Home আঞ্চলিক খুলনায় ওয়াসার হাউজে পড়ে দু’বছরের শিশুর মৃত্যু

খুলনায় ওয়াসার হাউজে পড়ে দু’বছরের শিশুর মৃত্যু

23


স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি মোড় ইব্রাহিম মিয়া রোড এলাকায় ওয়াসার হাউজে পড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে রোববার (১৭ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে। নিহত শিশুটির নাম আরজারিয়া (২)। সে ওই এলাকার মো. মেহেদী হাসানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসার সামনে খেলার সময় আরজারিয়া অসাবধানতাবশত ওয়াসার হাউজের মধ্যে পড়ে যায় এবং অচেতন হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন দ্র”ত শিশুটিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জর”রি বিভাগে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।