স্টাফ রিপোর্টার।।
আংশিক ঘোষণার ৬ মাস পর পুর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি পেল খুলনা জেলা ও মহানগর যুবদল। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দুটি অনুমোদন দেন। এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল সংগঠনটি।
কেন্দ্রীয় কমিটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সোমবার (৪ আগস্ট) স্বাক্ষরে অনুমোদিত কমিটিকে খুলনা জেলা যুবদলের ইবাদুল হক রুবায়েদকে আহ্বায়ক ও নাহিদুজ্জামান জনিকে সদস্য সচিব করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আব্দুল্লাহেল কাফি সখা, ১৪জন যুগ্ম আহ্বায়ক হয়েছেন যথাক্রমে মোল্লা আইয়ূব হোসেন, মো: জাবির আলী, মো: রুবেল মীর, মাশকুর হাসান ফ্রান্স, অহিদুজ্জামান সোহাগ, তানভীর আহম্মেদ সুমন, আলমগীর হোসেন লালন, এস এম জাহিদুর রহমান শোভন, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, তায়েফ উদ্দীন দারা, জিহাদুুল হক জিহাদ ও তৌহিদুর রহমান শান্ত। বাকীরা সদস্য।
অপরদিকে খুলনা মহানগপা আবদুল আজিজ সুমনকে আহ্বায়ক ও রবিউল ইসলাম রুবেলকে সদস্য সচিব করা হয়েছে। এ কমিটিতে কাউকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়নি। তবে যুগ্ম আহ্বায়ক হয়েছেন ১৪ জন, বাকীরা সদস্য। যুগ্ম আহ্বায়করা হলেন মো. সোহেল মোল্লা, মাহামুদ হাসান বিপ্লব, মো. মিজানুর রহমান মিজান, মো. কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠু, খায়রুজ্জামান শামিম, গোলাম জুলকার নাইন, নাসিম আহম্মেদ ইমন, অ্যাডভোকেট বজলুর রহমান রাজা, হাবিবুর রহমান কাজল, তামজিদ আহমেদ মিশু ও মো. জাহিদুল ইসলাম।











































