Home খেলাধুলা নিবন্ধন জটিলতায় বার্সা, ফ্লিকের হতাশা

নিবন্ধন জটিলতায় বার্সা, ফ্লিকের হতাশা

11


স্পোর্টস ডেস্ক

লা লিগার নতুন মৌসুম শুরু হলেও এখনও খেলোয়াড় নিবন্ধন জটিলতায় ভুগছে বার্সেলোনা। মায়োর্কার বিপক্ষে শনিবার ম্যাচ দিয়ে মৌসুম শুরু করার আগে ক্লাবটির কোচ হান্সি ফ্লিক জানালেন নিজের অসন্তোষ।

লা লিগার কঠোর ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়মের কারণে হোয়ান গার্সিয়া, ভয়চেখ স্ট্যান্সনি ও ধারে আনা মার্কাস র‍্যাশফোর্ড—এই তিনজনকেই এখনো নিবন্ধন করাতে পারেনি বার্সা।

সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘আমি খুশি নই, তবে পরিস্থিতি সম্পর্কে জানি এবং ক্লাবের ওপর আস্থা আছে। আমাদের অপেক্ষা করতে হবে।’

চোটে থাকা টের স্টেগেনের চিকিৎসা সংক্রান্ত তথ্য জমা দেওয়ায় তার বেতনের ৮০ শতাংশ ছাড় পাবে ক্লাব, যা নিবন্ধনে সহায়তা করবে বলে জানিয়েছে বার্সা।