Home Lead বাড়তি বোঝায় হিমশিম খাচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা: কেসিসিতে শীর্ষ কর্মকর্তাসহ শূণ্য তিন শতাধিক পদ

বাড়তি বোঝায় হিমশিম খাচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা: কেসিসিতে শীর্ষ কর্মকর্তাসহ শূণ্য তিন শতাধিক পদ

88


স্টাফ রিপোর্টার
মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর মিলিয়ে ৪২টি পদের পাশাপাশি খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) শীর্ষ কর্মকর্তাসহ প্রায় তিন শতাধিক পদ শূণ্য রয়েছে। করপোরেশনের মূল চালিকা শক্তি এসব গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তদের ছাড়া নাগরিক সেবা দিতে হিমশিম খাচ্ছে দেশের অন্যতম পুরোনো নগর সংস্থাটি। আবার বর্তমানে কর্মরতরাবাড়তি দায়িত্ব পালনে বিড়ম্বনায় পড়ছেন।
সংশ্লিষ্টরা বলেছেন, এমন অবস্থা চলতে থাকলে সিটি করপোরেশনের স্বাভাবিক কার্যকম বিঘ্্িনত হয়ে স্থবির অবস্থা ধারণ করবে। অচিরেই এসব পদে নিয়োগ ও জনবল বৃদ্ধি জরুরী।
খোঁজ নিয়ে জানাগেছে, প্রায় এক বছর আগে রাজনৈতিক কারণে মেয়র, ৩১ টি সাধারণ ওয়ার্ড ও নারীদের জন্য সংরক্ষিত ১০ ওয়ার্ডের কাউন্সিলররা বাদ পড়েন। মেয়রের পদে খুলনা বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর কাউন্সিলরদের কাজ অতিরিক্ত হিসেবে পালন করছেন ৩১জন কর্মকর্তা। তবে শুধু মেয়র বা কাউন্সিলরই নয়, খুলনা সিটি করপোরেশনে বর্তমানে প্রশাসনিক শীর্ষসহ প্রায় ৩০০টি পদ শূণ্য রয়েছে। একই সঙ্গে ভারে আক্রান্ত হচ্ছে শীর্ষ পদগুলো।
করপোরেশনের তথ্য অনুযায়ী, ১৯৯০ সালের মিউনিসিপ্যাল করপোরেশন থেকে সিটি করপোরেশনের উন্নীত হয় বর্তমান খুলনা সিটি করপোরেশন। কিন্তু সাংগঠনিক কাঠামো চলছে সেই ১৯৮৭ সালের ‘অর্গানোগ্রাম’ মেনে। লোকবলের অভাবে থাকা সংস্থাটি কর্মকর্তা-কর্মচারী শূণ্যতায় নতুন সংকটে পড়েছে। সিটি করপোরেশনে দীর্ঘদিন শূণ্য ছিল প্রধান প্রকৌশলীর পদটি। বর্তমানে এখানে পদোন্নতি পেয়েছেন প্রকৌশলী মশিউজ্জামান খান রয়েছেন। শূণ্য রয়েছে প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী- ১, ২, ৩ তিনটা পদই। নির্বাহী প্রকৌশলী- ২ এর চলতি দায়িত্বে রয়েছেন মাসুদ করিম। তিনি মুলত উপ সহকারী প্রকৌশলী। একইভাবে শূণ্য রয়েছে জনসংযোগ কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক), উপ সহকারী প্রকৌশলির দুটি পদ, প্রশাসনিক কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ), উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), রাজস্ব কর্মকর্তা, প্রধান লাইসেন্স কর্মকর্তা, স্টেট অফিসার, একাউন্স অফিসার, প্রধান সহকারি, উচ্চমান সহকারি, মেডিক্যাল অফিসার, চিফ মেডিকেল অফিসারের পদ শূণ্য রয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটির পদ সংখ্যা ৯৮টি হলেও বর্তমানে কর্মরত রয়েছেন ৫৭ জন। ফলে এখানে শূণ্য রয়েছে ৪১টি পদ।
সর্বশেষ খুলনা থেকে বদলী হয়েছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা লস্কর তাজুল ইসলাম। ফলে এ পদটিও শূণ্য থাকায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সচিব শরীফ আসিফ রহমান।
বর্তমানে একাধিক দায়িত্ব পালন কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলা হলে নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, সিটি করপোরেশনের ইতিহাসে গুরুত্বপূর্ণ এতো গুলো পদ শূণ্যতার থাকার ঘটনা ঘটেনি। এমনি মেয়র-কাউন্সিলররা নেই। তারপর কর্মকর্তা-কর্মচারী সংকট। অনেককে দিন-রাত কাজ করতে হয়। সরকারি ছুটির দিনেও কাজ করতে হয়। এভাবে নাগরিক সেবা প্রদান করা অসম্ভব। আগে আউটসোসিংয়ে কিছু কর্মচারী-শ্রমিক দিয়ে কাজ করানো হতো। তার অবস্থা ভাল নয়। তাই দ্রুত শীর্ষ পদগুলো পূরণ করা উচিত। ইতিমধ্যে করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ড, নাগরিক সেবা বিষয়ক কাজে স্থবিরতা সৃষ্টি হয়েছে। সামনে এ সংকট আরো বাড়বে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন কেসিসি সচিব শরীফ আসিফ রহমান বলেন, ‘কিছু শূণ্য পদ পূরণের জন্য আমরা মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছি। দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে কিছু পদ পূরণ করা সম্ভব হবে। তবে কিছু পদে মামলা চলমান রয়েছে, সেই বিষয়ে কিছু করা যাচ্ছে না। আশাকরছি অল্প সময়ের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তাও আসবেন। বর্তমান প্রশাসক অত্যন্ত আন্তরিকতার সার্বক্ষণিক বিষয়গুলো দেখছেন। আমরা নাগরিকদের সেবা নিশ্চিতের জন্য কাজ করছি।