Home আঞ্চলিক অভয়নগরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

অভয়নগরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

15


অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
যশোরের অভয়নগরে সানা আব্দুল সান্নান (৬২) নামের এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার চলিশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মান্নান উপজেলার চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা। তিনি চলিশিয়া গ্রামের মৃত জাফর সানার ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ১০ ডিসেম্বর দায়ের করা একটি নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় চলিশিয়া ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জানা গেছে, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সানা আব্দুল মান্নান নৌকা প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন।

এ কারণে তাঁকে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।