।। খবর বিজ্ঞপ্তি।।
আজ (২৩ আগস্ট) শনিবার বেলা ১১টায় নগরীর ওয়ের্স্টান ইন হোটেলের হলরুমে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথসভা অনুষ্ঠিত হবে। শুক্রবার (২২ আগস্ট) বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন।
সভায় মহানগর বিএনপি, থানা ও ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/ আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব বৃন্দকে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।









































