স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরীর জিরোপয়েন্টে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিলে নেতৃত্বদানকারী মোঃ ইমান আলী ওরফে রাংগা ইমানকে গ্রেপ্তার করেছে হরিণটানা থানা পুলিশ।
গতকাল সোমবার (১৬ জুন) দুপুরে সোনাডাঙ্গা থানাধীন করিমনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খাইরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, জিরোপয়েন্টে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোর্টের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী ইমান আলী করিমনগর এলাকার জনৈক কালামের বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রাম কেচকিমুড়া এলাকায়।
জানা গেছে, মোঃ ইমান আলী ছিলো সন্ত্রাসী হিরুর ডান হাত এবং মোড়েলগঞ্জ থানার মাডার মামলার আসামী। মামলাটি চলমান আছে। সেই কেসে জেলও খেটেছে সে। র্যাব পুলিশ যখন খোরা বস্তি এলাকায় মাদক বিরোধী যৌথ অভিযান চালায় তখন র্যব সদস্যদের খুন করার উদ্দেশ্য ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। কিন্তু সেই র্যাব সদস্যরা দীর্ঘদিন টিটমনেন্ট করে বেচে যায় সেই কেসে ইমান এ্যারেস্ট হয়ে জেল খেটেছে এখনও সেই মামলা চলমান আছে, এখন সে পরিকল্পনা করছে সোনাডাঙ্গা বাস ইস্টার্নে বিএনপির কিছু নেতা কর্মিকে কুপিয়ে জখম করে পঙ্গু করে দিবে। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময়ে বাসস্ট্যান্ডে মাদকের সাম্রাজ্য চালাতো সে এবং বিভিন্ন লোকের কাছ থেকে জিম্মি করে চাঁদা নিতো বলে অভিযো রয়েছে।
শুধু তাই নয়, খোরা বস্তিতে যে মেয়ে বা মহিলা ইমানের চোখে পড়তো তাকে জোর করে ধর্ষণ করতো এবং পিতাকে বেঁধে রেখে পিতার সামনে মেয়েকে ধর্ষণ করছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ওই এলাকার বিএনপি’র নেতাকর্মীরা ওর কাছে অনেক লাঞ্ছিত হয়েছেন। ২০১৩ সালে নির্বাচনের জন্য বিএনপি’র লোকজন বাসস্ট্যান্ডে প্রচার প্রচারণা করার জন্য গিয়েছিল তখন এই ইমান আলী তার বাহিনী নিয়ে পিস্তল বন্দুক চাপাতি দিয়ে দাবরিয়ে তাদেরকে মারধর করে এবং বিএনপি’র লিফলেট ও জিয়াউর রহমানের ছবি ছিড়ে ফেলে তাদেরকে স্ট্যান্ড থেকে বের করে দেয়। এমনভাবে এই ইমান হুমকি দিত বাসস্ট্যান্ড এলাকায় কোন বিএনপির কেউ থাকতে পারবে না। এই বাসস্ট্যান্ড এলাকায় যদি কেউ বিএনপি করে তাকে জিন্দা কবর দেবো। তার ভয়েতে ওই অঞ্চলে বিএনপি করে এই বলার সাহস কেউ পায়নি। কিছুদিন আগে লবনচরা থানা এলাকায় আওয়ামলীগের একটা মিছিল বের হয়। সেই মিছিলে ইমান বাহিনীদের অস্ত্র দিয়ে বলে দেয় যদি কোন বিএনপি’র লোকজন বাধা দেয় আর পুলিশ যদি বাধা দেয় তাহলে তাদেরকে কুপিয়ে জখম করবা। এই ইমান এখনো বাসস্ট্যান্ডে মাদকের ব্যবসা করে আসছে। আসলে তার শক্তির জোরটা কোথায়। এই ইমানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছে স্থানীয়রা। এই ইমানের দুই ছেলে বড় ছেলে ইজি বাইক চালানোর নামে বিভিন্ন জায়গায় ইয়াবা বিক্রি করে আসছে। নিষিদ্ধ। গতকাল জিরো পয়েন্টে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে সোনাডাঙ্গা থানা পুলিশ ইমানকে আটক করে হরিণটানা থানায় হস্তান্তর করেছেন।











































