাড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন আওমীলীগের বিভিন্ন পর্যয়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন পেশ ইমাম নজরুল ইসলাম।

সাতক্ষীরায় জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

বিশ্ব  শান্তির অগ্রদূত মাদার অব হিউম্যানিটি গণতন্ত্রের মানস কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম শুভ জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘বঙ্গবন্ধুর নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবে রুপ দিতে দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ আর জননেত্রী শেখ হাসিনা মানে দেশের উন্নয়ন। জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন পুরণে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। যতদিন জননেত্রী শেখ হাসিনার হাতে আছে দেশ ততদিন পথ হারাবেনা বাংলাদেশ। উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিনে দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন।

এর আগে সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসকাবের বঙ্গবন্ধু মিলনায়তনে বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের আহবানে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা’র সার্বিক ব্যবস্থাপনায় ও পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, জেলা মহিলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা প্রমুখ।

কপিলমুনিতে জেলা পরিষদ সদস্য নাহার আক্তারকে সম্পত্তি থেকে উচ্ছেদ ও মানহানীর চেষ্টা!

এইচ এম এ হাশেম, কপিলমুনি (খুলনা)

কপিলমুনিতে জেলা পরিষদ সদস্য নাহার আক্তারের ক্রয়কৃত সম্পত্তি থেকে তাকে উচ্ছেদ ও সম্মানহানির চেষ্টা করছে প্রতিপক্ষ সাত্তার গোলদার। শুধু তাই নয়, সাত্তার গোলদার নিজের ক্ষমতা জাহির করে আদালতের ১৪৪ ধারার ভঙ্গ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  রবিবার বিকাল ৪ টায় জেলা পরিষদ সদস্য নাহার ঘটনার আলোকে কপিলমুনি প্রেসকাবে সংবাদ সম্মেলন করে উক্ত পরসম্পদ লোভী সাত্তার গোলদারের বিচার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি সম্প্রতি একটি অফিসগৃহ নির্মাণের জন্য পাইকগাছা উপজেলার মামুদকাটি বাজারে নজরুল জোয়ার্দার এর ভোগ দখলীয় দোকান ঘরসহ একখন্ড সম্পত্তি ক্রয় করি। এরপর স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ আমার প্রতিপক্ষ সাত্তার গোলদারের উপস্থিতিতে আমিন দিয়ে মেপে আমার দখল বুঝিয়ে দেন জমি মালিক নজরুল জোয়ার্দার। এমতাবস্থায় পাকা পিলার দ্বারা জমির আইল সীমানা নির্ধারণ পুর্বক সেখানে ভোগদখল করাকালে পার্শ^বর্তী প্রভাবশালী জমিমালিক সাত্তার গোলদার আমাকে দখল থেকে উচ্ছেদ করতে মরিয়া হয়ে ওঠে। বর্তমানে সাত্তার গোলদার একটি ষড়যন্ত্র মূলকভাবে ১৪৪ ধারার মামলা করেই আমার আইল সীমানা নির্ধারণের সীমানা পিলার রাতের আঁধারে তুলে ফেলে ১৪৪ ধারার আদেশ নিজেই ভঙ্গ করেছে। একইভাবে চরম শান্তিভঙ্গের পায়তারা করছে। এমতাবস্থায় উক্ত জায়গার বিরোধকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার অবনতির আশংকা রয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

তপশীল সম্পত্তির বিবরনে তিনি বলেন, আমার বৈধ ও ক্রয়কৃত সম্পত্তির কাগজপত্রের বর্ণনার আলোকে পাইকগাছা উপজেলার মামুদকাটি মৌজার সাবেক খতিয়ান নং ১২৯ এর আটআনা অংশে মোট ১.১০ শতক জমি উজির আলী গোলদারের নামে চুড়ান্ত রেকর্ড প্রকাশিত হয়। এরপর বিআরএস ৯৬ খতিয়ানে উজির আলীর নামে উক্ত জমির রেকর্ড চুড়ান্ত করা হয়। উজির আলীর মৃত্যুঅন্তে ২ পুত্র সবুর গোলদার ও আমার প্রতিপক্ষ সাত্তার গোলদার ও ৩ কন্যা মমতাজ বেগম, সকিনা বেগম ও সরবানু খাতুনকে রেখে যান। যে সম্পত্তির পজিশান সমানভাবে বণ্ঠন হওয়ার কথা। কিন্তু ধুর্ত ও দুর্ধর্ষ সাত্তার গোলদার উক্ত জমির পজিশান জোরপূর্বক  দখল করে দোকান নির্মান করে পজিশান গুলি দখলে নিয়েছে। আপন ভাই সবুর গোলদারের পজিশানগুলি আত্মসাত এর পায়তারা করছে। তার আপন ভাই সবুর গোলদার বিগত ০৯/১২/০৪ তারিখে দু’পুত্র আলতাফ হোসেন গোলদার, আতাউর রহমান গোলদার টুটুল ও ভাগনে নজরুল ইসলাম জোয়াদ্দার কে দানপত্র মুলে উক্ত ৪৭৫ দাগের সম্পত্তি তুল্যাংশে হস্তান্তর করেন। এরপর ভাগনে নজরুল ইসলাম উক্ত জমির মিউটেশন করে রেকর্ড প্রস্তুত করেন। যাহা গত ২৯/১১/১৮ তারিখ আদেশে উজির আলী গোলদারের নাম ও অংশ হতে কর্তন পুর্বক নজরুল ইসলাম জোয়াদ্দারের নামে আরএস ৯৬ খতিয়ানের ৪৭৫ দাগের মধ্যে ০.০১৬৬ শতক জমির রেকর্ড প্রস্তুত হয়। উক্ত ০.০১৬৬ শতক সম্পত্তি নজরুল জোয়ার্দারের কাছ থেকে খরিদা সুত্রে প্রাপ্ত হয়ে আইল সীমানা নির্ধারণ পুর্বক সেখানে ভোগদখল করাকালে প্রতিপক্ষ সাত্তার গোলদার আমাকে নিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে উক্ত সম্পত্তি থেকে উচ্ছেদের পায়তারা করে চলেছে। উল্লেখ্য যে, আমি উক্ত সম্পত্তি ন্যায্য মুল্যে ক্রয় করার কারণে সে ক্ষুব্ধ হয়ে ষড়যন্ত্র মুলকভাবে মিথ্যা মামলা ও কাহিনী উপস্থাপন করে আমাকে দখলচ্যুতি ঘটানোর অপচেষ্টা করে যাচ্ছে। সম্প্রতি সাত্তার গোলদার বাহুবলে আমার দখলে থাকা দোকানঘর জবরদখল করার হুমকি প্রদান করলে আমি গত ১৩ সেপ্টম্বর সাত্তার ও তার ছেলেকে আসামী করে পাইকগাছা থানায় একটি অভিযোগ করি। যার নং-৬৩৫। যার প্রেক্ষিতে থানা পুলিশ বিষয়টি মিমাংসার স্বার্থে তাকে নোটিশ করলেও তারা সেখানে হাজির হয়নি। পরবর্তীতে আমি নিরুপায় হয়ে আদালতে সাত্তার সহ ৫ জনের বিরুদ্ধে ১৪৪ ধারার একটি মামলা করি। সে ক্ষেত্রে আদালত আমলে নিয়ে স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করে। কিন্তু আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এবং আদালতের নির্দেশ উপেক্ষা করে আমার সাইনবোর্ড সহ আইল সীমানা পীলার ভেঙ্গে গুড়িয়ে দেয় সাত্তার বাহিনী। জেলা পরিষদ সদস্য নাহার প্রশ্ন রেখে বলেন, আমি কি উক্ত জমি জবর দখল করেছি? নাকি আমার বৈধ কাগজপত্র আছে? বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে রূপসা উপজেলা প্রেসকাবে আলোচনা সভা

রূপসা প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে রূপসা উপজেলা প্রেসকাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহমিল ২৮ সেপ্টেম্বর দুপুরে কাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখের পরিচালনায়  প্রধান অতিথির বক্তৃতা করেন কাবের উপদেষ্টা আঃ মজিদ ফকির। বিশেষ অতিথির বক্তৃতা করেন কাবের উপদেষ্টা বাকির হোসেন বাকু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, নৈহাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাদশা মিয়া। এসময় উপস্থিত ছিলেন কাবের কোষাধ্যক্ষ ফ ম আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ শেখ, মোস্তাফিজুর রহমান, অহিদুজ্জামান ওহিদ, মোশারেফ হোসেন, শাহরিয়ার মানিক, নাজিম সরদার, চন্দন ভট্টাচার্য্য,আজিজুল ইসলাম, তুষার দাস প্রমূখ।

তেরখাদায় প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির মাসিক সভা অনুষ্ঠিত

তেরখাদা প্রতিনিধিঃ

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে গত ২৭ সেপ্টেম্বর সকাল ১০টায় তেরখাদা দক্ষিণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সমিতির সভাপতি কাজী আকরাম হোসেনের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি সরদার মফিজুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল হোসেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম হোসেন, মোঃ খলিলুর রহমান, মোঃ লুৎফর রহমান, শ্যামল কুমার দাস, প্রভাত কুমার দাস, মোঃ গাউসুল হক, হেমায়েত ফকির, রবিউল আলম, নিপুন, নওশের আলী, প্রফুল্ল মজুমদার, শাহাজান, এসএম নান্নু মিয়া সহ স্থানীয় শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা সংগঠনের উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক আলাপ আলোচনা করেন।

তেরখাদায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উদযাপিত

তেরখাদা প্রতিনিধিঃ

তেরখাদা প্রতিনিধিঃ গতকাল তেরখাদায় সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে শীর্ষক প্রতিপাদ্যে নবাগত সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার পারভেজ এর সভাপতিত্বে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, পান্নি উন্নয়ন বোর্ড কর্মকর্তা হুমায়ুন কবির, প্রেসকাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, পুজা উদযাপন কমিটির সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা, তথ্য অফিসার আয়শা আক্তার, এসও আব্দুস সোবহান, এসআই শফিকুুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাহেলা সুলতানা। এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

মোংলায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় নানা আয়োজনের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উৎসব পালন করেছে স্থানীয় আওয়ামী লীগ। সোমবার সকালে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিনের কেক কাটেন নেতা-কর্মীরা। পরে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরত কামনা করেও। এর আগে দলীয় কার্যালয় থেকে বের হওয়া আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা সহকারে পৌর পার্ক সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রীর এ জন্মদিন উৎসবে উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন ও পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আ: রহমানসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

রামপালে প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়মে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল ওহাবের সভাপতিত্বে কেক কেটে জন্মদিনের পালনের শুভ সুচনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফ্ফার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্যা আব্দুর রউফ, অধ্যাক্ষ মোতাহার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান হোসনেয়ারা মিলি, বাঁশতলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী গিয়াস উদ্দিন, উজলকুড় ইউপি চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নূরল আমীন, মল্লিকেরবেড় ইউপি চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির ঝিলাম, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, রাজনগর ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল হান্নান ডাবলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহম্মেদ প্রিন্স, শেখ আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সরদার বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক চয়ন মন্ডল, ছাত্রলীগ সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সাদি, মোঃ বাকি বিল্লাহ প্রমূখ।

আশাশুনি আ’লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিবস পালন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিবস পালন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা আ’লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিমসহ দলীয় নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আ’লীগ নেতা জগদীশ চন্দ্র সানা, উপজেলা যুবলীগের সম্পাদক মহিতুর রহমান, শ্রমিকলীগের সম্পাদক মনিরুজ্জামান বিপুল, শ্রমিকলীগ নেতা প্রভাষক শাহাদাত হোসেন টিটল, তাঁতীলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান মন্টু, যুবলীগ নেতা দিপন কুমার মন্ডল, পরেশ অধিকারী, তৈবার রহমান, ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইনসহ আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এরপর উপজেলা ছাত্রলীগের আয়োজনে অনুরূপভাবে শেখ হাসিনার ৭৪তম জন্মদিবসের কেক কাটেন প্রধান অতিথি উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাউল হুসাইন, উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, আনিছুর রহমান চঞ্চল, মাসুদ রানা, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুর রহমান তাজ, সম্পাদক তানভীর রহমান রাজসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

ডুমুরিয়ায় রীচ’র উদ্যোগে সাবান বিতরণ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বুয়েট এবং অক্সর্ফোড ইউনিভাসিটির যৌথ উদ্যোগে রীচ’র সেফপানি প্রকল্পের আয়োজনে সাবান বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ডুমুরিয়া এনজিসি এ্যান্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ে ইউপি সদস্য হুমায়ুন কবিরের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্পের ফিল্ড ম্যানেজার মোঃ আবু বকর সিদ্দিক। এ সময় প্রধান অতিথি বলেন, বুয়েট এবং অক্সর্ফোড ইউনিভার্সিটির যৌথ ভাবে পরিচালিত রীচ’র সেফপানি প্রকল্পটি দির্ঘ দিন ধরে খুলনার বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলার ২৯ নম্বর পোল্ডার এলাকা জুড়ে সুপেয় পানি সংক্রান্ত গবেষণার কাজ করে আসছে। চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সেবা নিশ্চিত ও জন সচেতনতা বৃদ্ধিতেও আমরা কাজ করছি। আর এ কাজের প্রধান স্তর হল আমাদের সকলকে পরিস্কার পরিচ্চন্ন থাকা। নিয়মিত মাক্স ব্যবহার করা, ঘন ঘন হাতে সাবান বা হ্যান্ড ওয়াশ ব্যবহার করা। তাই আমাদের প্রকল্পের মাধ্যমে সাবান বিতরণের কাজ শুরু করা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার চন্দন দাশ।

সম্পাদকীয়=========

ঋণ নিয়ে নয়-ছয় করার সুযোগ যেন কেউ না পায়

করোনাভাইরাস পরিস্থিতিতে ঋণের কিস্তি পরিশোধ নিয়ে গ্রাহকদের জন্য আরেকটি সুবিধাজনক সিদ্ধান্ত এসেছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে: আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কিস্তি পরিশোধ না করলেও গ্রাহককে ঋণ খেলাপি বিবেচনা করা যাবে না।

করোনা মহামারির সময়ে এমন সিদ্ধান্ত যৌক্তিক। কোভিড-১৯ এর কারণে অর্থনীতির অধিকাংশ খাতই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর নেতিবাচক প্রভাব দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা থাকায় অনেক শিল্প, সেবা ও ব্যবসা খাত তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না। সুতরাং এ সিদ্ধান্তে গ্রাহকরা কিছুটা স্বস্তি পাবে।

তবে বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। তাদের শঙ্কা, ব্যাংকিং খাতে এ সুযোগের অপব্যবহার হবে। বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্যাংকার ইব্রাহিম খালেদ বলছেন: ব্যাংকিং খাতে এক ধরনের অরাজকতা চলছে। সরকার ঋণ খেলাপিদের একটার পর একটা সুবিধা দিয়েই যাচ্ছে। কিন্তু ব্যাংকগুলোর অবস্থা যে দিন দিন খারাপ হচ্ছে, সেদিকে নজর নেই।

তার মতে, হাতেগোনা চিহ্নিত কয়েকজন লোককে সুযোগ দিতে দিনের পর দিন ছাড় দিয়েই যাচ্ছে সরকার, যার কারণে ব্যাংকিং খাতের বারোটা বাজছে। এমনিতেই আমাদের ব্যাংকগুলোর অবস্থা ভালো না। এরপর একটার পর একটা এ ধরনের অযৌক্তিক সুযোগ-সুবিধা দিয়ে ব্যাংকিং খাত তথা আর্থিক খাতকে বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

অর্থনীতিবিদদের এ ক্ষোভ ও শঙ্কা অমূলক নয়। ব্যাংকিং খাতের নানা অনিয়ম এবং ঋণ নিয়ে তুঘলকি কা- আমরা দেখেছি। সরকার সেসব ক্ষেত্রে বিভিন্ন কার্যকর পদক্ষেপও গ্রহণ করেছে। আবার অনেক ঘটনায় ঋণের নামে জনগণের টাকা আত্মসাৎ হয়ে গেছে। এজন্যই মূলত অর্থনীতিবিদদের শঙ্কা।

করোনাভাইরাসের কারণে ব্যাংকের ঋণগ্রহীতাদের জন্য বিশেষ সুবিধার সময় আরেক দফা বাড়ানোর সুযোগের অপব্যবহার কেউ যেন করতে না পারে সেটা বাংলাদেশ ব্যাংক এবং সরকারের সংশ্লিষ্টদের নিশ্চিত করতে হবে। তাহলে এ সুবিধায় সবাই উপকৃত হবে।

ব্যাংক থেকে শিল্পায়নের নামে ঋণ নিয়ে তা পরিশোধ না করার যে সংস্কৃতি গড়ে উঠেছে বাংলাদেশে তা দেশের উন্নতির প্রধান অন্তরায়। এরা শুধু সরকার ও জনগণের টাকা আত্মসাত করছে শুধু তা নয়, এই অর্থ বিদেশেও পাচার করছে। বরাবরের মতো এর লাগাম টেনে ধরতে হবে। নাহলে দেশে ভবিষ্যতে যেকোন সময় অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করতে পারে। এত সুবিধা পাওয়ার পরও যারা ব্যাংক ঋণের টাকা আত্মসাতের চিন্তা করবে, তাদের বিষয়ে আরও কঠোর হতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চুরি হওয়া ২১টি ল্যাপটপ উদ্ধার : ৫ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার 

করোনাভাইরাস সংক্রমণ রোধে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগ নিয়ে নগরীর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জানালার গ্রিল কেটে ২১টি ল্যাপটপসহ বিভিন্ন মালামাল চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এচাড়া এ মামলার ৫আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার বিকেল ৩টায় সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং-এ উপরোক্ত তথ্য জানিয়েছেন কেএসপির উপ-পুলিশ কমিশনার এস এম শাকিলুজ্জামান। তিনি বলেন, গত ৪ জুন দুপুর দেড়টা হতে ৭ জুন সকাল সাড়ে ৯টার মধ্যে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জানালার গ্রিল কেটে ২১টি ল্যাপটপসহ বিভিন্ন মালামাল চুরি হয়। স্কুলের ল্যাব রুমে কমার্স কলেজের পাশের জানালার গ্রিল কেটে এ চুরি সংঘটিত হয়। ৭ জুন সকালে ঝাড়ুদার পরিষ্কার করতে গিয়ে ল্যাব রুমের গ্রিল কাটা দেখে। এঘটনায় স্কুলের প্রধান শিক্ষক আবুল হোসেন শেখ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে খুলনা থানায় মামলা দায়ের করেন যার নং- ৪।

ঘটনার পর থেকেই খুলনা মহানগরীর বিভিন্ন এলাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় কম্পিউটার/ল্যাপটপ চুরির সংঘবদ্ধ চক্রের উপর গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়। প্রতিনিয়ত নানা আঙ্গিকে তথ্য তালাশ অব্যাহত থাকার ধারাবাহিকতায় গত ২২ সেপ্টেম্বর বিশ্বস্ত সোর্স ও প্রযুক্তির সহায়তায় চুরি হওয়া ল্যাপটপ সম্পর্কিত তথ্য জানা যায়। পরে  মো. দিদারুল ইসলাম (২১), ও মোঃ রবিউল ইসলাম (২৯) কে গ্রেফতার করে তাদের নিকট হতে দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ল্যাপটপ চুরি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করলে কেএমপি খুলনা থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল বাংলাদেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসামি মো. মাহবুব খাঁ, মো. সজীব পিয়াদা (২৮) ও সাজু আহম্মেদ মুন্না (২৪) কে  গ্রেফতার করে। তাদের বিভিন্ন জনের নিকট থেকে বাকী ল্যাপটপগুলো উদ্ধার করা হয়।

গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. সাইদুর রহমান সবশেষ গ্রেফতার আসামি সাজু আহম্মেদ মুন্নাকে আদালতে হাজির করে ৫দিনের রিমা-ের আবেদন করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম আজ মঙ্গলবার রিমা- শুনানির দিন ধার্য করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। এর আগে এ মামলার অপর আসামি মো. সজীব পিয়াদা আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন। সজীব পিয়াদা লবণচরা থানাধিন ছোটবান্দা মোক্তার হোসেন রোডের বাসিন্দা। সে বরগুনা জেলার পাথরঘাটা থানার কালিপুর গ্রামের মৃত. সেন্টু পিয়াদার ছেলে।

নগরীতে ৪৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার আনোয়ার রিমা-ে

স্টাফ রিপোর্টার 

খানজাহান আলী থানাধীন গিলাতলা মাতমডাঙ্গা ল্যাটেক্সের গেট এলাকা থেকে ৪৫০০ পিস ইয়াবাসহ নগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার মো. আনোয়ার হোসেন (৩১) এর এক দিনের রিমা- মঞ্জুর করেছে আদালত। 

গতকাল সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম রিমা-ের আদেশ প্রদান করেছেন। রবিবার মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক বিধান চন্দ্র রায় আসামিকে আদালতে হাজির করে ৫দিনের রিমা-ের অবেদন করেছিলেন।  আনোয়ার হোসেন খানজাহান আলী থানাধীন গিলাতলা মাতমডাঙ্গা ২নং কলোনীর সিম্মির বাড়ীর ভাড়াটিয়া নেয়ামুল হোসেন খোকনের ছেলে।   

মামলার বিবরণে জানা যায়, ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খানজাহান আলী থানাধীন গিলাতলা মাতমডাঙ্গা ল্যাটেক্সের গেট এলাকায় অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় ল্যাটেক্সের গেট সংলগ্ন আনোয়ারের কাঁচামালের দোকানের সামনে থেকে ৪৫০০ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। এঘটনায় এসআই কাজী আবুল হাসান আনোয়ারের বিরুদ্ধে খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন যার নং-১৩।

নগরীতে ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার 

নগরীর সার্কিট হাউজ মোড় থেকে মনোলিপ কন্সট্রাকশন কোম্পানীর ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন ভূক্তভোগী তারিকুল আলম। কোম্পানীর মালিক কেসিসির ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুব কায়সার। তারিকুল টাকা নিয়ে মাহবুব কায়সারের অফিসে যাওয়ার পথে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

তারিকুল ইসলাম জানান, অগ্রণী ব্যাংক স্যার ইকবাল রোড শাখা থেকে ব্যবসায়িক কাজে ২ লাখ টাকা নিয়ে কাষ্টমঘাটে মাহবুব কায়সারের অফিসে যাচ্ছিলেন। এসময় সার্কিট হাউজ মোড়ে ৩টি মোটর সাইকেলে ৮জন দুর্বৃত্তকারী তার রিকশাকে ঘিরে ফেলে। এসময় বেশিরভাগ দুর্বৃত্তকারীর মাথায় হেলমেট ছিল। তারা তারিকুলকে মারধর ও গুলি করার হুমকি দেয়। এক পর্যায়ে টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলগুলো কাস্টমঘাট রোডের দিকে চলে যায়। তিনি এ ঘটনায় থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম বলেন, এ ঘটনার জানতে চেয়ে অনেকেই ফোন দিয়েছেন। তবে এখনও আমার কাছে কোন অভিযোগ আসেনি।

নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৭  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর বানরগাতি ইসলাম কমিশনার মোড়স্থ চেয়ারম্যান বাড়ীর ভাড়াটিয়া দেলোয়ার হোসেনের ছেলে সাব্বির হোসেন ওরফে শাহারিয়া (১৯), পল্লীমঙ্গল স্কুলের পাশের বাসিন্দা মৃত. কালা চাঁন সর্দারের ছেলে মো. বাবু সর্দার ওরফে বাবুল (২৫), খালিশপুর হাউজিং বাজারের মো. শফিকুল আলম এর ছেলে মো. আহসান হাবিব ওরফে বাপ্পি (৪০), দৌলতপুর পাবলা মধ্য কারিকর পাড়ার মো. জালাল শেখের ছেলে মো. মিরাজ শেখ (২৪), দৌলতপুর দেয়ানা বাউন্ডারী রোডস্থ কমিশনারের মোড়ের মো. সিরাজ খানের ছেলে সোহান হোসেন (২৩), দেয়ানা পূর্বপাড়ার আব্দুস সালাম শেখের ছেলে মামুন হোসেন জহুর (২৪) ও  যশোর জেলা সদরের চাচড়া বাজার মোড়ের জামাল শেখের ছেলে শেখ শাহারিয়ার ইসলাম (২৪)। 

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৭  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ৫টি থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

বিএনপি’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজের পিতার ইন্তেকাল : সময়ের খবর পরিবারের শোক

খবর বিজ্ঞপ্তি

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ্ কামাল তাজের পিতা বিশিষ্ট শিক্ষাবিদ শরীফ সামছুর রহমান (৮৫)  গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন) বার্ধক্যজনিত কারণে গত ২৪ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা সন্তান, অসংখ্য আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ১০টায় মরহুমের গ্রামের বাড়ী তেরখাদা সদরের ইখড়ি কাটেঙ্গা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জোহরবাদ খুলনা আলিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।

শিক্ষাবিদ অধ্যক্ষ শরীফ শামসুর রহমান বর্ণাঢ্য কর্মজীবনে নর্থ খুলনা ডিগ্রি কলেজ, পাইকগাছার কপিলমুনি কলেজ, পিরোজপুরের মঠবাড়িয়া কলেজ, তেরখাদা গার্লস্ স্কুলসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করেন। শুরুতেই তিনি নর্থ খুলনা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি আলীম জুটমিল, যশোরের জেজেআই জুটমিল ও রাজশাহী জুটমিলের ডেপুটি ম্যানেজার (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলাদেশ কেবল শিল্প ইন্ডাস্ট্রিজ’র ম্যানেজার (এডমিনিষ্ট্রিশন) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সামাজিক জীবনে তিনি অত্যন্ত সদ্বালাপী, দানশীল ও পরহেজগার ব্যক্তি হিসেবে সর্বজন শ্রদ্বেয় ব্যক্তি ছিলেন।

শরীফ শাহ্ কামাল তাজের পিতার মৃত্যুর খবর শুনে খুলনার রাজনৈতিক, ব্যবসায়িক ও গণমাধ্যম কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সময়ের খবর পরিবারের শোক ঃ মার্কেট অ্যাকসেস প্রোভাইডার্স লিমিটেড’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শরীফ শাহ কামাল তাজের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের মাগফেরাত কামনা করছে সময়ের খবর পরিবার।

শোক বিবৃতিদাতারা হলেন সময়ের খবর সম্পাদক মো. তরিকুল ইসলাম, বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা, মফস্বল সম্পাদক মো. আনোয়ার হোসেন, চীফ রিপোর্টার এএইচএম শামিমুজ্জামান, সহ-সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, সিনিয়র রিপোর্টার আশরাফুল ইসলাম নূর, ক্রীড়া প্রতিবেদক এম আব্দুলাহ্ মামুন রুবেল, নিজস্ব প্রতিবেদক এসএম আমিনুল ইসলাম, আল মাহমুদ প্রিন্স, মোহাম্মদ মিলন, সোহাগ দেওয়ান ও রামিম চৌধুরী, ব্যবস্থাপক মো. লাবু ইসলাম ও কেএম আব্দুল আওয়ালসহ সকল কর্মকর্তা-কর্মচারী।

পি-৪/১

কেন্দ্রীয় বিএনপি নেতার পিতার মৃত্যুতে আজিজুল বারী হেলালের শোক

খবর বিজ্ঞপ্তি :

বিএনপির নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ -এর পিতা তেরখাদা নর্থ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ শরীফ সামছুর রহমান (৮৫) মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে গত ২৪ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা সন্তান, অসংখ্য আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা ২৯ সেপ্টেম্বও বুধবার সকাল ১০ টায় ইখড়ি কাটেংগা স্কুল মাঠে এবং বাদ জোহর খুলনা আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এবং পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক টুটপাড়া কবরস্থানে দাফন হবে। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির তথ্য সম্পাদক, খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলাল। অনুরুপ বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পী, সহ সভাপতি খান জুলফিকার আলী জুলু, মোস্তফা উল বারী লাভলু, শেখ আলী আজগর, যুবদল সভাপতি এস এম শামীম কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৈয়েবুর রহমান, শ্রমিকদল সভাপতি বাবু উজ্জ্বল কুমার সাহা, যুবদল সাধারন সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, ওলামাদল আহবায়ক আলহাজ্ব হাফেজ মাও. ফারুক হোসেন, জাসাস আহবায়ক সাইদুজ্জামান খান, স্বেচ্ছাসেকবদল সাধারন সম্পাদক আতাউর রহমান রুনু, শ্রমিকদল সাধারন সম্পাদক খান ইসমাইল হোসেন, ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, মহিলাদল সাধারন সম্পাদক এ্যাড. সেতারা সুলতানা প্রমুখ।

পি-১/২

অনুপ্রবেশকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী আর ভূমিদস্যুকে সকল স্তরে না বলতে হবে: নগর আ’লীগ সভাপতি

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা ও সার্বভৌমত্ব এনে দিয়েছেন। আর শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছেন। একই সাথে জীবনমান মূল্যবোধকে বিশ্বমানের করে দিয়েছেন। তিনি আরো বলেন, ষড়যন্ত্রকারীরা বার বার সংকটের মুখে বাংলাদেশকে ঠেলে দিয়েছে। সেই কঠিন সংকট থেকে দেশকে রক্ষা করেছে দেশরতœ জননেত্রী শেখ হাসিনা। তাঁর সুচতুর দুরদর্শী বুদ্ধিমত্তাই আজ বাংলাদেশকে উন্নত বিশ্বের সিঁড়িতে উঠার স্বপ্ন দেখিয়েছে। তিনি বাঙালির স্বপ্ন সারথি হিসেবে সকল রূপকল্প নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করে বাংলাকে উন্নত বিশ্বের কাতারে দাড় করাবেন। তিনি বঙ্গবন্ধু’র একটি উদ্বৃতি দিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই”, আজ সেই সোনার মানুষের খুব অভাব হয়ে পড়েছে। যেখানে সেখানে অনুপ্রবেশকারীরা অঘটন ঘটিয়ে দোষের দায় পড়ছে আওয়ামী লীগের কাঁধে। এদের থেকে সকলকে সর্তক থাকতে হবে। কোন সহযোগী সংগঠন ও অংগ সংগঠনে দল ভারি করার জন্য অনুপ্রবেশকারীদের নিয়ে কোন কমিটি করা যাবে না। যদি কেউ যাচাই বাছাই না করে কমিটিতে এ ধরনের অনুপ্রবেশকারীদের দলে দায়িত্ব করে তাহলে ওই সকল নেতাকর্মীদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, অনুপ্রবেশকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী আর ভূমিদস্যুকে সকল স্তরে না বলতে হবে এটাই হোক আদর্শের নেত্রী শেখ হাসিনা’র জন্মদিনে শপথ।

বাঙালির স্বপ্ন সারথি, প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে খুলনা মহানগর লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল রবিবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহম্মেদ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, এ্যাড. অলোকা নন্দা দাস, প্যানেল মেয়র আলী আকবর টিপু, শেখ মো. ফারুক হাসান হিটলু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহম্মেদ আশা, শ্রমিক লীগ নেতা মোতালেব মিয়া, মহানগর যুবলীগ আহবায়ক সফিকুর রহমান পলাশ, মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রাজেস।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, কাজী এনায়েত হোসেন, মল্লিক আবিদ হোসেন কবীর, এ্যাড. রজব আলী সরদার, নুর ইসলাম বন্দ, শেখ শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ কামাল, শ্যামল সিংহ রায়, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, ফেরদৌস আলম চাঁন ফরাজী, অধ্যা. আলমগীর কবীর, বিরেন্দ্র নাথ ঘোষ, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, শেখ নুর মোহাম্মদ, শেখ মো. আনোয়ার হোসেন, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, প্যানেল মেয়র মেমরী সুফিয়া রহমান শুনু, এ্যাড. আব্দুল লতিফ, কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাষ, মীর বরকত আলী, শেখ শাহাজালাল হোসেন সুজন, মুন্সি আইয়ূব আলী, জিয়াউল ইসলাম মন্টু, এ্যাড. শেখ ফারুক হোসেন, শেখ জাহিদ হোসেন, আব্দুল হাই পলাশ, হাসান ইফতেখার চালু, এমরানুল হক বাবু, সরদার আব্দুল হালিম, মো. শিহাব উদ্দিন, মো. নজরুল ইসলাম, মো. জাকির হোসেন, এ্যাড. শামীম মোশাররফ, কাউন্সিলর কনিকা সাহা, নুরজাহান রুমি, শারমিন রহমান শিখা, লিভানা পারভীন, এ্যাড. করবী, সাবিহা ইসলাম আঙ্গুরী, মনিরুজ্জামান সাগর, এস এম আকিল উদ্দিন, মুন্সি নাহিদুজ্জামান, এস এম হাফিজুর রহমান হাফিজ, আজম খান, আউয়াল হোসেন ছোটন, কাজী কামাল হোসেন, মশিউর রহমান সুমন, মাসুমুর রশীদ, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, মাহামুদুল হাসান শাওন, রনবীর বাড়ই সজল, সোহান হোসেন শাওন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পরিচ্ছন্ন ভাবে দেশ পরিচালনার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে ৭৪ পাউন্ডের কেককাটা হয়। এর আগে সকাল থেকে দিনব্যাপী দলীয় কার্যালয়ে কোরআন খানি অনুষ্ঠিত হয়। অনুরুপ কর্মসূচি পালন করেছে ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সভাপতিত্ব করেন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. জাকির হোসেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার। সভা পরিচালনা করেন, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আলী আহমেদ। এসময়ে ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পি-৪/২

প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি সফলের লক্ষ্যে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সভা

খবর বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি সফল করার লক্ষ্যে সোমবার বিকেল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ-এর এক সভা অনুষ্ঠিত হয়। পরিষদের আহ্বায়ক এড. কুদরত-ই-খুদা’র সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু’র সঞ্চালনায় বক্তব্য রাখেনÑ সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), কেন্দ্রীয় উপদেষ্টাম-লীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. আ ফ ম মহসিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, সিপিবি খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মোজাম্মেল হক খান, গাজী নওশের আলী, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, যুব ইউনিয়ন মহানগর আহ্বায়ক আফজাল হোসেন রাজু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা আহ্বায়ক কোহিনুর আক্তার কণা, শ্রমিকনেতা মোঃ নূরুল ইসলাম, মেহেদী হাসান বিল্লাল, আব্দুর রাজ্জাক হাওলাদার, মোঃ আবুল হাসেম, জাকির সরদার, কামরুল ইসলাম, সামস্ শারফীন শ্যামন, মোঃ রফিকুল ইসলাম, নাসিম উদ্দিন জয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি সনজিত ম-ল প্রমুখ। সভায় সদস্য সচিব অসুস্থ এস এ রশীদের সুস্থতা কামনা করা হয় এবং তাঁর অসুস্থ থাকাকালীন যুগ্ম আহ্বায়ক জনার্দন দত্ত নাণ্টুকে সদস্য সচিব (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেয়া হয়। সভায় বক্তারা পাটমন্ত্রীর মালিকানাধীন ‘গাজী প্লাস্টিক পণ্য’ সম্পূর্ণরূপে বর্জনের আহ্বান জানান। গত ২৭ সেপ্টেম্বরের ঢাকার পাটমন্ত্রণালয়ে অভিমুখে যাত্রাকালে মিছিলে পুলিশী বাধার তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের পাওনাদির হিসাব স্বচ্ছতার সাথে তৈরি করে জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানিয়ে অবসরপ্রাপ্ত সকল শ্রমিকদের যাবতীয় পাওনাদি, বকেয়া মজুরী, বোনাস পরিশোধের দাবী জানান। বক্তারা সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের সময় অতিবাহিত হলেও পরিশোধ না করায় ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে বন্ধ ঘোষিত কারখানার যন্ত্রপাতি পাচার হওয়ায় ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষায় সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান। সভায় আগামী ৫ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি সফলের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।

ফকিরহাটে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে কোরআন খানী, দোয়া মাহফিল ও তাবারক বিতরন অনুষ্ঠান সোমবার মাগরীব বাদ বৈলতলী সালেহ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোহম্মদ আল আমীন এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন মাওলানা হুসাইন, হাফেজ মোঃ আব্দুল কাদের, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন, কৃষকলীগ নেতা দেলোয়ার হোসেন, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি অপিরুদ্দিন অপি, ওয়ার্ড আ,লীগ নেতা মাসুদ রানা, শেখ ফজলুর রহমান, আকরাম হোসেন, আমিনুল ইসলাম, শেখ জাহিদ হাসান, স্বেচ্ছাবেকলীগ নেতা হোসেন আলী ও লিটন মোড়ল। এসময় মসজিদের বাইরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ,লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পদক জীবন কৃষ্ণ ঘোষ, ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, যুগ্ন-সাধারন সম্পাদক প্রভাষক সুমন কুমার ধর, আ,লীগ নেতা রিংকু চক্রবর্তী, সুপ্রভাত চক্রবর্তী মধু, শম্ভু কুমার মিত্র ও সাধন কুমার দে প্রমুখ। এছাড়াও বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের মাতা রিজিয়া নাসের এর আশু রোগমুক্তি কামনা করে অনুরুপ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পি-৪/২

প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল আচরণ নিশ্চিত হলে করোনার প্রাদুর্ভাব কমিয়ে আনা সম্ভব: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল আচরণ নিশ্চিত হলে করোনার প্রাদুর্ভাব কমিয়ে আনা সম্ভব। সরকার করোনা সংক্রমণ প্রতিরোধে বাস্তবমুখী কর্মসূচি হাতে নেয়ায় আমরা সাফল্যের সাথে ক্রান্তিকাল অতিক্রম করতে পারছি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা প্রতিরোধে যে ভূমিকা রেখেছেন তা প্রশাংসার দাবি রাখে বলে সিটি মেয়র উল্লেখ করেন। সিটি মেয়র সোমবার দুপুরে নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে কোভিড ১৯ সংক্রান্ত ‘‘কন্ট্যাক্ট ট্রেসিং ও অন্যান্য পরবর্তী করণীয়’’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। করোনা আক্রান্তদের অনুসন্ধানের মাধ্যমে সনাক্ত করার উদ্দেশ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ কর্মশালার আয়োজন করে। করোনা সংক্রমণ প্রতিরোধে সতর্কতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য কর্মশালায় সিটি মেয়র কেসিসি’র স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহবান জানান।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. রাশিদা সুলতানা, কেএমপি’র উপপুলিশ কমিশনার মোঃ এহসান শাহ ও সিভিল সার্জন ডা মোঃ সুজাত আহমেদ। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আবদুল্লাহ। কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, সহকারি স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, আইইডিসিআর এর প্রতিনিধি ডা. ইমরান হাসান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. সৈয়দ আহসান রিজভী প্রমুখ কর্মশালায় উপস্থিত ছিলেন। নগরীর ৩১ টি ওয়ার্ডের স্বাস্থ্য সহকারীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

পি-৪/১

নগর পিতার শোক

খবর বিজ্ঞপ্তি

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এর মৃত্যুতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অপর এক শোক বার্তায় সিটি মেয়র খুলনা মহানগরীর গোবরচাকা নিবাসী মরহুম শেখ আলী আহমেদ-এর জ্যেষ্ঠ পুত্র ও ফুটবলার শেখ আসলাম-এর জ্যেষ্ঠ ভ্রাতা শেখ মাসুম আখতার-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

পি-৪/১

খুলনা মহানগর শ্রমিক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে সোমবার সকাল ১১.০০ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতালেব মিয়া। সভা পরিচালনা করেন সংগঠনের সধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। সভায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা মোঃ নূর ইসলাম বন্দ, বাবু শ্যামল সিংহ রায়, খুলনা মহানগর শ্রমিক লীগ নেতা মোঃ সেলিম রাজু, সাঈফ হুমায়ুন কবির, মল্লিক নওশের আলী, মোঃ বাবুল হোসেন, মীর মোঃ আবু হানিফ, মোল্লা মাহাবুবুর রহমান, আব্দুর রহিম খান, মোল্লা আজাদ আলী, আঃ রশিদ শিকদার, কিংকর সাহা, শরীফ মোর্ত্তজা আলী, মুন্সী ইউনুস, মোঃ আলাউদ্দিন, শেখ মোঃ রমজান, আব্দুল্লাহ আল মামুন, মোঃ জামাল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল, নাসরিন আক্তার, মোঃ খালেক শিকদার, মোঃ আনিছুর রহমান, এস. এম. ইমরুল আলম, বিপ্লব কুমার দে, মোঃ নূর ইসলাম, মোঃ আজিম উদ্দিন, মোঃ শাহাজাহান সিকদার, মোঃ বায়জিত সরদার, মোঃ আফজাল হোসেন, মোঃ অপু, মোঃ সেলিম ফরাজী, মোঃ মাহাবুবুর রহমান মোল্লা, মোঃ আলী আহম্মেদ, মোঃ বাবুল খান, মোঃ আল আমিন কবির, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আয়নুল ইসলাম, মোঃ মহারাজ, মোঃ জনি, মোঃ শাহবুদ্দিন মোল্লা, মোঃ মারুফ হোসেন, মোঃ সাদ্দাম, অশোক বাহাদুর, মোঃ আল আমিন আকাশ, মোহাম্মদ আলী, মোঃ ডালিম, মোঃ আজিম হোসেন, গোপাল চন্দ্র, মোহাম্মদ আলী, মোঃ রাজু, প্রমুখ নেতৃবৃন্দ।

পি-৪/১

মোড়েলগঞ্জে শেখ হাসিনার জন্মদিনে মিলাদ ও দোয়া

আরিফুল ইসলাম আরিফ, মোড়েলগঞ্জ:

বাগেরহাটের মোড়েলগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে সোমবার আছরবাদ মোড়েলগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ  ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা, পৌর যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মিলাদ মাহফিল ও দেয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগআহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক ইলিয়াস হোসেন দুলাল,

পৌর যুবলীগ আহবায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, আবুল কালাম আজাদ, আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।  উপজেলা যুবলীগ আহবায়ক মোজাম্মেল হক মোজাম বলেন, প্রধানমন্ত্রী  শেখ হাসিনার এ দেশের মানুষের মুখে হাসি ফুটাবার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। সবাই মানবতার নেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ুর জন্য দোয়া করবেন। যাতে করে তিনি তার পিতার সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন। একইদিনে উপজেলা মৎস্যজীবিলীগ কেকে কেটে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন পালন করে। এসময় উপজেলা সভাপতি মুনসুর  আলী শেখ, সাধারণ সম্পাদক আল আমিন শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পি-৪/২

মোড়েলগঞ্জে মাদকাসক্ত পুত্রের বিরুদ্ধে মায়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের মোড়েলগঞ্জে বেতকাশি গ্রামের মাদকাসক্ত এক পুত্রের মারপিটে আহত হয়েছে বৃদ্ধ মা। এ ঘটনায় আহত মাতা জোহরা বেগম বাদি হয়ে ছেলে শাহা জামাল তালুকদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের বেতকাশি গ্রামের মৃত. আজিজ তালুকদারের পুত্র শাহাজামাল তালুকদার ঘটনারদিন ২১ সেপ্টেম্বর সোমবার সকালে তার বৃদ্ধ মাতা জোহরা বেগম(৭০)কে মারপিট করে গুরুত্বর আহত করে। এ সময় তার বসতঘরে হামলা করে নগদ টাকা, স্বর্ণলংকার নিয়ে যায়।

আহত জোহরা বেগম জানান, দীর্ঘদিন ধরে তার ছেলে শাহা জামাল মাদক সেবন করে একটি চক্রের সাথে জড়িয়ে পড়ে। এলাকার পরিবেশ নষ্ট করে। বাধাঁ দিয়েও তাকে ভালো পথে আনতে ব্যার্থ হয়ে আইনের আশ্রয় তাকে পুলিশে সোর্পদ করে। থানায় একটি মামলা করে। যার নং-২৪, জিআর-২৫১/২০, তারিখ-০৭-৮-২০২০। সেই  মামলা থেকে জামিনে এসে সে আরো বেপোরোয়া হয়ে উঠে এবং মামলা তুলে নেওয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করে হুমকি দেয়। এ ঘটনার পরপরই তিনি নিরাপত্তার জন্য ১৪ সেপ্টেম্বর থানায় একটি সাধারণ ডায়রি করেন। এতে শাহাজামাল ক্ষিপ্ত সোমবার তাকে মারপিট করে আহত করে। এ ঘটনাটি ন্যায় বিচারের জন্য উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তিনি। #    

পি-৪/১

শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী রহ. এর স্মরণে খুলনায় দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

সোমবার বিকাল ৫ টায় ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশ খুলনা মহানগর শাখার উদ্যোগে বাগমারা মারকায মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান। প্রধান অতিথি ছিলেন ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, প্রধান অতিথি বক্তব্য বলেন শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী ছিলেন এ উপমহাদেশের একজন আধ্যাত্মিক রাহবার, তিনি বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন ও বুজুর্গ ছিলেন, হযরতের মৃত্যুতে আলেম সমাজ সহ গোটা দেশবাসী শোকাহত, আমরা শায়খুল ইসলাম এর রুহের মাগফিরাত কামনা করছি এরং শায়েখের রেখে যাওয়া কাজ গুলিকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। উপস্থিত ছিলেন, মুফতী জাকির হুসাইন, মুফতী আব্দুল্লাহ, মুফতী হুমায়ুন কবীর, মাওলানা জাফর আহমাদ, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা আবুল খায়ের, মাওলানা ইকবাল হুসাইন সহ প্রমূখ নেতৃবৃন্দ।

পি-৪/১

ডুমুরিয়ায় হাত ধোয়ার ওয়াস ব্লক উদ্বোধন

তথ্য বিবরণী

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ইউএনডিপি এবং কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় ডুমুরিয়ার রূদাঘরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থায়ীভাবে হাত ধোয়ার ওয়াস ব্লক তৈরি করা হয়।  সোমবার বিকেলে ওয়াস ব্লকের উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন। ওয়াস ব্লক উদ্বোধনকালে মোঃ ইকবাল হোসেন বলেন, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে নানা ধরণের নাগরিক সেবা গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদে আসতে হয়। গ্রামীণ লোকজনের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে  খুলনা জেলা প্রশাসন ইএএলজি প্রকল্পের আওতায় জেলার ৩০টি ইউনিয়নে পানি সরবরাহ এবং হাত ধোয়ার প্রয়োজনীয় সামগ্রীসহ  স্থায়ীভাবে ওয়াস ব্লক তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। তিনি এসময় সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করা, করোনাকালে নারী নির্যাতন প্রতিরোধ করা এবং দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম, রূদাঘরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল খোকন এবং কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের জেলা সমন্বয়ক মোঃ ইকবাল হাসান উপস্থিত ছিলেন।

পি-৪/২

নওয়াপাড়া ভৈরব নদীতে অবৈধ জেটি উচ্ছেদ না হওয়ায় ৩০ হাজার শ্রমিকের কর্ম বিরতি; অচল নওয়াপাড়া নদী বন্দর

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের শিল্প-বাণিজ্য ও বন্দর নগর নওয়াপাড়া ভৈরব নদীতে অবৈধ জেটি উচ্ছেদ না হওয়ায় সোমবার দিন ব্যাপী ৩০ হাজার শ্রমিকের কর্ম বিরতি, অচল নওয়াপাড়া নদী বন্দর। নওয়াপাড়ার প্রাণ ভৈরব নদী দখল করে নদী খেকো স্বার্থান্বেষী কতিপয় ব্যবসায়ীর নির্মিত সেই অবৈধ জেটি অদ্যবধি অপসারণ হয়নি। আর এ কারনে ক্ষোভে ফেঁটে পড়েছে নদী বন্দর সংশ্লিষ্ট প্রায় ত্রিশ হাজার শ্রমিক। তারা সোমবার সকাল থেকে সন্ধা প্রর্যন্ত নওয়াপাড়া নদী বন্দরে সকল প্রকার লোড-আনলোড বন্ধ রেখে নওয়াপাড়া নৌ-বন্দরকে অচল করার কর্মসূচি শুরু করেছে। সোমবার দিনভর সকল প্রকার কাজ বন্ধ রেখে হাজার হাজার শ্রমিক রাজপথে বিক্ষোভ করেছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে হাজার হাজার শ্রমিকের সংগঠন অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং ¤্রমিক ইউনিয়নের নেতারা দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছেন। প্রয়োজনে এসকল নদী খেকোদের হাত থেকে ভৈরব কে রক্ষা করে তাদের রুটি রুজির স্থান স্বাভাবিক রাখতে তারা কঠোর থেকে কঠোর কর্মসূচির ডাক দেবেন বলে শ্রমিক নেতৃবৃন্দ মন্তব্য করেছেন। তাদের অভিযোগ, নদী খেকো ওই সকল স্বার্থান্বেষী ব্যবসায়ীরা নদীর প্রায় ৩০ ফুট দখল করে অবৈধভাবে জেটি নির্মাণ করে নদীর নাব্যতা ও স্রোতধারা চরমভাবে বাঁধাগ্রস্থ করে আসছে। যে কারনে পলি জমে ভরাট হয়ে যাচ্ছে নদীর তলদেশ। ফলে নওয়াপাড়া নৌবন্দরের ভবিষ্যত নিয়ে শংকিত হয়ে পড়েছেন তারা। তাদের মন্তব্য নদী না বাঁচলে বাঁচবে না নওয়াপাড়া নৌবন্দর। আর নৌবন্দর সচল না থাকলে তাদের পরিবার পরিজন নিয়ে নামতে হবে পথে। শ্রমিকরা আক্ষেপের সাথে বলেন, ‘এই নদীকে ঘিরেই আমরা পরিশ্রম করে পরিবারের মুখে আহার তুলে দেই, অসুস্থ্য মা-বাবা, ভাই-বোন বা স্ত্রী সন্তানের চিকিৎসার ব্যবস্থা করি, সন্তানদের স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠাই। আর এসব কিছুর পেছনে চালিকা শক্তি এই ভৈরব নদী। এই নদীর উপর এমন উলঙ্গ থাবা বিস্তার রোধ করতে এবং অবৈধ জেটি অপসারণসহ নদী রক্ষায় আমাদের দাবী আদায়ে জীবন পণ করে সংগ্রাম করে যাবো।’ শ্রমিকরা দুঃখ প্রকাশ করে বলেন, নদীর বুকের উপর অবৈধভাবে নির্মাণ করা জেটি অপসারণসহ নদী রক্ষার দাবিতে বিভিন্ন সময়ে শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহন করলেও তাতে কর্ণপাত করেনি ওই সকল ব্যবসায়ীরা। কিংবা টনক নড়েনি সংশ্লিষ্ঠ উর্দ্ধতন কর্তৃপক্ষের। বিআইডবিউটিএ বা নদী রক্ষায় নিয়োজিত প্রশাসনিক কর্মকর্তারা বিশেষ কারনে চুপ থেকেছে। আর এ কারণে অবৈধ জেটি অপসারণসহ দাবি আদায়ে তারা নদী বন্দর অচল করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সোমবার শ্রমিকদের পক্ষ থেকে বিআইডবিউটিএ নওয়াপাড়া অফিসে শারকলিপি প্রদান করেন।

পি-৪/২

জরুরী বিভাগ চালুর দাবিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তারদের বিক্ষোভ, অবরোধ ও ভাংচুর

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইন্টার্ন ডাক্তাররা। সোমবার বেলা ১১ টায় তাদের এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। তারা এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলামসহ অন্যান্য সকল ডাক্তারকে প্রায় ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। এসময় তারা হাসপাতালের কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্রপাতি ভাংচুর করেন বলে অভিযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

ইন্টার্ন ডাক্তারদের পক্ষে রফিকুল ইসলাম ও আমিনুর রহমান জানান, ২০১৪-১৫ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালে এতদিনেও জরুরি বিভাগ চালু করা হয়নি। যার ফলে ইন্টার্ন শেষ পর্যায়ের শিক্ষার্থীরা হাতে কলমে অনেক কিছু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া সাতক্ষীরার ২২ লক্ষ মানুষ জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এই দাবি নিয়ে তারা বারবার দেন দরবার করেও কোন ফল পাননি। তবে, হাসপাতালের যন্ত্রপাতি ভাংচুরের বিষয়টি তারা অস্বীকার করেন। তারা আরো এ সময় অভিযোগ করেন, তাদের হাসপাতালের তৃতীয় শ্রেনীর কর্মচারীদের দিয়ে মহিলা ডাক্তারদের লাঞ্চিত করা হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, তিনি জরুরি বিভাগ চালুর ব্যাপারে আগ্রহী হয়ে সরকারের উচ্চ পর্যায়ে বারবার লেখালেখি করছেন। কিন্তু ডাক্তার ও অন্যান্য জনবল সংকট থাকার কারনে জরুরি বিভাগ চালু করা যাচ্ছে না। ইন্টার্ন ডাক্তাররা হাসপাতালের সকল কর্মচারীকে গেটের বাইরে বের করে দিয়ে কলাপসিবল গেট আটকে দেন। এসময় তারা বিক্ষোভ ও অবরোধ বহাল রাখেন। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার ওসি মোঃ আসাদুজ্জামান ও পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে ইন্টার্ন ডাক্তারদের শান্ত করেন। পরে আলাপ আলোচনার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। উভয় পক্ষের আলোচনায় ইন্ডার্ন ডাক্তাররা কোভিডের পাশাপাশি ননকোভিড চিকিৎসা সেবা ও জরুরি বিভাগ চালুর দাবিতে তিন কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছেন।

এদিকে, এ বিষয়ে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক এবং ইন্টার্ন ডাক্তারদের প্রতিনিধির সমন্বয়ে এক সভা আহবান করা হয়েছে। সে সময় বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানিয়েছেন।

পি-১/২

কালীগঞ্জের তহমিনার আর টাকার অভাবে গর্ভের সন্তান বিক্রি করতে হলো না

সাবজাল হোসেন

অন্তঃসত্ত্বা স্ত্রী তহমিনাকে ফেলে পালিয়েছে স্বামী। নিরুপায় হয়ে বাবার বাড়িতে থাকেন তিনি। বাবা আব্দুল মালেক ৪ বছর ধরে অসুস্থতায় শয্যাশায়ী। দু’বেলা দ’ুমুঠো খেয়ে বেঁচে থাকতে বৃদ্ধা মা শিশুদের কাপড় নিয়ে গ্রাম গ্রাম ঘুরে বিক্রি করেন। এভাবে তিনি যা রোজগার করেন তা দিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটে তাদের। এমন অভাবের সংসারে তহমিনার সিজার করা জরুরী। কিন্ত কাছে একটি টাকাও নেই। বাধ্য হয়ে টাকার জন্য শশুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করে তহমিনা। কিন্ত তিনি টাকা দেয়া তো দুরের কথা সন্তান বিক্রির প্রলোভন দেখাচ্ছেন। গর্ভের সন্তান টাকার জন্য বিক্রির কথাটা কোন মায়ের পক্ষেই মেনে নেয়া সম্ভব নয়। তারপরও টাকার কাজ কথায় হয় না। তাই উপায়ান্তর না পেয়ে সন্তান বিক্রির শশুরের প্রস্তাবে রাজি হয়ে যান। কিন্ত গর্ভের সন্তান বলে কথা। বুকের ধন টাকার জন্য আরেকজনকে দিয়ে দিতে হবে। এটা নির্মমতা ভেবেই সন্তান রক্ষায় সন্ধ্যায় কালীগঞ্জ প্রেসকাবের সাংবাদিকদের মুখাপেক্ষি হন তহমিনা। তার মুখের কষ্টজড়িত কথা শুনে সন্তান রক্ষায় এগিয়ে এসে যাবতীয় ব্যয়ভার বহনের আশ্বাস দেন তারা। পরের দিন চিকিৎসকের পরামর্শানুযায়ী তহমিনার যাবতীয় পরীক্ষার নিরীক্ষার কাজ শেষ করে সোমবার দুপুরে কালীগঞ্জ হাসপাতালে সিজারের ব্যবস্থা করেন। তহমিনা একটি ফুটফুটে চেহারার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এখন আর সন্তান হারানোর চিন্তা নেই। ঔষধ কেনার টাকার চিন্তাও নেই। তহমিনার বর্তমান ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া গ্রামে।

অসহায় তহমিনা খাতুন জানান, ৯ বছর আগে তার বিয়ে হয়েছিলো বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পাঠামারা গ্রামের রবিউল ইসলামের সাথে। বিয়ের পর রবিউল কালীগঞ্জ শহরের বিভিন্ন হোটেলের বাবুর্চির কাজ করতো। মিম নামে তাদের ৬ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। পরে তহমিনার গর্ভে আরো একটি সন্তান এসেছে। গর্ভের সন্তানের বয়স ২ মাস হলে পাষন্ড স¦ামী রবিউল অন্য এক মেয়ের সাথে সম্পর্ক করে তাকে ফেলে অন্যত্র চলে গেছে। স্ত্রী সন্তানের সাথে কোন যোগাযোগ নেই। এখন একদিকে নিজের অসুস্থ শরীর। আর ঘরে শয্যাশায়ী অসুস্থ বাবা। বৃদ্ধা মায়ের হাড় ভাঙা পরিশ্রম এরমধ্যে আবার সিজারের টাকা জোগাড় করা খুবই অসম্ভব ব্যাপার ছিল। এমন অবস্থায় শশুর বার বার সন্তান বিক্রির নিষ্ঠুর প্রস্তাব দিয়েছে। সামর্থ না থাকায়  যে প্রস্তাবে রাজিও হতে হয়েছে। পরে সাংবাদিকদের শরনাপন্ন হয়ে বুকের ধনকে আর অন্যদের হাতে দিতে হলো না। কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই।

অসহায় তহমিনার মা আম্বিয়া বেগম জানান, নিজে বৃদ্ধা বয়সে পরিশ্রম করি। কাপড় নিয়ে গ্রাম গ্রাম ঘুরে আমাদের খাবারই জোগাড় করতে পারি না। সেখানে মেয়ের সিজারের খরচ দেয়া সম্ভব ছিল না। এদিকে টাকার জন্য নবজাতককে অন্যের হাতে তুলে দেয়ার নিষ্ঠুর পরিকল্পনা সাংবাদিক বাবারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে রুখে দিয়েছেন। আমি সকলের কাছে চিরঋনী।

কালীগঞ্জ প্রেসকাবের সভাপতি জামির হোসেন জানান, প্রেসকাবের সাংবাদিকরা অনেক অর্থশালী নয়। তারপরও টাকার জন্য তহমিনা গর্ভের সন্তান বিক্রি করবেন এটা শুনে সাংবাদিকরা সকলেই সাহায্যের হাত বাড়িয়েছেন। আমাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে এগিয়ে এসেছেন স্থানীয় ফারিয়াও।  তিনি বলেন, আমরা যেটা করেছি সমাজের একজন মানুষ হিসেবে মানুষের জন্য করেছি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারী বিভাগের প্রধান ডাক্তার এম এ কাফি জানান, সিজারের পরে মা ও শিশু দ’ুজনই ভালো আছেন। টাকার অভাবে সন্তান বিক্রি করতে চাওয়া মা তহমিনার সিজার আমি নিজ হাতে করতে পেরে ভালো লাগছে। তিনি বলেন, এমন অসহায় মানুষের জন্য স্থানীয় কালীগঞ্জ প্রেসকাবের সাংবাদিক ভাইদের সহযোগীতা মনে রাখার মত।

পি-৪/১

বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ-এর আলোচনাসভা ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষির্কী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, খুলনা মহানগর-এর উদ্যোগে সোমবার বেলা ১১টায় নিজস্ব কার্যালয়ে এক আলোচনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী হারুন-অর-রশীদ এবং পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার এম আব্দুল্লা হেল কাফি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গাউস, অতিরিক্ত সচিব (অবঃ)। বিশেষ অতিথি ছিলেনÑবিভাগীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম সমাদ্দার, খুলনা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল ড. চৌধুরী মাহবুবুল হক, সাধারণ সম্পাদক এ কে এম জিয়াউল ইসলাম, খুলনা মহানগর কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম এম শহিদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑবীর মুক্তিযোদ্ধা কাজী বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মিয়া মোঃ এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা কাকা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান টুকু, বীর মুক্তিযোদ্ধা নিতাই চন্দ্র দেবনাথ, খুলনা মহানগর মহিলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি ফারহানা হক বাপি, সাধারণ সম্পাদক নাহিদা আক্তার লাকী, এম এম ওয়াহিদুজ্জামান, মোঃ হাফিজুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শেখ মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এস এম ইকবাল হোসেন, মোঃ সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল গনি, বীর মুক্তিযোদ্ধা শেখ আলেক, মোহাম্মদ আলী প্রমুখ। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ ওয়ালিয়ার রহমান।

অপরদিকে সভায় খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল-এর মাতা রিজিয়া নাসেরের সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয় এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ দলিল উদ্দিন গাজী (দাকোপ)-এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

পি-৪/২

মণিরামপুরে শিক্ষক আব্দুস সাত্তার হত্যার পাঁচ আসামির আদালতে আত্মসমর্পণ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মণিরামপুরে অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক আব্দুস সাত্তার হত্যা মামলার পাঁচ আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে দশটার দিকে তারা বিচারক গৌতম মল্লিকের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানী শেষে জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। আত্মসমর্পণকারীরা হলেন, নিহতের সেঝভাই আব্দুল হামিদ, তার স্ত্রী নূরবানু, ছোট ছেলে আবু সোয়াইব, নিহতের ছোটভাই রোকনুজ্জামান ও ভগ্নিপতি রেজাউল করিম।

এরআগে ঘটনার দিন গ্রেফতার হওয়া মামলার প্রধান আসামি ইসমাইল পারভেজের সাত দিনের রিমান্ড চেয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মণিরামপুর থানার এসআই কাজী নাজমুস সাকিব। আদালত আবেদন মঞ্জুর করে ইসমাইলকে জেল গেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেন।

গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে ভাই ও ভাইপোদের হাতে খুন হন মণিরামপুরের গোবিন্দপুর গ্রামের মৃত ইব্রাহিম গোলদারের ছেলে অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক আব্দুস সাত্তার। ওইদিন রাতেই নিহতের বড় মেয়ে আসমাউল হুসনা ছয় জনকে আসামি করে মণিরামপুর থানায়  মামলা করেন।

সোমবার দুপুরে ফোন করে এই প্রতিবেদককে মামলার বর্তমান খবরাখবর জানান তিনি।

আসমাউল হুসনা বলেন, আমার দাদা ইব্রাহিম গোলদার ১৯৯৩ সালে বাড়ির ৮৭ শতক জমি পাঁচ ছেলেদের উপস্থিতিতে তাদের মাঝে ভাগ করে দেন। পরে ২০১১ সালের দিকে দাদা মারা যান। তারপর থেকে দাদার সিদ্ধান্ত মানতে চাননি দুই চাচা (আব্দুল হামিদ ও রোকনুজ্জামান) এবং তিন ফুফুর পরিবার। গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে বসাবসি হয়। সকালে সিদ্ধান্ত না আসায় জুম্মার নামাজের পর আবার বসাবসি হয়। শালিসে চাচা আব্দুল হামিদ,তার ছেলেরা ও ছোটচাচা হট্টগোল শুরু করলে আব্বা, দুই চাচা জয়নাল আবেদিন ও রুহুল কুদ্দুস উঠে আসেন। এসময় জয়নাল ও রুহুল কুদ্দুস চাচাকে মারপিট শুরু করেন হট্টগোলকারীরা। তখন আব্বা এগিয়ে গেলে তাকেও মারপিট করা হয়। আঘাত পেয়ে আব্বা মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে আনলে চিকিৎসক আব্বাকে মৃত ঘোষণা করেন।

আসমাউল হুসনা বলেন, আমার আব্বা লাউড়ী মাদরাসার অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। ২০১৩ সালে তিনি অবসরে যান। আব্বা খুবই সহজ-সরল ও শান্ত মানুষ ছিলেন। তারমত এমন ব্যক্তিকে খুন করলো এলাকার দাঙ্গাবাজরা। আমি এই হত্যার সমুচিত বিচার চাই।

আব্দুস সাত্তার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী নাজমুস সাকিব বলেন, আজ (সোমবার) আদালতে হত্যা মামলার পাঁচ আসামি আত্মসমর্পণ করে জামিন চান। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। মামলার প্রধান আসামি ইসমাইল পারভেজকে দুই দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। জিজ্ঞাসাবাদ এখনো শুরু হয়নি।

পি-১/১

খুলনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

তথ্য বিবরণী

‘তথ্য অধিকার, সংকটে  হাতিয়ার’ প্রতিপাদ্য নিয়ে খুলনা  জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর  যৌথ আয়োজনে  আন্তর্জাতিক তথ্য অধিকার  দিবস উপলক্ষে তথ্য অধিকার আইন বাস্তবায়নে চ্যালেঞ্জ বিষয়ে এক আলোচনা  সভা সোমবার  দুপুরে  অনলাইন জুম প্রযুক্তিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, করোনাভাইরাসের  প্রাদুর্ভাবের মতো দুর্যোগের সময় অবাধ তথ্যে প্রবাহের ফলে মানুষ উপকৃত হয়েছে। আবার গুজবের ন্যায় অসত্য তথ্যের মাধ্যমেও মানুষ হয়রানির শিকার হয়েছে।  তথ্য আহরণ ও সঞ্চালনের সময় তার বস্তুনিষ্ঠতার দিকে নজর দেওয়া প্রয়োজন। কোন তথ্য পেলে তা যাচাই না করে আতঙ্কিত হওয়া যাবে না। মুক্তবাজার অর্থনীতিতে ভুল তথ্য দিয়ে রাষ্ট্রকেও ভোগান্তিতে ফেলার অপচেষ্টা  সম্ভব। তথ্য পাওয়া নাগরিকের মৌলিক অধিকার। জনগণের চাওয়া তথ্য সঠিক পদ্ধতিতে ও যৌক্তিক সময়ে প্রদান করতে সকল সরকারি দপ্তর বাধ্য।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। অনুষ্ঠানে স্বাগত জানান খুলনা সনাকের সভাপতি অধ্যাপক আনোয়ারুল কাদির। সভার মুক্ত আলোচনায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

পি-১/১

অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ভূমিমালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

তথ্য বিবরণী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা জমির মালিকদের ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠান সোমবার সকালে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, পূর্বের খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হতে বর্তমান কুয়েটের জন্ম। উন্নয়ন কাজের জন্য ভূমি অধিগ্রহণ স্বাভাবিক প্রক্রিয়া। এক্ষেত্রে সরকার ন্যায্যমূল্য প্রদানের চেষ্টা করে। অতীতে ভূমির মালিকদের অধিগ্রহণের টাকা পেতে ভোগান্তি পোহাতে হতো। মানুষের হয়রানি দূর করতে প্রশাসন এখন মালিককে ডেকে এনে চেক বিতরণ করে। রূপসা ব্রিজ, রামপাল পাওয়ার প্লান্ট, খুলনা-মোংলা রেলপথ, নির্মাণধীন খানজাহান আলী বিমান বন্দরের ভূমি অধিগ্রহণের টাকা পেতে মালিকদের হয়রানি হতে হয়নি। অনুষ্ঠানে ৩৫ জন ক্ষতিগ্রস্ত ভূমিমালিকের হাতে ৩০ কোটি টাকার চেক তুলে দেওয়া হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোছাঃ শাহানাজ পারভীন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মুক্তিযোদ্ধা আলমগীর কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

পি-১/১

খুলনা জেলা প্রশাসনের আধুনিক সম্মেলনকক্ষের উদ্বোধন করেন জনপ্রশাসন সচিব

তথ্য বিবরণী

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন সোমবার সকালে  খুলনা জেলা প্রশাসনের আধুনিকায়ণকৃত সম্মেলনকক্ষের উদ্বোধন করেন। সম্মেলনকক্ষ উদ্বোধনের পর তিনি জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারদের (ভূমি) সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান।

পি-৪/১

ইউনিয়ন পরিষদে এসডিজিবন্ধব পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

তথ্য বিবরণী

ইউনিয়ন পরিষদে এসডিজিবান্ধব পঞ্চবার্ষিক ( ২০২০-২০২৫) পরিকল্পনা প্রণয়ন ও প্রকাশনা নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তৃতায় মোঃ ইকবাল হোসেন বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন করার জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন, প্রকাশনা এবং বাস্তবায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরিকল্পনা প্রণয়ন করা থাকলে কাজের মূল্যায়ন সহজ হয়। সভায় খুলনার পাইকগাছা, ডুমুরিয়া, রূপসা, দাকোপ ও কয়রা উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের জেলা সমন্বয়ক মোঃ ইকবাল হাসান।

পি-১/১

শিশুর পানিতে ডোবা প্রতিরোধে বাগেরহাট তথ্য অফিসের প্রচার

তথ্য বিবরণী

শিশুর পানিতে ডোবা প্রতিরোধে বাগেরহাট জেলা তথ্য অফিস প্রচার কাজ শুরু করেছে। মাসব্যাপী দেশের সকল জেলায় প্রচারের অংশ হিসেবে সোমবার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ও কলাতলা ইউনিয়নের বিভিন্ন জনবহুল স্থানে জনগণকে শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক মাইকিং করা হয়। মাসব্যাপী জেলার ৭৫টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় এই প্রচার অব্যাহত থাকবে। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের আওতায় সেপ্টেম্বর-অক্টোবর মাস এ প্রচার কাজ চলমান থাকবে।

পি-৪/১

যশোরের শার্শায় সাংবাদিক নজরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে সন্ত্রাসী ইকবাল বাহিনী

বেনাপোল প্রতিনিধি  

যশোরের শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরা মোড়ে আজ সোমবার দুপুরে সাংবাদিক নজরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে সন্ত্রাসী ইকবাল। গুরুতর আহতাবস্থায় তাকে নাভারন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ইকবালকে নাভারন বাজার থেকে আটক করেছে। আহত নজরুল জানান, জমিজমা সংক্রান্ত পূর্ব শক্রুতার জের ধরে আজ দুপুরে নাভারন সাতক্ষীরা মোড়ে এইচবি ট্রেডার্স নামে একটি দোকানে তার মায়ের সাথে দেখা করতে যায়, এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসী ইকবাল তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপায়। স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে নাভারন হাসপাতালে ভর্তি করে। পরে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় শার্শা থানায় একটি মামলা করা হয় ইকবালের বিরুদ্ধে। মামলার পরপরই ইকবাল সাংবাদিকের পিতা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তৈয়বুর রহমানকে মোবাইলে হত্যার হুমকী দেয়। নজরুল ঢাকা থেকে প্রকাশিত সাম্প্রতিক দেশকাল,ও বার্তা কন্ঠ প্রত্রিকায় কর্মরত আছেন।  শার্শা থানা পুলিশের ওসি বদরুল আলম জানান, সাংবাদিক নজরুলের ওপর হমালার বিষয়টি দুখ:জনক। হামলার বিষয়ে মামলা হয়েছে। নাভারন বাজার থেকে ইকবালকে ধারালো অস্ত্র সহ আটক করা হয়েছে।

পি-৪/২

পাইকগাছায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গাছ বিক্রি না করায় ক্ষতিগ্রস্ত সরকার ও উপকারভোগীরা

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় প্রাকৃতিক দুর্যোগে ভেঙ্গে ও উপড়ে পড়া ক্ষতিগ্রস্ত গাছ বিক্রি না করায় সরকার ও উপকারভোগীরা লাখলাখ টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে আবেদন করা হয়েছে বলে উপকারভোগীরা জানিয়েছে।

অভিযোগে জানা যায়, উপজেলার হরিটালী ইউনিয়নের ৯ কিলোমিটার বিভিন্ন সড়কে বন বিভাগের উদ্যোগে ৩৩০ জন উপকারভোগী সদস্যরা রাস্তার দু’ধার দিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন। ২০০০ ও ২০০১ সালে এসব গাছের চারা রোপন করা হয়। যা এখন সবই কর্তন উপযোগী বলে হরিঢালী কে.এস.এস লিঃ এর সভাপতি মুন্সী সিফায়েত হোসেন জানান। গত ঘূর্ণিঝড় ফনি, আম্পান ও বুলবুলির তান্ডবে অসংখ্যা গাছ রাস্তার উপর ও পার্শ্ববর্তী জমিতে ভেঙ্গে ও উপড়ে পড়ে। চরম দুর্ভোগে পড়ে জনসাধারণ। দুর্ভোগ এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে উপকারভোগীরা ক্ষতিগ্রস্ত গাছ বিভিন্ন স্থানে সংরক্ষন করে রেখেছেন। এ ব্যাপারে সমিতির সম্পাদক শেখ লিটন বলেন, সংরক্ষনে রাখা ক্ষতিগ্রস্ত গাছ বিক্রি না করায় সমস্তটাই নষ্ট হয়ে যাচ্ছে। সরকার ও উপকারভোগীরা লাখ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ব্যপারে কয়েক মাস আগে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে আবেদন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, আবেদন পেয়েছি অবগত করার জন্য বন কর্মতার নিকট পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মিটিং করে ব্যবস্থা নেয়া হবে। বন বিভাগের কর্মকর্তা প্রেমানন্দ রায় জানান, প্রকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গাছ সংরক্ষন করা হলেও রোদ বৃষ্টিতে প্রায় সব নষ্ট হয়ে যাচ্ছে, দ্রুত বিক্রি করার প্রয়োজন।   

পি-৪/২

পাইকগাছায় পেরিফেরির জায়গা দখল করায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গণস্বাক্ষরিত অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় পেরিফেরির জায়গা দখল করায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সহকারী কমিশনার (ভুমি) দপ্তরে গণস্বাক্ষরিত অভিযোগ হয়েছে। একই পরিবারের একের অধিক ব্যক্তির নামে ডিসিআর দেখিয়ে ভোগ দখল করায় এলাকাবাসী এ অভিযোগ করেন।

জানা গেছে, উপজেলার চাঁদখালী বাজারে ০১ এর খাস খতিয়ান ৭৪/৪৯ দাগে পেরিফেরি ভুক্ত খাস সম্পত্তি। যা সায়রাত মহাল হাট-বাজার ইজারা চুক্তিনামা মাধ্যমে মিসকে ৬৭/১৮-১৯ তারিখে ০.০০৩৭ একর জমি ১০ থেকে ১২ জন ব্যক্তিকে প্রদান করে উপজেলা সহকারী কমিশনার ভূমি। এলাকাবাসী অভিযোগ, প্রকৃত মালিকের না দিয়ে একই পরিবারে একের অধিক ব্যক্তিকে প্রদান করা হয়েছে। সরকারি হাট বাজার পেরিফেরি নীতিমালার ১২ নম্বর শর্ত ভঙ্গ, তথ্য গোপন করে বর্তমান ট্রেড লাইসেন্স ছাড়াই একই পরিবারের একের অধিক সদস্যের নামে ইজারা প্রদান করা হয়। ইজারা গ্রহণকারী সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, স্ত্রী ¯েœয়ারা বেগম ও তার আত্মীয়-স্বজনরা। ইজারা বাতিলের দাবীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র দপ্তরে গণস্বাক্ষরিত অভিযোগ হযেছে। আলহাজ্ব মুনছুর আলী গাজী জানান, সরকারি নীতিমালা অনুযায়ী ডিসিআর নিয়ে তিনি পেরিফেরির জায়গায় ভোগ দখলে আছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, ট্রেড লাইন্সে ছাড়া ও একই পরিবারে একের অধিক ব্যক্তিকে পেরিফেরির জায়গা দেয়ার কোন সুযোগ নেই। এমন কিছু হলে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।

পি-১/১

সুন্দরবনে মাছ ধরার সময় হাতেনাতে তিন বিষ দস্যু আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

সুন্দরবনে বিষ (কীটনাশক) দিয়ে মাছ ধরার সময় তিন দুর্বৃত্তকে আটক করেছে বনবিভাগ। এ সময় জব্দ করা হয়েছে বিষ দিয়ে মারা মাছ, বিষের বোতল ও একটি ডিঙ্গি নৌকা। করমজল পর্যটন কেন্দ্রের ইনচার্জ মোঃ আজাদ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বনাঞ্চলে অভিযান চালানো হয়। এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে বিষ দিয়ে মাছ ধরার সময় হাতেনাতে তিন বিষ দস্যুকে আটক করে। আটককৃতরা হলো বেল্লাল ঢালী (৪০), মাসুম ঢালী (৪২) ও মনিরুল ঢালী (৩৯)। তাদের বাড়ী খুলনার দাকোপ উপজেলার উত্তর কালাবগী গ্রামে। পরবর্তীতে তাদের কাছ থেকে জব্দ করা হয় ১২ কেজি বিষ মিশ্রিত মাছ, একটি বিষের বোতল, দুইটি দা, একটি করাত, একটি প্লাস, একটি নৌকা ও তিনটি বৈঠা। আটককৃতদের বিরদ্ধে বন আইনে মামলা দায়েরর পর সকালেই খুলনা আদালতে পাঠানো হয়েছে।

পি-৪/১

নারী-শিশু হত্যা-ধর্ষণ-গণধর্ষণের সর্বোচ্চ শাস্তি চাই

খবর বিজ্ঞপ্তি

সোমবার নগরীর রয়েল মোড়ে সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরমের উদ্যোগে সাভারে কিশোরী নীলা রায় হত্যা, খাগড়াছড়ির প্রতিবন্ধী আদিবাসী কিশোরী গণধর্ষন, সিলেটের এম সি কলেজ হোস্টেলে নববধূ ধর্ষনসহ সারাদেশে লাগামহীনভাবে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে ‘প্রতিবাদী মানুষের বন্ধন’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক অজন্তা হালদার । ফাতিমা হুমায়রা সিলভীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দা লুৎফুন নাহার নীলা, রেহেনা আক্তার, রোজী রহমান, সাকেরা বানু, শামীমা সুলতানা শীলু, রসু আক্তার, এড. কুদরত-ই-খুদা, এড. মোমিনুল ইসলাম, এড. তসলিমা খাতুন ছন্দা, সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, মাহবুবুর রহমান খোকন, শাহ্ লায়েকুল্লাহ এড. জাহাঙ্গীর হোসেন, উজ্জ্বল কুন্ডু, সৈয়দ আলী হাকিম, কোহিনুর আক্তার কণা, জাহানারা আক্তারী, মেরিনা যুথী, আলমাস আরা, নুরুন্নহার হীরা, ইসরাত জাহান হীরা, মুনীর চৌধুরী সোহেল, আফজাল হোসেন রাজু, উত্তম কুমার রায়, আল আমিন শেখ, সালমা জাহান মনি প্রমুখ। বক্তারা বলেন বিচারহীনতা ও সমাজে নারীর বিরুদ্ধে নেতিবাচক প্রচার-প্রচারণা, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নারী ও কন্যাশিশুদের চরম নিরাপত্তপতাহীনতার মধ্যে ফেলে দিয়েছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে গণজাগরণ ও মানবিকমূল্যবোধ জাগিয়ে তোলার কোন বিকল্প নেই। বক্তারা সারাদেশের সচেতন ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান।

পি-৪/১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন কেইউজে’র

খবর বিজ্ঞপ্তি

নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উদযাপন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় ইউনিয়নের উদ্যোগে প্রেসকাব চত্বরে কেক কাটা হয়, পরে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও দোয়া মাহফিল পরিচালনা করেন ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাট। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেস কাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, কেইউজে’র সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, মোজাম্মেল হক হাওলাদার, বর্তমান সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল ও বিমল সাহা, ওয়াহেদ উজ জামান বুলু, রকিব উদ্দিন পান্নু, এস এম কামাল হোসেন, রাশিদুল আহসান বাবলু, আলমগীর হান্নান, মিলন হোসেন, শেখ ইলিয়াস আহমেদ, দিলীপ বর্মণ, উত্তম সরকার, রীতা রানী দাস, খন্দকার কবিরুজ্জামান বাপ্পী, শরিফুল ইসলাম বনি, মেহেদী মাসুদ খান, হাসানুর রহমান তানজির, শেখ আব্দুল হামিদ, আব্দুস সাত্তার, সাংবাদিক শেখ মো. সেলিম প্রমুখ।

পি-৪/১

শরণখোলায় এক রাতে পাঁচ বাড়ি চুরি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় এক রাতে পাঁচ বাড়িতে চুরি সংঘঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর (রোববার) গভীর রাতে উপজেলার বন সংলগ্ন দক্ষিণ রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। যার ফলে স্থানীয়দের মাঝে অনেকটা আতংঙ্ক ছড়িয়ে পড়েছে । ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয় সুত্র জানায়, সংঘবদ্ধ একটি চোর চক্র (রোববার) গভীর রাতে দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মোঃ মামুন শিকদার, একই গ্রামের বাসিন্দা মৎস্য ব্যাবসায়ী মোঃ হাবিব চাপরাশী, দিনমজুর মোঃ মিঠু হাওলাদার, মোঃ ধলু হাওলাদার ও মোঃ এনামুল মাতুব্বরের বসত ঘরের সিঁদ কেটে প্রবেশ করে ৫/৬টি মোবাইল ফোন, কয়েক হাজার নগদ টাকা ও স্বর্নলংকার সহ মুল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। বসত বাড়ীর মালিকরা ঘুম থেকে জেগে গতকাল বুধবার সকালে ঘরের মালামাল তছনছ সহ সিঁদ কাটা দেখতে পান এবং চুরির বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হয়। উল্লেখ্য চলতি বছরে উপজেলার চার ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক বাড়ীতে চুরির ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট চোর চক্রের মুল হোতাদের আটক কিংম্বা লুন্ঠিত কোন মালামাল উদ্ধার না হওয়ায় সংশ্লিষ্ট আইনশৃংখলা বাহীনির ভূমিকা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন উঠেছে। দক্ষিন রাজাপুরের গ্রাম পুলিশ শহিদুল ইসলাম বলেন, ক্ষতি গ্রস্তদের পক্ষ থেকে বিষয়টি আমাকে বুধবার অবহিত করলে বিষয়টি আমি তাৎক্ষনিক থানায় জানিয়েছি। তবে, এ ব্যাপারে শরনখোলা থানার (ওসি) (ভারপ্রাপ্ত) মোঃ মফিজুর রহমান শেখ জানান, চুরির কোন ঘটনা আমার জানা নেই।  তবে, ক্ষতিগ্রস্থদের অভিযোগ পেলে  পদক্ষেপ গ্রহন করা হবে ।

পি-৪/১

ফকিরহাটে অগ্নিকান্ডে কারখানা ভস্মিুভুত ১৫লক্ষ টাকার ক্ষতি

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে আর্কষিক অগ্নিকান্ডে মেসার্স সাব্বির ফুড নামের একটি বেকারী কারখানা পুড়ে সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। এতে কারখানা মালিকের প্রায় ১৫লক্ষাধীক টাকার ক্ষতি সাধিত হয়েছে। রবিবার গভীর রাতে লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কুমরা গ্রামে এঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শীরা জানান, ঘটনার দিন রাত ১২টার সময় হঠাৎ করে কারখানার পিছনের দিকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুর্হুত্বের মধ্যে আগুনের লেলিহান শিখা সমগ্র এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কমির্রা ঘটনা স্থলে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়। ততক্ষন বেকারী কারখানাটি সম্পূর্ণরুপে পুড়ে ভস্মিুভুত হয়। কারখানার মালিক মোঃ রফিকুল ইসলাম বলেন, তার কারখানাতে ১টি এ্যাপাসি মটর সাইকেল, মালামাল বহনের জন্য ২টি অটো ভ্যান, ৫টি ড্রামে থাকা তৈল, ২০বস্তা ময়দা ও আটা সহ বিপুল পরিমানে বিভিন্ন প্রকার মালামাল পুড়ে যায়। এতে তার প্রায় ১৫লক্ষাধীক টাকার ক্ষতি সাধিত হয়েছে। গরীব বেকারী মালিক সর্বস্ব হারিয়ে তিনি এখন পাগলের মত প্রলাপ বকছেন।

পি-৪/৩

ফকিরহাটের সঞ্জিত এখন ডেয়ারী ও পল্টি ফার্ম করে অনেক স্ববলম্বি

পি কে অলোক,ফকিরহাট

বাগেরহাটের ফকিরহাটে শিক্ষিত বেকার যুবক সঞ্জিত দেবনাথ এখন দেশী দিদেশী জাতের ডেয়ারী ও পল্টি ফার্ম করে আগের চেয়ে অনেক স্ববলম্বি হয়েছেন। একজন শিক্ষিত বেকার যুবক হয়েও তিনি চাকুরী নামের সোনার হরিণের পিছনে পড়ে না থেকে নিজের পায়ে দাড়িয়ে এখন নিজেই স্ববলম্বি হয়েছেন। তার মত শিক্ষিত বেকার যুবকরা যদি বছরের পর বছর চাকুরীর পিছনে না পড়ে থেকে যা আছে তাই নিয়ে কর্ম করে খান তাহলে নিজে ও সমাজের উন্নতি করা সম্ভাব হবে বলেও তার অভিমত।

জানা গেছে, লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা গ্রামের সুভাষ দেবনাথ এর পুত্র সঞ্জিত দেবনাথ ২০০১সালে এসএসসি এবং ২০০৪সালে এইচএসসি পাশ করেন। পাশ করার পর দীর্ঘদিন যাবৎ তিনি বিভিন্ন স্থানে চাকুরী করার জন্য দৌড়ঝাপ শুরু করেন। কিন্তু চাকুরী নামক সোনার হরিণ তার ভাগ্যে জোটলো না। তাই মনের কষ্টে পাশর্^বর্তী রাষ্ট্র ভারতে পাড়ি জমাই। সেখানে দীর্ঘদিন যাবৎ থাকার পর পুনঃরায় আবারও দেশে ফিরে আসেন। ফিরে এসে চিন্তা করেন চাকুরীর পিছনে দৌড়ানোই তার কোন লাভ হবেনা। তাই প্রথমে একটি দেশী গাভি পালন করা শুরু করেন। সেই দেশী গাভিতে বিদেশী জাতের বীজ দিয়ে এখন পরপর ৪টি গরু নিয়েই তার ডেয়ারী ফার্ম। এখন বাছুর বড় হয়েছে তার পরেও তার গাভীতে ৭/৮লিটার দুধ দিচ্ছে। শুধু তাই নয় ডেয়ারী ফার্মের পাশের্^ দেড়হাজার এসকয়ারফুটের ১টি ঘর নির্মণ করে সেখানে দেশী ও বিদেশী জাতের মুরগীর ফার্মও করেছেন তিনি। প্রথম কয়েক দফায় তার কয়েক লক্ষ টাকার লস হলেও এখন পরিস্থিতি অনেকটা ভাল। তার ফার্মে বর্তমানে দেশী মুরগী ২শতাধিক এবং বিদেশী অথাৎ সোনালী ৪শতাধীক রয়েছে। তিনি বলেন তার মত শিক্ষিত বেকার যুবকরা যদি বছরের পর বছর চাকুরীর পিছনে না ছুটে যা আছে তাই নিয়ে কর্ম করে খান তাহলে নিজে ও সমাজের উন্নতি করা সম্ভাব বলেও তার অভিমত।

পি-৪/২

ফ্যাসিবাদী সরকারের বিদায় ছাড়া জনগনের মুক্তি মিলবেনা : চুন্নু              

খবর বিজ্ঞপ্তি

দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের কোন বিকল্প নেই উল্লেখ করে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি আলী আকবর চুন্নু বলেছেন, এ জন্য একটি শক্তিশালী ও সুসংগঠিত যুবদল গঠনের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। গত ১১ বছরে দেশটাকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে দাবি করে তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনাকালেও তাদের লুটপাট, রাহাজানি, খুন, গুম, ধর্ষণের মতো অপকর্ম থেমে নেই। জনগনের কাছে জবাবদিহিতা না থাকার কারনে সরকার বেপরোয়া আচরন করার সুযোগ পাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের বিদায় ছাড়া জনগনের মুক্তি মিলবেনা। সোমবার খুলনা প্রেসকাব মিলন্য়াতনে অনুষ্ঠিত রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা যুবদলের পৃথক পৃথক কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কর্মী সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদল সভাপতি এস এম শামীম কবির। সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদের পরিচালনায় কর্মী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের খূলনা বিভাগীয় সহ সভাপতি মাহবুব হাসান পিয়ারু, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন মোল্লা, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হোসেন, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, বিভাগীয় সহ সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সহ সাংগঠনিক সম্পাদক কফিলউদ্দিন ভূইয়া।

পি-৪/২

খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন

খবর বিজ্ঞপ্তি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীর মধ্যে সারাদিন দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন খানী, সন্ধ্যা ৬টায় কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। সভায় প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

সাবেক দপ্তর সম্পাদক এ্যাড. ফরিদ আহম্মেদ এর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীগ নেতা আলহাজ্ব মোল্যা জালাল উদ্দিন, এ্যাড. কাজী বাদশা মিয়া, এ্যাড. এম এম মুজিবুর রহমান, বি এম এ সালাম, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, কামরুজ্জামান জামাল, জোবায়ের আহম্মেদ খান জবা, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, অধ্যাপক নিমাই চন্দ্র রায়, এ্যাড. নব কুমার চক্রবর্তী, রফিকুর রহমান রিপন, ডাঃ শেখ শহিদুল্লাহ, কাজী শামীম আহসান, অধ্যাপক মিজানুর রহমান, এ্যাড. শাহ আলম, আব্দুল মজিদ ফকির, এ্যাড. রবিন্দ্র নাথ মন্ডল, জয়ন্তী রানী মন্ডল, কামাল উদ্দিন বাদশা, এফ এম ওয়াহিদুজ্জামান, সরদার আবুল কাশেম ডাবলু, অধ্যাপক আশারাফুজ্জামান বাবুল, মানিকুজ্জামান অশোক, হোসনেয়ারা চম্পা, মোজাফ্ফার মোল্যা, মোস্তফা সরোয়ার, শেখ মোঃ আবু হানিফ, প্রতাপ রায়, মোতালেব হোসেন, খান সাইফুল ইসলাম, সরদার জাকির হোসেন, সেলিনা আক্তার পিয়া, জেসমিন সুলতানা জলি, সরদার আবু সালেহ, দেব দুলাল বাড়ই বাপ্পী, মুশফিকুর রহমান সাগর, ছাত্রনেতা পারভেজ হাওলাদার ও ইমরান হোসেন প্রমূখ।

ডুমুরিয়ায় মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে মহিলাসহ ১৫জন আহত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে পাল্টা-পাল্টি হামলায় উভয় গ্রুপে মহিলাসহ ১৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল সোমবার সকালে উপজেলার বাগআচড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ অহতদের পরিবার সূত্রে জানা যায় উপজেলার বাগআচড়া ্এলাকায় মৃত আতিয়ার মোড়লের ছেলে মনিরুল ইসলামের মৎস্য ঘের নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন সকালে ওই মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে পাল্ট-পাল্টি হামলার ঘটনা ঘটে। এতে দা,লাঠি-সোটার আঘাতে মনিরুল গ্রুপে মনিরুল,বিল্লাল শেখ,ইলিয়াজ শেখ,মহাসিন দফাদার,আসলাম মোল্ল্যা,নুরজাহান বেগমসহ ৭/৮ জন ও প্রতিপক্ষে সহিদ গাজী,ফরিদ গাজী,জাহিদ গাজী,আঃ রশিদ গাজী,নাজমুল শেখসহ ৭/৮ জন আহত হয়।আহতদের মধ্যে ১০জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে।ঘটনা প্রসংগে ওসি মোঃ আমিনুল ইসলাম বিপ্লব জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত ও তার সঙ্গী গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুরে খুলনা-সাতক্ষীরা সড়কের বালিয়াখালি ব্রীজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা যুগল বিশ্বাস জানান, সোমবার দুপুর পৌনে একটার দিকে একটি নম্বর বিহীন পালসার মোটর সাইকেলসহ দুইজন লোক বালিয়াখালি ব্রীজের পূর্বপাশের রাস্তায় পাশে পড়েছিল। তাদের মধ্যে দেবব্রত সরকারের (৩৫) মাথাসহ শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত বের হচ্ছিল আর অন্যজন সেলিম খানের (৫০) অবস্থা কিছুটা ভালো ছিল। আমরা দ্রুত তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার দেবব্রতকে মৃত বলে ঘোষণা করে এবং আহত সেলিমকে খুলনায় প্রেরণ করে। তবে কি কারণে তাদের দুর্ঘটনাটি হয়েছে এটা বলতে পারছি না। প্রাথমিক ভাবে জানতে পেরেছি নিহত দেবব্রত সরকারের বাড়ি রুপসার আইচগাতি এলাকায় এবং আহত সেলিমের বাড়ি মোরেলগঞ্জে। মরদেহ হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

শান্তিনিকেতনে অস্ত্রসহ আটক ৬, ভারতের দাবি ৪ জন বাংলাদেশি

খুলনাঞ্চল ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনের গোয়ালপাড়া গ্রাম থেকে অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। ভারতের দাবি তাদের মধ্যে চারজন বাংলাদেশি। রোববার রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে একাধিক নাইএমএম পিস্তল, বিস্ফোরক, টাইমার ও তার উদ্ধার করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের প্রাথমিক সন্দেহ রাজনৈতিক নেতাদের খুন করার জন্য গোয়ালপাড়া গ্রামে ঘর ভাড়া নিয়ে বসবাস করছিলেন তারা। জানা গেছে, শান্তিনিকেতন সংলগ্ন গোয়ালপাড়া গ্রামের একটি বাড়িতে বেশ কয়েকজন বহিরাগত গত কয়েক মাস ধরে ভাড়া ছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক ছিল। খবর পেয়ে রোববার রাতে পুলিশ বাহিনী ঘরটি ঘিরে ফেলে। ঘরের ভিতরে তখন চলছিল মদের আসর। সেখান থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়। পশ্চিবঙ্গ পুলিশের দাবি, গ্রেফতারদের মধ্যে রফিক ফকিরের বাড়ি ঢাকার রায়েরবাগে, মুহম্মদ মুরাদ মুন্সীর বাড়ি রামপুরায়, মুহম্মদ দেলে মিঞা ও বিল্লাল হোসেনের বাড়ি খিলগাঁওয়ে। বাকিদের মধ্যে সৈয়দ আনোয়ার আলীর বাড়ি শান্তিনিকেতন এবং শেখ কাজল মুলুকের বাড়ি পশ্চিবঙ্গের বোলপুর। এই বিষয়ে পশ্চিবঙ্গের সরকারি আইনজীবী ফিরোজ পাল বলেন, গ্রেফতারদের মধ্যে চারজন স্বীকার করেছে তাদের বাড়ি বাংলাদেশে। বাকি দু’জন স্থানীয় বলে দাবি করলেও তাদের কাছে পরিচয়পত্র না থাকায় ছয়জনের বিরুদ্ধেই ১৪এ(বি) ধারায় ফরেনার্স অ্যাক্টে মামলা করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে ২৫,২৭ অস্ত্র আইন, ১২০বি দুষ্কৃতিমূলক ষড়যন্ত্র, ২১২ লুকিয়ে থাকা এবং ৩৪ ধারায় বিস্ফোরক অ্যাক্টে মামলা করা হয়েছে। তারা রাজনৈতিক নেতাদের খুন করতে জমায়েত হয়েছিল।

খালি পেটে কলা খাওয়া কি ঠিক?

মিলি রহমান

দিনের সব বেলার খাবারের চেয়ে সকালের নাস্তা সবচেয়ে জরুরি। তবে, বেশিরভাগ ক্ষেত্রেই, অনেকেই তাড়াহুড় করে ভালো করে না খেয়ে বাইরে বেরিয়ে যান।  কলা এমনই একটি ফল যা সকালের নাস্তায় প্রায় অপরিহার্য। নিয়মিত এই ফল খেলে কোষ্ঠকাঠিন্য, উচ্চ রক্তচাপ কমে। সেই সঙ্গে এই ফল শরীর ঠা-া রাখতে সহায়তা করে। তবে কলা খালি পেটে না ভরা পেটে খাবেন তা নিয়ে অনেকেরই দ্বন্দ্ব রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কলা পটাশিয়াম, ফাইবার ও ম্যাগনেশিয়ামের ভালো উৎস হওয়ায় এটি দেহের বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণ করে। এটি শক্তি বাড়ায় এবং ক্ষিদে হ্রাস করে। এ কারণে প্রতিদিনই কলা খাওয়া উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের মতে, ভালো মানের একটি কলায় মাত্র ৮৯ ক্যালরি থাকে। এছাড়া এতে ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন বি ৬ এবং পানির পরিমাণ বেশি থাকায় এটি শরীরে পানিশূন্যতা দূর করতে ভূমিকা রাখে। বিশেষজ্ঞদের মতে, কলা এত উপকারী ফল হলেও খালি পেটে এটি খাওয়া মোটেও ঠিক নয়। তাদের ভাষায়, কলায় অ্যাসিড ও পটাশিয়াম থাকায় খালি পেটে এটি খেলে গ্যাসের সমস্যা হয়। সেই সঙ্গে হজমেও সমস্যা দেখা দেয়। এছাড়া এতে থাকা ম্যাগনেসিয়াম রক্তে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে ভারসাম্যহীনতা তৈরি করতে পারে, যা কার্ডিওভাসকুলার পদ্ধতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে। তবে শুকনো ফল, আপেল এবং অন্যান্য ফলের সঙ্গে কলা মিশিয়ে খেলে তা শরীরে অ্যাসিডের পরিমাণ হ্রাস করতে সাহায্য করে। আয়ুর্বেদ চিকিৎসা অনুযায়ী, সকালে খালি পেটে শুধু কলা নয়, যেকোন ফলমূলই এড়ানো উচিত।তবে অন্য খাবারে সঙ্গে ফল মিশিয়ে খাওয়া যেতে পারে। যেভাবে সকালের নাস্তার সঙ্গে কলা অন্তভূর্ক্ত করতে পারেন-

কলা ওটমিল কুকিজ- এ খাবারটি স্বাস্থ্যকর তো বটেই, পাশাপাশি সুস্বাদুও। এক কাপ ওট, কলা, কাঁচা বাদামের মাখন এবং ম্যাপেল সিরাপ দিয়ে এই নাস্তাটি তৈরি করতে পারেন।

বেরি কলা সিরিয়াল- বেরি ও কলা টুকরো টুকরো করে কেটে, স্কিমড দুধে মিশিয়ে সকালের নাস্তা হিসেবে খেতে পারেন।

চকোলেট কলা স্মুদি- কলা, বাদাম দুধ এবং কোকো গুঁড়োর মিশ্রণ দারুণ উপকারী। মসৃণ এবং ক্রিমের মতো এই স্মুদি কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যকরও। সূত্র: এনডিটিভি

শুরু হচ্ছে জয়ার কলকাতা মিশন

বিনোদন ডেস্ক

সাত মাস পর আবারো শুরু হচ্ছে জয়ার কলকাতা মিশন। অক্টোবরের শুরু থেকেই সেখানে কাজ শুরু করতে পারবেন বলে জানান তিনি। সব ঠিক থাকলে তিনটি ছবির কাজ টানা শেষ করবেন এই অভিনেত্রী। বিমান চালু হোক আর না হোক, সড়ক পথে হলেও অক্টোবরে শহরটিতে পৌঁছাবেন জয়া। তিনি বলেন, কলকাতাকে আমি সত্যিই মিস করছি। আশা করছি, অক্টোবরের শুরু থেকেই সেখানে কাজ শুরু করতে পারব। ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবির জন্য সিডিউল দিয়েছি। এতে আমার বিপরীতে আছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। এরপর শিলাদিত্য মৌলিকের সঙ্গে কাজ করব। এছাড়াও কৌশিক গাঙ্গুলির ডিরেকশনে ‘অর্ধাঙ্গিনী’র কিছু শুটিং বাকি আছে। সেটাও শেষ করার ইচ্ছে আছে। করোনা নিয়ে নির্মিতব্য ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবির নাম ‘অসতো মা সদগময়’। প্রসেনজিৎ ছাড়াও এতে অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ ও অরুণ মুখোপাধ্যায়। ‘সোয়েটার’, ‘হৃদপি-’খ্যাত নির্মাতা শিলাদিত্য মৌলিক। তার নতুন ছবির নাম ‘ছেলেধরা’। যেখানে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে। এতে উঠে আসবে একজন অ্যালকোহলিক মা ও মেয়েকে অপহরণের গল্প। অপরদিকে কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’-তে একসঙ্গে কাজ করছেন জয়া, কৌশিক সেন ও চূর্ণি গঙ্গোপাধ্যায়ও। চলতি বছরের শুরুতে এ ছবির কাজ শুরু হয়েছিল।

যুক্তরাষ্ট্রে মাগুরার দম্পতি গুলিতে নিহত, বিস্মিত স্বজনেরা

মাগুরা প্রতিনিধি

যুক্তরাষ্ট্রে মাগুরার সন্তান আবুল আহসান হাবিব ছোটন এবং তার স্ত্রী সোহেলী আক্তার চায়নার ঘরের ভেতরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুতে হতভম্ব তাদের স্বজনেরা। এ ঘটনায় স্বামী-স্ত্রী উভয়ের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি এমন ঘটনায় বিস্মিত হয়েছেন তারা। মাগুরা শহরের আতর আলী রোডের সাবু তলায় ছোটন ও চায়নার পৈত্রিক বাড়ি পাশাপাশি অবস্থিত। সেখানে গিয়ে দেখা যায়, আহসান হাবিব ছোটনের বাড়িতে তার বৃদ্ধ মা এবং দুই ভাই থাকলেও সোহেলী আক্তার চায়নার বাড়িতে এখন কেউ থাকেন না। চায়নার চাচাত ভাই সৈয়দ ফজলুল ইকবাল প্রিন্স জানান, ২৯ বছর আগে ছোটন এবং চায়না বিবাহবন্ধনে আবদ্ধ হন। চায়নার পরিবারের অনেক সদস্যই যুক্তরাষ্ট্রে অবস্থান করেন। সেই সূত্রে ৯ বছর আগে ছোটন ও চায়নাও যুক্তরাষ্ট্রের আরিজোনায় বসবাস শুরু করেন। তাদের দুটি পুত্র সন্তান রয়েছে। তাদের বয়স যথাক্রমে ২১ ও ২৭ বছর। চায়না বিউিটিশিয়ান হিসেবে সেখানে প্রতিষ্ঠিত। অপরদিকে ছোটন শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ। চায়না ও ছোটনের মধ্যে ছোটখাটো ব্যাপার নিয়ে প্রায়ই ঝগড়া হত বলে তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী আত্মীয়দের কাছে শুনেছেন। রবিবার রাত ১২টার দিকে তিনি জানতে পারেন গুলিতে স্বামী-স্ত্রী দুজনেই মারা গেছেন। তাদের দ্বন্দ্ব নিয়ে চায়না পুলিশেও কয়েকবার অভিযোগ করেছেন বলে তিনি জানান। তবে গুলিতে নিহত হওয়ার ব্যাপারটিতে পরিবারের সবাই খুব অবাক হয়েছেন।

এদিকে আহসান হাবিব ছোটনের বাড়িতে গিয়ে দেখা যায়, ছোটনের মা জাকিয়া করিম শোকে পাথর হয়ে আছেন। তিনি এ বিষয়ে কোনও কথা বলতে আগ্রহ দেখাননি। ছোটনের দুই ভাইয়ের কাছে জানা যায়, ছোটন ক্যান্সারের রোগী এবং মানসিক ভাবেও অসুস্থ ছিল। তারা জানতে পেরেছেন গুলিতে স্বামী-স্ত্রী দুজনেই গতরাতে মারা গিয়েছেন। তারা এ ঘটনায় বিস্মিত। ছোটনের বড় ভাই আরিফ হাসান রিটন জানান, কাল রাতে আমরা জানতে পেরেছি ছোটন এবং তার স্ত্রী গুলিতে মারা গিয়েছে। কিন্তু কিভাবে মারা গেলো বা কে কাকে মারলো তা বলতে পারছি না। তবে এ বিষয়ে সেখানকার পুলিশ তদন্ত করছে।

‘যতদিন বাঁচি সম্মানের সঙ্গে যেন বাঁচতে পারি’

ঢাকা অফিস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ৭৪তম জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। জীবনে বাকি আর যতদিন বেঁচে থাকেন সেটা যেন সম্মানের সঙ্গে হয় এবং মানুষের উপকারে যেন আসে সেই কামনা করেছেন তিনি। সোমবার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভায় যুক্ত হন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী বলেন, আপনাদের দোয়া চাই যাতে যতদিন বেঁচে থাকি সম্মানের সাথে বাঁচতে পারি এবং দেশের মানুষ আমার কাছ থেকে উপকৃত হয়। এ সময় তিনি বারবার ক্ষমতায় আনায় দেশবাসীর কৃতজ্ঞতা আদায় করেন এবং তাদের কাছে দোয়া চান। শেখ হাসিনা বলেন, আমরা দেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা হিসেবে রূপ দেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি। বাবা-মাসহ পরিবারের প্রতিটি সদস্যকে হারিয়ে দেশের জন্য কাজ করা কঠিন ছিল। তবে সর্বোপরি, আমি একটি জিনিসই ভেবেছিলাম যে, আমি আমার দেশ এবং জনগণের জন্য এমন কিছু করতে চাই যা আমার বাবা খুব আগ্রহের সাথে ভালোবাসতেন। আমাকে তার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধু কন্যা বলেন, করোনাভাইরাস না এলে আমরা আরও অনেক কাজ করতে পারতাম। তারপরও যত বাধাবিঘ্ন আসুক সেটি অতিক্রম করার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষ রাখে। এজন্য বাংলাদেশের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই।

এমপি রতন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব

খুলনাঞ্চল রিপোর্ট

সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও তার স্ত্রী তানভী ঝুমুরের ব্যাংক হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিআইএফইউ) মহাব্যবস্থাপকের কাছে পাঠানো এক চিঠিতে তাদের ব্যাংক হিসাবের যাবতীয় নথিপত্র পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী স্বাক্ষরিত চিঠিতে মোয়াজ্জেম হোসেন রতন (জাতীয় পরিচয়পত্র নম্বর-৩২৭৯৬৮৩৬৭৬) ও তার স্ত্রী মাহমুদা হোসেন লতার (পরিচয়পত্র নম্বর-১৯৭৯৩২৭৯৬৭৫১১৪) নাম উল্লেখ করে তাদের যাবতীয় ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে তিনি দাবি করেন, ‘একটি পক্ষ রাজনৈতিকভাবে আমাকে হয়রানি করছে। আমি নিজেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলাম। আমি আওয়ামী লীগের ৩০টি অফিস করে দিয়েছি। আমার কোনো অবৈধ সম্পদ নেই।’ কানাডায় বাড়ি আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমার কোনো অবৈধ সম্পদ নেই। বিদেশে আমার কোনো বাড়ি নেই।’ অভিযোগ রয়েছে ঠিকাদার জিকে শামীমসহ বিভিন্ন প্রভাবশালীদের সঙ্গে সম্পৃক্ত থেকে অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা ও অন্যান্য অবৈধ কর্মকা-ের মাধ্যমে শত শত কোটি টাকা পাচার এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মোয়াজ্জেম হোসেন রতন। এর আগে ২৪ অক্টোবর দুদক থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বরাবর পাঠানো চিঠিতে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই চিঠিতে দেশে মানিলন্ডারিংসহ বিদেশে অর্থপাচারের অভিযোগ এবং দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়ে বলা হয়। ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হয়। এরপর ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানে নামে দুদক। এখন পর্যন্ত ক্যাসিনোসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২১টি মামলা করেছে দুদক।

ঋণের কিস্তি ডিসেম্বর পর্যন্ত শোধ না করলেও খেলাপি না করার নির্দেশ

ঢাকা অফিস

করোনাভাইরাসের কারণে ব্যাংকের ঋণগ্রহীতাদের জন্য বিশেষ সুবিধার সময় আরেক দফা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো ঋণগ্রহীতা ঋণ শোধ না করলেও খেলাপির তালিকায় দেখানো যাবে না। এ সুবিধা আগে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছিল। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের কোনো কিস্তি পরিশোধ না করলেও গ্রহীতা খেলাপি হিসেবে বিবেচিত হবেন না। এ সময়ের মধ্যে ঋণ/বিনিয়োগের ওপর কোনোরকম দ-, সুদ বা অতিরিক্ত ফি (যে নামেই অভিহিত করা হোক না কেন) আরোপ করা যাবে না। বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই সার্কুলারে বলা হয়, বাংলাদেশের অর্থনীতিতে করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব বিবেচনায় ঋণ শ্রেণীকরণের বিষয়ে এ বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কোভিড-১৯ এর কারণে অর্থনীতির অধিকাংশ খাতই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর নেতিবাচক প্রভাব দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা থাকায় অনেক শিল্প, সেবা ও ব্যবসা খাত তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এই পরিস্থিতি বিবেচনায় এবং ঋণগ্রহীতার ব্যবসায় কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাব সহনীয় মাত্রায় রাখার লক্ষ্যে ঋণ পরিশোধসূচি নির্ধারণ ও শ্রেণীকরণের নীতিমালা নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ১ জানুয়ারি ঋণ/বিনিয়োগের শ্রেণিমান যা ছিল, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে উক্ত ঋণ/বিনিয়োগ তদাপেক্ষা বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে না। তবে কোনো ঋণ/বিনিয়োগের শ্রেণিমানের উন্নতি হলে তা যথাযথ নিয়মে শ্রেণিকরণ করা যাবে। কোনো গ্রাহক স্বেচ্ছায় মেয়াদি ঋণ (স্বল্পমেয়াদি কৃষি ঋণ ও ক্ষুদ্রঋণসহ) কিস্তি পরিশোধ এবং চলতি ও তলবি ঋণ পরিশোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহককে উৎসাহিত করার লক্ষ্যে ব্যাংক কর্তৃক যৌক্তিক রিবেট সুবিধা প্রদান করা যাবে। কিস্তি পরিশোধের জন্য বর্ধিত সময়ের সুবিধাপ্রাপ্ত ঋণের ওপর আরোপিত সুদ আয় খাতে স্থানান্তরকরণ এবং ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণের বিষয়ে পরে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

খুলনায় চুরি হওয়া ২১টি ল্যাপটপ উদ্ধার করলো পুলিশ

স্টাফ রিপোর্টার

খুলনার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চুরি যাওয়া ২১টি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। একইসাথে চুরির সঙ্গে জড়িত মূল আসামিসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। চুরি হওয়া ল্যাপটপ ফেরত পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষ। সোমবার বিকেল ৩টার দিকে মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. শাকিলুজ্জামান। তিনি বলেন, চুরির পর ল্যাপটপগুলো দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে দেয়া হয়। ঢাকা, নারায়ণগঞ্জ, রাজশাহী, চট্টগ্রাম ও কক্সবাজারের কুতুবদিয়া থেকে এ ল্যাপটপগুলো উদ্ধার করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৬ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এরপর গত ৬ জুলাই মডেল স্কুল থেকে ২১টি ল্যাপটপ চুরির ঘটনার পরদিন ৭ জুলাই প্রধান শিক্ষক আবুল হোসেন শেখ বাদী হয়ে একটি মামলা করেন। এরপর সদর থানা পুলিশ কম্পিউটার ও ল্যাপটপ চুরির সংঘবদ্ধ চক্রের ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গত ২২ সেপ্টেম্বর প্রযুক্তির সহায়তায় চুরি হওয়া ল্যাপটপ সম্পর্কিত তথ্য হাতে আসে পুলিশের। এরপর অভিযান চালিয়ে মো. দিদারুল ইসলাম (২১) ও মো. রবিউল ইসলাম (২৯) নামে সন্দেহভাজন দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এ দুইজনকে জিজ্ঞাসাবাদে চুরির বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে পারে পুলিশ। এরপর দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে মূল আসামি মো. মাহবুব খাঁসহ, অপর আরও দুই আসামি মো. সজীব পিয়াদা (২৮) ও সাজু আহম্মেদ মুন্নাকে (২৪) গ্রেফতার করা হয়।

পাঁচ আসামির মধ্যে সজীব পিয়াদা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। চার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আসামি সাজু আহম্মেদ মুন্নাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হবে। অপরদিকে চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধারের ঘটনায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছে মডেল স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকও ছাত্রছাত্রীবৃন্দ। স্কুলের প্রধান শিক্ষক আবুল হোসেন শেখ বলেন, ল্যাপটপগুলো চুরি হওয়ার পর থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে হতাশা কাজ করছিল। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। পুনরায় ল্যাপটপগুলো ফেরত পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। পুলিশের প্রতি আমরা কৃতজ্ঞ। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান উল্লাহ শরিফী, সহকারী পুলিশ কমিশনার মো. হাফিজুর রহমানসহ পুলিশ ও স্কুলের শিক্ষকবৃন্দ।

যে কারণে শার্শায় শুরু হয়েছে ব্রি-৮৭ ধানের বাণিজ্যিক চাষ

যশোর প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলায় আমন মৌসুমে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের উদ্ভাবিত ঝড় ও বৃষ্টিতে সহনশীল ব্রি-৮৭ নতুন জাতের ধানের বাণিজ্যিক চাষ শুরু হয়েছে। এলাকার কৃষকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। উপজেলায় গত বছর পরীক্ষামূলকভাবে ২৭ বিঘা জমিতে এই ধানের চাষ হয় তবে এবার প্রায় ৩ হাজার কৃষক ৮০০ হেক্টর (৭২০০বিঘা) জমিতে ব্রি-৮৭ জাতের ধানের চাষ করেছেন। আগামী আমন মৌসুমে এই সংখ্যা অন্তত তিনগুণ বাড়বে বলে আশা করছে কৃষি বিভাগ। নতুন এই জাতের ধান চাষে উদ্বুদ্ধ করতে গত বছর শার্শা উপজেলার ১৫ জন কৃষককে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়। প্রদর্শনী প্লটের মাধ্যমে তাদেরকে কৃষি বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ায় তারা লাভবান হওয়ায় এবার চাষির সংখ্যা বেড়েছে। কৃষি বিভাগ বলছে, যশোরের খাদ্য ভান্ডার হিসেবে পরিচিত শার্শা উপজেলায় গত কয়েক বছরের ব্যবধানে স্বর্ণা, রতœা, চিকন মিনিকেট ও সুগন্ধি চিকন, ব্রি-৫০, ব্রি-বিনা ৬৩, বাংলামতি জাতের ধান চাষ বেড়েছে। তবে ব্রি-৮৭ চাষে কৃষকের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। কৃষিবিদরা বলছেন, তাদের উদ্ভাবিত উচ্চ ফলনশীল এই ধান চাষে ফলন পেতে সময় লাগে ১২৭ দিন। অন্য ধানে লাগে অন্তত ১৫০ দিন। বৃষ্টি ও ঝড় সহনশীল এই জাতের ধানের ফলন প্রতি একরে ১০৫ মন। আমলাই গ্রামের একজন ধান চাষি সিরাজুল ইসলাম বলেন, আমন মৌসুমে সব সসয় ঝড় বৃষ্টি হয়। অন্য ধানের ফলন শেষ মুহূর্তের ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। আর ব্রি-৮৭ জাতের ধান গাছের গোড়া শক্ত হওয়ায় সাধারণ ঝড় বৃষ্টিতে গাছ হেলে পড়ে না। এতে ফলনে মার খাওয়ার কোন দুশ্চিন্তা থাকে না।

শার্শার চাষি আব্দুল লতিফ বলেন, ধানের চাহিদা, ফলন ও দাম তিনটেই একসাথে পাওয়া যায় বলে ব্রি-৮৭ জাতের ধানের চাষ করেছি। এই ধানের চাষ করলে দু’ফসলি জমিতে বছরে তিন ফসলের চাষ করা যায় এটা আমাদের একটি বাড়তি পাওনা। গোগার খোরশেদ আলম বলেন, গত বছর একবিঘা জমিতে ব্রি-৮৭ জাতের ধানের চাষ করেছিলাম। এবার অন্যধান ছেড়ে পাঁচ বিঘায় চাষ করেছি। এটা চাল চিকন হওয়াতে বাজারে চাহিদা আছে। ভালো দামও পাওয়া যায়। বীজের জন্য অনেকে করছে। আগামী বছর অনেকে এই ধান চাষ করতে আগ্রহী হচ্ছেন। শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল বলেন, মোটা ধান প্রতি একরে ৬৫ থেকে ৭৬ মণ ফলন হলেও স্বর্ণা মিনিকেটসহ অন্যান্য চিকন ধানের ফলন হয় ৫৮ থেকে ৬৭ মণ। তারপরও দিনের পর দিন চিকন ধান ও চাউলের চাহিদা বাড়ার পাশাপাশি ভাল দাম পাওয়ায় চাষিরা ঝুঁকছেন চিকন ধান চাষে। এবার ফলন বেশি হয় এমন একটি জাতের খোঁজ পাওয়ায় ব্রি-৮৭ চাষে এলাকার কৃষকের মধ্যে সাড়া ফেলেছে। যেসব এলাকায় কৃষক আমন ধান কেটে একই জমিতে আগাম আলু বা শীতকালীন সবজি আবাদ করে অধিক লাভবান হতে চান সেসব এলাকার জন্য এ জাতটি বিশেষ উপযোগী।

পেঁয়াজ উৎপাদন বাড়াতে জেলা কৃষি বিভাগের উদ্যোগ

খুলনাঞ্চল রিপোর্ট

বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে পেঁয়াজ আমদানী সংকট দেখা দিয়েছে। ফলে দেশের হাট-বাজারে পেঁয়াজের দাম লাগামহীন বাড়তে থাকে। দাম বাড়লেও সারাদেশের মতো উপকূলীয় জেলা পটুুয়াখালীতে পেঁয়াজ চাষে গুরুত্ব বাড়ছে না। কারণ পেঁয়াজ উঠলে ন্যায্য দাম না পাওয়া কৃষকরা চাষে আগ্রহ পাচ্ছেনা। তবে এবছর প্রথমবারের মতো পেঁয়াজ উৎপাদন বৃদ্ধিতে জোর দিচ্ছে কৃষি বিভাগ। বাউফলের চন্দ্রদীপ ইউনিয়নের বাসিন্দা রফিক মিয়া জানান, ‘গত বছরে পেঁয়াজ প্রথমবার চাষ করেছিলাম। লক্ষ্যমাত্রারর চেয়ে বেশি পরিমাণ পেঁয়াজ পেয়েছিলাম। প্রথমবার হওয়ায় চাষ কিছু অসুবিধা হয়েছিলো, বিশেষ করে সময় নির্বাচন। সারাবছর এর জন্য রেখে দিয়েছিলাম। সে ক্ষেত্রে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গিয়েছিলো। বাজারে পেঁয়াজের দাম অনেক। এবার ও চাষ করবো। বিক্রি করি আর না করি সারাবছর এর জন্য চিন্তামুক্ত থাকা যাবে।’ সদর উপজেলার লাউকাঠি গ্রাম এলাকার বাসিন্দা ননী গোপাল বলেন, গত শীত মৌসুমে ২ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছিলাম। ঔষধ ছিটানোর মেশিনে আগাছানাশক ব্যবহার করে মেশিন না ধুয়ে কীটনাশক ভর্তি করে খেতে প্রয়োগ করায় তিন ভাগের দুই ভাগ নষ্ট হয়ে গিয়েছে। পদ্ধতি না জানায় অল্প পেঁয়াজ পাই। তিনি আরও বলেন, কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করলে চাষ করা যায়।

এছাড়া সরকার আমাদের উৎপাদিত পেঁয়াজ ক্রয় করে তবে পেঁয়াজ চাষ বৃদ্ধি পাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, রবি ২০১৯-২০ মৌসুমে পটুয়াখালী জেলায় তিন জাতের পেঁয়াজ আবাদ করা হয়েছে। যার মধ্যে তাহিরপুরি জাতের পেঁয়াজ ৪৩ হেক্টর আবাদ হয়, হেক্টর প্রতিগড় ৮.৩৭২১। ফরিদপুরি জাতের পেঁয়াজ ২৩ হেক্টর আবাদ হয়, হেক্টর প্রতিগড় ৭.৯৫৬৫। স্থানীয় জাতের পিয়াজ ৬ হেক্টর জমিতে আবাদ হয়েছে যা ৭.৯৫৬৫ হেক্টর প্রতিগড়। জেলায় প্রতিবছর রবি মৌসুমে ৭২ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়। সদর উপজেলার বল্লভপুর গ্রামের আকলিমা বেগম বলেন, গত বছর রবি মৌসুমে নিজেদের খাবার জন্য এক শতাংশ জমিতে পেঁয়াজের চাষ করেছিলাম। কৃষি বিভাগ থেকে আমাদের পরামর্শ দিয়েছিলো তাই চাষ করেছিলাম। ফলন ভালো হয়েছিলো। আমার গ্রামে কেউ আধা শতাংশ, কেউ এক শতাংশ আবার কেউ দুই শতাংশ জমিতে পেঁয়াজ চাষ করেছিলো। নিজেদের খাওয়ারও জন্য। তিনি আরও বলেন, যাদের উঁচু স্থানে বেশি জমি আছে তারা বাণিজ্যিকভাবে পেঁয়াজ চাষ করতে পারে। তাতে তারা লাভবান হবে।

পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত বলেন, এবছর জেলায় পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির জন্য ইতোমধ্যে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে । গত বছরও জেলায় ৭২ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। সেখানে আগামী মৌসুমে ৬০০ হেক্টরে পেঁয়াজ চাষ লক্ষ্যমাত্রা নিচ্ছি। তিনি আরও বলেন, ৬০০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করা হলে সেখান থেকে উৎপাদিত পেঁয়াজ জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলায় বিক্রি করতে পারবে। সরকার ও কৃষি মন্ত্রণালয় দেশব্যাপী পেঁয়াজ উৎপাদন বৃদ্ধিতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে। যা বাস্তবায়ন হলে আগামী দুই বছরের মধ্যে পেঁয়াজে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে।

শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উদযাপিত

ঢাকা অফিস

সমৃদ্ধির পথে এগিয়ে চলার বাঙালির বাতিঘর, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র ৭৪ তম জন্মদিন সোমবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, দুস্থদের মাঝে বস্ত্র ও খাবার বিতরন, গাছের চারা বিতরনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। তবে করোনা পরিস্থিতির কারনে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সবাই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে আওয়ামী লীগ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, আবদুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান. তথ্যমন্ত্যী ও আওয়ামী লীগের যুগ্মসাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক,মির্জা আজম ও এসএম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ও উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ । এ দিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসকাবে মিডিয়া ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস (এমডিপি) ‘নারী ক্ষমতায়নে শেখ হাসিনা: বিশ্ব নেতৃত্বে বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। সেমিনারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। জাতীয় প্রেসকাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসাবে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক সিনিয়র সচিব জুয়নো আজিজ। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ডিক্যাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি। মূল প্রবন্ধের ওপর আলোকপাত করেন নিউজ২৪ টিভির প্রধান র্বাতা সম্পাদক শাহনাজ মুন্নী।

এদিকে রাজধানীর ধানমন্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে মহিলা আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসকাবে মাওলানা আকরাম খাঁ হলে বঙ্গবন্ধু দু:স্থ কল্যাণ সংস্থা এক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জাহান কল্পনা, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ বক্তব্য রাখেন।

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘লেখক শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। বাংলা একাডেমি এই আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে সেমিনারে ‘শেখ হাসিনা রচিত ও সম্পাদিত গ্রন্থপাঠ কেন অপরিহার্য’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। স্বাগত বক্তৃতা করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। এর আগে প্রতিমন্ত্রী বাংলা একাডেমি আয়োজিত তিন দিনব্যাপী শেখ হাসিনা রচিত ও সম্পাদিত গ্রন্থ প্রদর্শনীর উদ্বোধন করেন। এদিকে এ উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বেলা ১১ টায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রার্থনা সভায় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়াও কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জোহর এবং দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে সকাল ৯টায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার (মেরুল বাড্ডা), সকাল ১০ টায় খ্রিস্টান এসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) মিরপুর ব্যাপ্টিস চার্চ (২৯ সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০), সকাল ৬টায় তেজগাঁও জকমালা রাণীর গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

একই সাথে ঢাকাসহ সারাদেশে সকল সহযোগী সংগঠন আলোচনা সভা, দোয়া মাহফিল, বিশেষ প্রার্থনা ও আলোকচিত্র প্রদর্শনীসহ সকল কর্মসূচি যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে পালন করা হয়।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা স্বপ্নদর্শী এই নেত্রী ১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহনের পর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দলকে সুসংগঠিত করেন এবং ১৯৯৬ সালে প্রথম, ২০০৮ সালে দ্বিতীয়, ২০১৪ সালে তৃতীয় এবং ২০১৮ সালে চতুর্থবারের মত নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। নতুন শতাব্দীতে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো মূলত সেখান থেকেই, যা গত কয়েক বছর ধরেই অব্যাহত রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, কৃষি, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তিসহ সব সূচকে যেভাবে তিনি অগ্রগতি, সাফল্য আর উন্নয়নের ধারা সৃষ্টি করেছেন; তাতে সহজেই অনুমেয়-আগামীর বাংলাদেশ ২০৪১ সালের আগেই তাঁর নেতৃত্বে উন্নত দেশের সারিতে কাঁধ মেলাতে সক্ষম হবে।

সুধাংশু শেখর হালদারের ১৬তম মৃত্যু বার্ষিকী আজ

পিরোজপুর প্রতিনিধি

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট সুধাংশু শেখর হালদারের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ২৯ সেপ্টেম্বর রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। সংবিধানের দ্বাদশ সংশোধনী বিলের তিনি অন্যতম প্রণেতা ছিলেন। ১৯৬৮ সালে আইয়ুব বিরোধী আন্দোলনে এবং ১৯৮২, ১৯৮৩, ১৯৮৫ সালে হুসেইন মোঃ এরশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলনে সক্রিয় অংশ গ্রহণ করায় তিনি গ্রেফতার হয়ে অমানুসিক নির্যাতনের শিকার হন। তিনি ১৯৭৯ এবং ১৯৯১ সালে পিরোজপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮০ সালে বিবিসি তাকে উপমহাদেশের অন্যতম বিশিষ্ট পার্লামেন্টারিয়ান হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৮১ সাল থেকে আমৃত্যু তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। সুধাংশু শেখর হালদার এর ১৬তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কালি মন্দির প্রাঙ্গণে সকাল ১০টায় এক স্মরণসভার আয়োজন করেছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি এ স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এছাড়া সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমান এবং সাবেক সংসদ সদস্য সাধনা হালদার উক্ত সভায় বিশেষ অতিথি থাকবেন। এছাড়াও তারই প্রতিষ্ঠিত সুধাংশু শেখর হালদার টেকনিক্যাল এন্ড বিএম কলেজে স্মরণ সভার আয়োজন করেছে। দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা তার স্মৃতি বিজড়িত ঢাকার ফরাশগঞ্জের অনাথ আশ্রমে অনাথদের মাঝে আগামীকাল উন্নত খাবার পরিবেশন করা হবে।

মাহবুবে আলমের দাফন সম্পন্ন

ঢাকা অফিস

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলমের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১১টা ৩৫ মিনিটে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে তার জানাযা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। সুপ্রিমকোর্ট জামে মসজিদের খতিব জানাজায় ইমামতি করেন। জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগন, আইনমন্ত্রী আনিসুল হক এমপি, মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম, রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ, সুপ্রিমকোর্ট বার সভাপতি এ এম আমিন উদ্দিন, সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ সমিতির নেতৃবৃন্দ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মকর্তাগন, সুপ্রিমকোর্ট প্রশাসনের কর্মকর্তাগন, সিনিয়র আইনজীবীগনসহ বিপুল সংখ্যক আইনজীবী ও অন্যান্যরা জানাজায় অংশ নেন। জানাজার পূর্বে সুপ্রিমকোর্ট বার সভাপতি এ এম আমিন উদ্দিন ও অ্যাটর্নি জেনারেলের একমাত্র ছেলে সুমন মাহবুব সকলের উদ্দেশে কথা বলেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া কামনা করেন। জানাজা শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, আইনমন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। সুপ্রিমকোর্ট আইনজীবি সমিতির সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল জানাজার নামাজ অনুষ্ঠান সঞ্চালনা করেন। বেলা ১১ টার দিকে তার মরদেহ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে আনা হয়। হাসপাতালের হিমঘর থেকে সকাল ৮ টার পর মাহবুবে আলমের মরদেহ মিন্টু রোডে তার সরকারি বাসভবনে নেয়া হয়। সেখানে এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (৭১) রোববার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অস্ত্র মামলায় সাহেদের যাবজ্জীবন কারাদন্ড

ঢাকা অফিস

অস্ত্র মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় সাহেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন আদালত। এছাড়া অস্ত্র আইনের ১৯ (এফ) ধারায় তার ৭ বছরের কারাদন্ডের আদেশ দেন আদালত। উভয় সাজা একসাথে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়। রায়ের পর্যাবেক্ষেণ বিচারক বলেন, ‘সাহেদ অত্যন্ত চালাক ও দুরন্ত ব্যাক্তি। আমাদের এই সমাজে সাহেদের মতো ভদ্র বেশে অনেক লোক রয়েছে। যা এ মামলার দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। সাহেদ ২০ লাখ টাকা লোন নিয়ে গাড়িটি কিনেছে। কিন্তু সে আদালতের কাছে তা অস্বীকার করে। সাহেদ তার জানা সত্ত্বেও আদালতের নিকট মিথ্যা তথ্য দিয়েছে। সাহেদের গাড়িতে অস্ত্র রাখা প্রমাণিত হাওয়ায় সে আদালতের কাছে কোন প্রকার অনুকম্পা পেতে পারেনা বলে রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়। রায়ে সন্তেুাষ প্রকাশ করে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বলেন, সাহেদ যে অপরাধী তা মামলার রায়ে প্রমাণিত হয়েছে। এই রায় সমাজে দৃষ্টান্ত হিসেবে থাকবে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল বলেন, সাহেদ নিজ হেফাজতে অবৈধ পিস্তল রাখায় যাবজ্জীবন কারাদ- এবং গুলি রাখায় ৭ বছরের কারাদন্ডের আদেশ দেন আদালত। রায়ে তারা সন্তুষ্ট বলেও জানান তিনি। সাহেদের আইনজীবী মনিরুজ্জামান বলেন,‘এই রায়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি। রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাবো’। এদিন রায় ঘোষণার আগে সাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলায় ১৪ জনের মধ্যে বিভিন্ন সময়ে ১১ জনের সাক্ষ্য নেয়া হয়। গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। এ ঘটনার পর পালিয়ে যায় সাহেদ। ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে হেলিকপ্টারে করে সাতক্ষীরা থেকে ঢাকায় আনা হয়। করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ১৬ জুলাই সাহেদকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়। এরপর ১৯ জুলাই তাকে নিয়ে উত্তরার বাসার সামনে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে সাহেদের নিজস্ব সাদা প্রাইভেটকার থেকে পাঁচ বোতল বিদেশি মদ, ১০ বোতল ফেনসিডিল, একটি পিস্তল এবং একটি গুলি উদ্ধার করা হয়। এরপর উত্তরা পশ্চিম থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়।

৩০ জুলাই ঢাকা মহানগর হাকিম আদালতে সাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় চার্জশিট দাখিল করা হয়। এরপর ২৭ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ২০ সেপ্টেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। মামলাটির ৮ কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষ হয়। উল্লেখ্য, প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে সাহেদের বিরুদ্ধে সারাদেশে অর্ধশতাধিক মামলা রয়েছে।

বিশ্ব হার্ট দিবস আজ

ঢাকা অফিস

আজ মঙ্গলবার বিশ্ব হার্ট দিবস। এবছরের প্রতিপাদ্য, ‘হৃদয় দিয়ে হৃদরোগ প্রতিরোধ’। বাংলাদেশসহ বিশ্বের ১০০টি দেশ দিবসটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করে থাকে। স্বাস্থ্য ও পরিবার ক্যলাণ মন্ত্রণালয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিবছর দিনটি গুরুত্ব সহকারে পালন করে। জানা গেছে, বিশ্বব্যাপী ডায়াবেটিস রোগে মৃত্যুর হার ১৫ লাখ, শ্বসনতন্ত্রের রোগজনিত মৃত্যুর হার ৪০ লাখ, ক্যান্সারজনিত মৃত্যুর হার ৮২ লাখ। অন্যদিকে, হৃদরোগজনিত মৃত্যুর হার বছরে সর্বোচ্চ এক কোটি ৭০ লাখ। বিশ্বে যে পরিমাণ মানুষ মৃত্যুবরণ করে, তার শতকরা ৩১ শতাংশ হৃদরোগের কারণে। বাংলাদেশেও হৃদরোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। উন্নত আড়ম্বরপূর্ণ জীবনযাত্রা, অস্বাস্থ্যকর জীবনাভ্যাস, অসচেতনতাÍ এসব কারণে হৃদরোগ শুধু বড়দের নয়, শিশু-কিশোরদের মাঝেও দেখা যাচ্ছে। আমাদের দেশে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ১৭ ভাগই হৃদরোগের কারণে। হৃদরোগে দেশে প্রতিবছর দুই লাখ ৭৭ হাজার মানুষ হৃদরোগে মারা যান, যার ৪ দশমিক ৪১ শতাংশের জন্য দায়ী ট্রান্সফ্যাট। যেসব কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ে তার মধ্যে ট্রান্সফ্যাট অন্যতম। ট্রান্সফ্যাটজনিত হৃদরোগে মৃত্যু সর্বাধিক ঝুঁকিপূর্ণ ১৫টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। বিশ্বে ট্রান্সফ্যাটের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রায় আড়াই লাখ মানুষ। কার্ডিওভাসকুলার ডিজিজ বা হৃদরোগ পৃথিবীব্যাপী মৃত্যুর একক কারণ হিসেবে শীর্ষে। ট্রান্সফ্যাটের প্রধান উৎস পারশিয়ালি হাইড্রোজেনেটেড অয়েল (পিএইচও) যা বাংলাদেশে ডালডা বা বনস্পতি ঘি নামে পরিচিত। স¤প্রতি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট এর গবেষণায় দেখাগেছে, ঢাকার পিএইচও নমুনার ৯২ শতাংশে ডব্লিউএইচও সুপারিশকৃত ২ শতাংশ মাত্রার চেয়ে বেশি ট্রান্স ফ্যাট (ট্রান্স ফ্যাটি এসিড) পাওয়া গেছে। প্রতি ১০০ গ্রাম পিএইচও নমুনায় সর্বোচ্চ ২০.৯ গ্রাম পর্যন্ত ট্রান্স ফ্যাট এর উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা ডব্লিউএইচও’র সুপারিশকৃত মাত্রার তুলনায় ১০ গুণেরও বেশি। উচ্চমাত্রায় ট্রান্সফ্যাট (ট্রান্স ফ্যাটি এসিড) গ্রহণ হার্ট অ্যাটাকসহ হৃদরোগজনিত মৃত্যুঝুঁকি বৃদ্ধি করে। ট্রান্সফ্যাটের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে এখন পর্যন্ত কোনো আইন বা নীতি হয়নি। তবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) খাদ্যে ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করেছে। বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণে সারাবিশ্ব একত্রিত হচ্ছে। এক্ষেত্রে বিলম্ব করার কোনো সুযোগ বা অজুহাত থাকতে পারেনা। খাদ্যদ্রব্যে ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণ এমন এক সাশ্রয়ী পদক্ষেপ যা একইসাথে হৃদরোগজনিত অসুস্থতা ও মৃত্যুঝূঁকি হ্রাস এবং অসংক্রামক রোগ সংক্রান্ত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৩.৪ অর্জনে সহায়তা করবে।