স্টাফ রিপোর্টার
দাকোপ থানাধিন বটবুনিয়া গ্রামের এক মহিলার ঘরে আগুন দিয়ে তাকে শ্লীলতাহানির চেষ্টার মামলায় ভিকটিম আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেছেন।
গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই অখিল রায় ভিকটিমকে আদঅরতে হাজির করেন। এসময় ভিকটিমের দেয়া ২২ ধারার জবানবন্দি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলিফ রহমান রেকর্ড করেছেন।
মামলার আসামিরা হলেন দাকোপ থানাধিন বটবুনিয়া গ্রামের মো. আমিনুর শেখের ছেলে মো. মইনুদ্দিন শেখ (২২), ইমান আলি গাজীর ছেলে মো. রফিকুল গাজী (২৫) ও মৃত. মোক্তার গাজীর ছেলে জীল্লা গাজী (৩৫)।
মামলার বিবরণে জানা যায়, খুলনা জেলার দাকোপ থানার বটবুনিয়া গ্রামের ২৬ বছর বয়সী এক নারী রাতের খাবার খেয়ে নিব বাড়িতে ঘুমিয়ে পড়ে। গত ১৮ সেপ্টেম্বর রাত ৩টার দিকে কে বা কারা ওই নারী ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুর দেখে গ্রামের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরে ডুকে দেখা যায় ওই নারী শ্লীলতাহানির চেষ্টায় দস্তাদস্তিতে অচেতন হয়ে পড়ে আছে। অনেক চেষ্টার পর তার জ্ঞান ফিলে এলে জানা যায়, আসামিরা ঘরে ডুকে তার শ্লীলতাহানির চেষ্টা করে। এঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে ৩জনের বিরুদ্ধে দাকোপ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন যার নং-৮।











































