Home আঞ্চলিক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা জয় জেলহাজতে

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা জয় জেলহাজতে

13


স্টাফ রিপোর্টার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং মারপিটের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঢাকা সোহরাওয়ার্দী কলেজ শাখার উপ-সাংগঠনিক সম্পাদক সৌমিক ভৌমিক জয়কে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
রবিবার (১৫ জুন) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই জুয়েল রানা তাকে আদালতে হাজির করেন। অতিরিক্ত ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আনিছুর রহমান তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। এর আগে ছাত্র জনতা তাকে খুলনা ইউনাইটেড ক্লাবের ভেতর থেকে পিটুনি দিয়ে খুলনা থানা পুলিশের নিকট সোপর্দ করে।
বিষয়টি নিশ্চিত করে খুলনা থানার এসআই নান্নু মন্ডল বলেন, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতা সৌমিক ভৌমিক জয় খুলনা ইউনাইটেড ক্লাবের একটি অনুষ্ঠানে এসেছিলেন। খুলনার ছাত্র জনতা বিষয়টি আচ করতে পেরে ইউনাইটেড ক্লাবে অবস্থান নেয়। অনুষ্ঠান শেষ হওয়া মাত্র তাকে পিটুনি দিয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তাকে খুলনা থানার মামলা নং-১৭’য় গ্রেপ্তার দেখানো হয়েছে।