Home আঞ্চলিক খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

8

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর  ৩১ বসুপাড়া কবরখানা গলির মৃত. আব্দুর রশিদ এর ছেলে মো. আলতাফ হোসেন (৪৯), উত্তর কাশিপুর বাইতিপাড়া রেল লাইন এলাকার মৃত. ইউনুস হক এর ছেলে মো. সাইফুল ইসলাম (২১) ও  টুটপাড়া তালতলা হাসপাতালের সামনের বাসিন্দা নূর মোহাম্মদ ফকির এর ছেলে মো. হালিম ফকির (৩৮)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ১৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ৩টি থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। 

যশোরে র‌্যাবের অভিযানে চোলাই মদসহ গ্রেফতার ১

যশোর অফিস

যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া আটাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৪২ লিটার দেশী তৈরী চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গতকাল সোমবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার অভয়নগর থানার পায়রা গ্রামের মৃত. ইব্রাহিম হোসেনের ছেলে মো. আসিফ শেখ (৩৮)। 

র‌্যাব-৬ জানায়, গতকাল সোমবার দুপুর ১টার দিকে যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া আটাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময়  আটাবাজার গ্রামীন টাওয়ার এর উত্তর পার্শে^ আসিফের দোকানের মধ্যে থেকে  ৪২ লিটার দেশী তৈরী চোলাই মদসহ আসিফ শেখকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজ করা হয়েছে।