মহেশপুর প্রতিনিধি
দিগন্ত জোড়া ফসলের মাঠে আবাদ হচ্ছে পটল, ড্রাগন,কচু। ধানের আবাদ করতে দেওয়া হয়েছে শত শত বীজতলা। কিন্তু হঠাৎ করেই ইটভাটা থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় আশপাশের কৃষকের প্রায় ৫০০ বিঘা জমির ফসল পুড়ে নষ্ট হয়ে গেছে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেলেমাঠে গ্রামীণ সড়কের পাশে অবস্থিত স্টোন ইটভাটা থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় ফসলের এমন ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতি গ্রস্থ কৃষকরা।
তারা জানান,সকালে কৃষকরা মাঠে এলে দেখতে পান সকল ফসল পুড়ে গেছে। মাঠের প্রায় আড়াই কিলোমিটার জুড়ে ফসলের ক্ষতি হয়েছে।
ঝড়ু নামের এক কৃষক বলেন, আমি ৩ বিঘা জমিতে কচু চাষ করেছি ভাটার পাশে,সকালে জমিতে আসলে দেখি জমির সব কচু গাছে পাতা পোড়া এবং পাশের জমির গুলোর পটল পেপে,মরিচেরর একি অবস্থা।
পটল চাষি সাইদুর রহমান বলেন, স্টোন ব্রিক্স নামের ওই ইটভাটা সরকারী কোনো নিয়ম-নীতি না মেনে ফসলী জমির পাশে ভাটা তৈরি করে দিনের পর দিন কালো ধোঁয়া ছাড়চ্ছিলো। আমরা প্রতিবাদ করলেও তারা তা কানে নেননি অবশেষে ইটভাটা থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় ফসল নষ্ট হয়ে আমি সহ পথে বসতে চলেছেন স্থানীয় অনন্ত ২০০ জন কৃষক।
বেলেমাঠ গ্রামের কৃষক ফিরোজ বলেন,কৃষিজমির ওপর অবৈধভাবে ইটভাটা স্থাপন করে বারবার কৃষকদের ক্ষতিসাধন করছেন।
ড্রাগন চাষি তুষার বলেন,ড্রাগন চাষ করতে কত টাকা খরচ হয়,যারা চাষ করে তারাই জানে। ভাটার বিশাক্ত বিষাক্ত কালো ধোঁয়ায় ড্রাগন গাছ মরতে শুরকরেছে। তিনি আরও প্রশাসনের নাকের ডগায় ইটভাটাটি চললেও কেউ কোনো ব্যবস্থা নেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনায় ক্ষতিপুরনের পাশাপাশি ইটভাটা উচ্ছেদের দাবী ক্ষতিগ্রস্থ কৃষকদের।
স্টোন ব্রিস্ক্রের মালিক রফিকুল ইসলাম জানান,যদি ভাটার বিশাক্ত ধোঁয়ার ফলে কৃষকদের ফসলের ক্ষতি হয়ে থাকে,তাহলে আমি ক্ষতি পূরণ দিয়ে দেবো। কিন্তু আগে প্রমানিত হতে হবে যে আমার ভাটার ধোঁয়ার কারণে না,নাকি অন্যকোন কারলে ফসল নষ্ট হয়েছে।
এমন ঘটনার সংবাদ শুনের মাঠ পরিদর্শক করেছেন মহেশপুর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা। তিনি বলেন কৃষি জমির পাশে ইটভাটা থাকার কারণে ইটভাটা থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় ফসলের ক্ষতি হয়েছে। ফসলের ক্ষতি ও ক্ষতিগ্রস্থদের তালিকা করে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো আশ্বাস তার।











































