Home Lead নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বর্জনের ডাক শিক্ষার্থীদের

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বর্জনের ডাক শিক্ষার্থীদের

76

সৈয়দ রানা কবীর
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অনিয়ম, দুর্নীতি ও অনৈতিক কর্মকান্ডে অভিযুক্তদের পদত্যাগ ও আন্দোলনরতদের জীবননাশের হুমকির প্রতিবাদে সব সেমিস্টারের পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, শিক্ষক- কর্মকর্তাদের মধ্যে দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ইতিমধ্যে ট্রাস্টি বোর্ডের দ্বৈত চেয়ারম্যান দাবিদার দুই জন। বিশ্ববিদ্যালয় এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে।
নির্ভরযোগ্য সুত্রে জানাগেছে, দীর্ঘ দিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক, শিক্ষক- কর্মকর্তাদের মধ্যে দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ইতিমধ্যে ট্রাস্টি বোর্ডের দ্বৈত চেয়ারম্যান দাবিদার দুই জন।ইউজিসির বেসরকারী বিশ্ববিদ্যালয়ের পরিচালক আনোয়ার হোসেন বলেন, ট্রাস্টি বোর্ডের দ্বৈত চেয়ারম্যান এর ব্যাপারে তিনি কিছু জানেন না। দুর্নীতি, অনিয়ম ও অনৈতিক কর্মকান্ডের ব্যাপারে তার কাছে কেউ এখনো কোন অভিযোগ দেননি। তবে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
অপর একটি সুত্রে জানাগেছে, নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমি ক্রয়সহ নানা রকম দুর্নীতির সাথে জাড়িত রয়েছেন ট্রাস্টি বোর্ডের সাবেক কয়েকজন সদস্য, সাবেক ও বর্তমান উপাচার্যসহ কয়েকজন কর্মকর্তা। সাবেক ফ্যাসিস্ট সরকারের মেয়র তালুকদার আব্দুল খালেক ও ট্রাস্টি বোর্ডের সদস্য তৌহিদুল ইসলাম আজাদসহ কয়েকজন কোটি কোটি টাকার দুনীতি ও লুটপাট করেছে। ইতিমধ্যে এ সকল দুর্নীতি ও লুটপাটের বিষয়ে তদন্ত চলছে। অথচ এখনো পরযন্ত সেই তদন্ত আলোর মুখ দেখেনি গত চার মাসেও। দুর্নীতি দমন কমিশনসহ সরকারী বেসরকারি সংস্থায় তদন্ত রিপোর্ট ধামাচাপা দিতে ইতিমধ্যে তৌহিদুল ইসলাম আজাদসহ কয়েকজন নিজেকে বাঁচাতে ও তদন্ত রিপোর্ট প্রভাবিত করতে বিপুল অর্থ নিয়ে বিভিন্ন দফতরে সুপারিশ করেছে। আজাদের এই মিশনে কতিপয় মিডিয়া কর্মীও হালে পাল তুলেছে বলে অভিযোগ রয়েছে।
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমিতে ক্যাম্পাস না থাকায় সাধারণ শিক্ষার্থীরাও এখন ফুঁসে উঠেছে। তারা দ্রুত তাদের নিজস্ব জমিতে ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।
এ দিকে উপাচার্য এনায়েত উল্লাহ বাবরকে তার মুঠোফোনে কল দিলেও তাকে পাওয়া যায় নি।
ট্রাস্টি বোর্ডের সদস্য তৌহিদুল ইসলাম আজাদ তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন। তবে তদন্ত চলছে বলে স্বীকার করেন। সব মিলিয়ে খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমসহ সকল কিছুই চলছে এখন হযবরল।
শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও দুদক কর্মকর্তারা কেউ কোন আমলে নিচ্ছেন না বলে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিযোগ। এই প্রতিষ্ঠানের এই দৈন্য দশায় খুলনার সকল শ্রেণি পেশার মানুষের মধ্যে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সকলের দাবি দ্রুত এই প্রতিষ্ঠানের শিক্ষার মান সঠিক ভাবে পরিচালিত করার ও সকল দুর্নীতি ও অনিয়মের যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণের করা।
॥থানায় জিডি॥
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অনিয়ম, দুর্নীতি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের গালিগালাজ ও জীবননাশের অভিযোগে ভিসি, রেজিস্ট্রারসহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ শাহরিয়ার হাসান রিফাত আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সোনাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক, উপাচার্য এনায়েত উল্লাহ বাবর, রেজিস্ট্রার সাহিদা খানম ও তার স্বামী শফিক কাশফুদ্দোজা কাফি আন্দোলনরত শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ, বিভিন্ন রকমের ভয়ভীতি ও জীবননাশের হুমকি প্রদান করে। বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ দিন অভিযুক্তরা নানা ধরনের অনিয়ম,দুর্নীতি ও অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছিল। এ সকল কর্মকান্ডের প্রতিবাদে বিশব্বিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশ কিছু দিন যাবত আন্দোলন চালিয়ে আসছিল। কিন্ত গত দুই তিন যাবত আন্দোলন বন্ধের জন্য শিক্ষার্থীদের চাপ প্রয়োগ করেন অভিযুক্তরা। তাতে শিক্ষার্থীরা সাড়া না দেয়ায় গত বৃহস্পতিবার সন্ধায় আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযুক্ত চার জন অকথ্য ভাষায় গালিগালাজ, নানা রকম ভয়ভীতি ও জীবননাশের হুমকি প্রদর্শন করে বলে সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নম্বর ১২০২, ১৯-৬-২০২৫।