বিনোদন ডেস্ক।।
গত বুধবার সকালে প্রকাশ্যে এসেছে পূজার ছবি ‘রক্তবীজ-২’ এর প্রচার ঝলক। এই অ্যানাউন্সমেন্ট টিজারে রীতিমতো চমকে দিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এর মাধ্যমে কোনো ছবিতে প্রথমবারের মতো বিকিনি পরেছেন মিমি। নীল বিকিনিতে মিমির একাধিক লুক নজর কেড়েছে ইতিমধ্যে। ভাইরাল ছবি নেটদুনিয়ায়, চলছে নানা আলোচনাও।











































