Home আলোচিত সংবাদ খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের ইন্তেকাল

খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের ইন্তেকাল

56

স্টাফ রিপোর্টার
খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিজ বাসায় অবস্থানকালে বুকে ব্যাথা অনুভূত হওয়ার পর শুক্রবার রাত ৯ টার দিকে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক মামুন রেজার ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটনসহ বার্তা বিভাগের কর্মরত সকল সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
এদিকে রাত ১২টায় মরহুমের প্রথম জানাযা জাতিসংঘ পার্কে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে গ্রামের বাড়িতে নেওয়া হয়। শনিবার সেখানে দাফন সম্পন্ন করা হবে।