খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ মহানগর আওতাধীন ৮টি থানায় ২০২০ সালে প্রস্তুতি নেওয়ার প্রাক্কালে ১৩৬টি দুর্গাপূজা ম-পের তালিকা সোমবার জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেনের নিকট হস্তান্তর করেন। এ সময় নেতৃবৃন্দ করোনাকালীন মন্দিরগুলোর অর্থনৈতিক সংকট বিবেচনায় নিয়ে বিগত বছরগুলোর তুলনায় অধিক পরিমাণ আর্থিক সহযোগিতা ও মন্দিরগুলোতে সার্বিক নিরাপত্তা বিধান করার জোর দাবী জানান। তালিকা হস্তান্তরকালে উপস্থিত ছিলেনÑবাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু, সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়া, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সোনাডাঙ্গা থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, পূজা উদ্যাপন পরিষদ সম্পাদকম-লীর সদস্য উজ্জ্বল ব্যানার্জীসহ অন্যান্য নেতৃবৃন্দ।











































