স্টাফ রিপোর্টার
খুলনার বটিয়াঘাটায় Strengthening Transformative Action for Resilience (STAR) প্রকল্পের শিক্ষণ বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) বটিয়াঘাটায় দাতা সংস্থা লাইফের অর্থায়নে বেসরকারি সংস্থা লিডার্স এ কর্মশালার আয়োজন করে।
লিডার্স এর ডিরেক্টর (প্রোগ্রাম) এবিএম জাকারিয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি, বটিয়াঘাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলার প্রশাসনিক কর্মকর্তা প্রশান্ত কুমার মন্ডল, উপজেলা ডিপিএইচই এর মেকানিক খন্দকার রাইসুল ইসলাম, সুরখালী ইউনিয়ন পরিষদের সচিব ধীমান মল্লিক, সুরখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল কালাম হাওলাদার, সংরক্ষিত নারী ইউপি সদস্য রত্না অধিকারী এবং রুনা আক্তার, লিডার্স এর ডিরেক্টর (প্রোগ্রাম) এবিএম জাকারিয়াসহ বিভিন্ন সরকারি বেসকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি।
উপস্থাপনা করেন স্টার প্রজেক্টের প্রজেক্ট অফিসার সুপ্তি বিশ্বাস। প্রকল্প বাস্তবায়নে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং শিক্ষনীয় বিষয় মিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন প্রকল্পের টিম লিডার শারমিন আরা লিনা।
বটিয়াঘাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত বলেন, “মাসিক সম্পর্কিত ট্যাবু ভেঙে আমাদের বেরিয়ে আসতে হবে। তাছাড়া শুধু পানি নিয়ে কাজ না করে স্যানিটেশন নিয়েও কাজ করতে হবে। আর ডিপিএইচই এবং লিডার্স থেকে যেসব পানি প্রযুক্তি প্রদান করা হয়েছে সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের ব্যাপারে সুবিধাভোগীদের আরও সচেতন করা প্রয়োজন।”
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি বলেন, “এনজিও এবং জিও একত্রে কাজ করা উচিৎ।”











































