Home Lead খুলনায় ব্যবসায়ীকে জবাই করে হত্যা

খুলনায় ব্যবসায়ীকে জবাই করে হত্যা

92

স্টাফ রিপোর্টার
হরিণটানা থানা এলাকার জলমা ইউনিয়নের এক নং ওয়ার্ড রাজবাঁধ দক্ষিণ পাড়ার দেবাশীষের পোল্ডার নামকস্থানে বাবলু দত্ত (৫০) নামের এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, অমূল্য দত্তের পুত্র বাবলু দত্ত কৈয়া বাজারের তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। এ সময় কে বা কারা রাজবাঁধ দক্ষিণপাড়া দেবাশীষের পোল্ডারের ভেতরে জবাই করে ফেলে রেখে যায়। এ সময় পাশের রাস্তায় তার মোটরসাইকেল ফেলা ছিল। স্থানীয়রা মোটরসাইকেল দেখে চিনতে পারে।
পরে তারা বাবুলকে খুঁজতে শুরু করে এবং পাশের মেহগনি বাগানের ভিতরে তার মরদেহ দেখতে পেয়ে হরিণটানা থানায় খবর দেয়।
হরিণটানা থানার অফিসার্স ইনচার্জ খাইরুল বাশার জানান, নিহত বাবলু দত্তকে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।