Home আঞ্চলিক ছয়টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসছে সুপার জুট মিলের আগুন

ছয়টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসছে সুপার জুট মিলের আগুন

21


স্টাফ রিপোর্টার।।
৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসছে খুলনার ফুলতলার সুপার জুট মিলের আগুন। ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক মাসুদ সরদার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান রবিবার রাত সাড়ে নয়টার দিকে সুপার জুট মিলের পরিত্যাক্ত পাটের অংশ রাখার স্থানে আগুন লাগে। এ সময় চারটি স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌছায়ে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারন ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
সুপার জুট মিলের ম্যানেজার মোঃ কামরুল ইসলাম, সম্ভাবত অসাবধানতা বসত আগুন লাগে পরিত্যাক্ত পাটের স্থানে। তেমন ক্ষয় ক্ষতি হয়নি। আমাদের নিজস্ব অগ্নিনির্বাপন ব্যাবস্থা ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে।