Home আঞ্চলিক দোকান মালিককে প্রাণনাশের হুমকি পঁচা গরুর মাংস বিক্রেতা কসাই কালুর (অডিও ফাঁস)

দোকান মালিককে প্রাণনাশের হুমকি পঁচা গরুর মাংস বিক্রেতা কসাই কালুর (অডিও ফাঁস)

445
জুয়েল হওলাদার কালু ওরফে কসাই কালু


স্টাফ রিপোর্টার।।
পঁচা গরুর মাংস বিক্রি করার অভিযোগে অভিযুক্ত জুয়েল হওলাদার কালু ওরফে কসাই কালু (৩৩) তোপের মুখে পড়েছে দোকান মালিক মোঃ আরিফ মোল্লা।

এ বিষয়ে মোঃ আরিফ মল্লিক সোনাডাঙ্গা মডেল থানার সাধারণ ডায়েরী করেছেন। যার নং ১০৮৪; তারিখ ১৮জুন, ২০২৫।
সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন, জুয়েল হাওলাদার কালু ওরফে কসাই কালু (৩৩) নগরীর রাজ মহল আলীর ক্লাব এলাকার মৃত সোলেমান হাওলাদারের পুত্র। তার সহযোগী শুভ কৃষ্ণনগর এলাকার মৃত আনোয়ারের পুত্র।

অডিও:

তাদের বিরুদ্ধে কিছুদিন আগে পচা/ রোগাক্রান্ত গরুর মাংস বিক্রয় করার অভিযোগ সোনাডাঙ্গা মডেল থানায় মামলা রুজু হয়। এই ঘটনায় কসাই কালু ও তার সহযোগী মনে করেন দোকান মালিক আরিফ মোল্লা তাদের এই বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে।

এ কারণে তারা যে কোন সময় দোকান মালিকের বড় ধরনের ক্ষতি করবে বলে তাকে হুমকি দেয়। এতে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সোনাডাঙ্গা সাধারণ ডায়েরী করেছেন।