Home আঞ্চলিক কুয়েটের সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের কোন সাড়া মেলেনি

কুয়েটের সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের কোন সাড়া মেলেনি

46


সৈয়দ রানা কবীর।।
খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম বন্ধ চার মাস। শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় রয়েছে অনিশ্চিতা। বর্তমানের কুয়েটের সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখোন কোন সাড়া মেলেনি। বর্তমান সরকারের আন্তরিকতার অভাবে সাত সহস্রাধিক শিক্ষার্থীরা এখন চরম হতাশায় ভুগছেন। অভিভাবকদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ্ এবং উৎকণ্ঠা। ক্লাসে ফিরতে শিক্ষার্থীরা অস্থির হয়ে পড়েছে। তাদের ভবিষতের কথা চিন্তা করে একাডেমিক কার্যক্রম শুরু করার আকুতি জানিয়েছেন সংশ্লিষ্টদের নিকট।
এবার খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের (কুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা শিক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম সত্বর চালুর জন্য ডীনদের চাপ প্রয়োগ করছেন। উপাচার্যের অনুপস্থিতিতে একটি বিশ্ববিদ্যালয়ের ডীনরা হচ্ছেন প্রধান। তাই এবার কুয়েটের ডীনরা সম্প্রতি একটি বৈঠক করেন। তারা ইতিমধ্যে বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টার নিকট কুয়েটের সার্বক পরিস্থিতির বিবরন দিয়ে সাক্ষাৎ চেয়ে একটি পত্র পাঠিয়েছেন। কিন্ত আজ কয়েকদিন অতিবাহিত হলেও তার কোন সদুত্তর আসেনি কুয়েট প্রশাসনিক দপ্তরে। যার ফলে এখন শিক্ষক, কর্মকতা ও কর্মচারীরাও রয়েছেন উদ্বিগ্ন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা বলেন, বর্তমানে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে অজানা কারণে। অনেকে ক্ষোভের সাথে বলেন, কুয়েটের মতো দেশের বৃহৎ একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে সরকার চরম উদাসীনতা দেখাচ্ছে। ফলে সাড়ে সাত হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ যেমন অনিশ্চিত হয়ে পড়েছে তেমনি তাদের অভিভাবকেরা রয়েছেন চরম উৎকণ্ঠায়। আর বিপাকে পড়েছেন এগারো শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ ছাড়াও খুলনার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কুয়েট বন্ধ থাকায় সংশ্লিষ্ট শতাধিক দোকানদাররা তাদের পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন।
এদিকে প্রকৃতপক্ষে অপরাধী তাদের বিচারের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। সেই সাথে তাদের অভিভাবকরা চান প্রকৃত দোষীদের বিচার হোক। তাতে শিক্ষার মান ভালো থাকবে। কিন্ত কতিপয় অপরাধী ও দোষীদের কারণে দীর্ঘ দিন যাবত কুয়েটের তাই বলে এভাবে ক্লাস পরীক্ষা সব বন্ধ করে না।

এ দিকে কুয়েট শিক্ষার্থীদে অভিভাবকরা এখন অভিযোগ করে বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো কিছুই সামাল দিতে পারছে না। তাই তাদের কাছে কোন কৈফিয়ত চেয়ে আর কোন লাভ নেই। তাই কুয়েট শিক্ষক ও প্রশাসনের নিকট আহবান জানিয়েছেন, কাছে আর কি কৈফিয়ত চাইবো। অন্তত: শিক্ষার্থীদের ভবিষ্যতের, কথা চিন্তা করে একাডেমিক কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছেন।
গত মাসে শিক্ষকদের অনাস্থা ও আন্দোলনের মুখে ১৯ মে অন্তবর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হযরত আলী দাপ্তরিক কাজে ঢাকায় গিয়ে শিক্ষা উপদেষ্টার নিকট ২১ মে তিনি পদত্যাগের করেন। সেই থেকে টানা প্রায় দুই মাস অভিভাবকহীন কুয়েট।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৫ এপ্রিল উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ- উপাচার্য প্রফেসর ড. শরিফুল আলমকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। সব মিলিয়ে কুয়েটে শিক্ষা কার্যক্রমসহ সকল কর্মকান্ড এখন স্থবির হয়ে পড়েছে। এক প্রকার সুনশান নীরবতা বিরাজ করছে কুয়েট জুড়ে। আর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম হতাশা ও উৎকন্ঠা বিরাজ করছে।