।। খবর বিজ্ঞপ্তি।।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আজ (১৮ জুলাই) শুক্রবার নগরীতে মৌন মিছিল করবে বিএনপি। নগরীর জিয়াহল চত্ত্বর (শিববাড়ি) মোড় থেকে বিকাল ৪টায় শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌন মিছিলটি রয়্যাল মোড়ে গিয়ে শেষ হবে। দলের কেন্দ্র ঘোষিত এ কর্মসূচিতে খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেবেন বলে নিশ্চিত করেছে মহানগর মিডিয়া সেল। এদিকে কর্মসূচি সফল করতে বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করেছে মহানগর বিএনপি।
এদিকে মৌন মিছিল সর্বাত্মকভাবে সফল করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এড. মোমরেজুল ইসলাম প্রমূখ।











































