Home বিনোদন অবশেষে মুক্তি পেলো ‘অন্যদিন’

অবশেষে মুক্তি পেলো ‘অন্যদিন’

14


স্টাফ রিপোর্টার।।
বহু অপেক্ষার পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘অন্যদিন’। সিনেমাটি পরিচালনা করেছেন কামার আহমাদ সাইমন এবং প্রযোজনা করেছেন সারা আফরীন। গতকাল থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভারে টানা সাতদিন ধরে সিনেমাটির প্রদর্শনী চলছে। দর্শক প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় ‘অন্যদিন’ দেখতে পারবে। সিনেমাটি আন্তর্জাতিকভাবে বহু পুরস্কার ও স্বীকৃতি পেয়েছে। তবুও সেন্সর বোর্ডে আটকে ছিল সিনেমাটি। এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক সারা আফরীন বলেন, ছবিটির রাজনৈতিক ভাষ্য পছন্দ না হওয়ায় তৎকালীন সেন্সর বোর্ড ছাড়পত্র দেয়নি। এমনকি ২০১৪ সালে সানড্যান্স থেকে গ্রান্ট পাওয়া এবং ২০২১ সালে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পরও দেশে নিষিদ্ধ ছিল সিনেমাটি। পরিচালক কামার আহমাদ সাইমন বলেন, একটা ছবিকে গায়েব করা মানে একজন নির্মাতাকে গুম করে দেয়া। এ ছাড়া তিনি আরও জানান, চব্বিশের জুলাই না এলে হয়তো এই ছবিটি কখনোই মুক্তি পেতো না। ছবিটি মুক্তির মাধ্যমে তিনি তাই ‘জুলাই’কে উৎসর্গ করেছেন, যেটি নিষেধাজ্ঞা কাটানোর মোড় ঘোরানোর সময় ছিল। উল্লেখ্য, ‘জলত্রয়ী’ ট্রিলজির দ্বিতীয় কিস্তি হিসেবে নির্মিত হয়েছে ‘অন্যদিন’। আর এই সিনেমাটি ইডফা, কান, লোকার্নো, ক্যামডেনসহ বিশ্বের শীর্ষ চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে।