Home আঞ্চলিক কয়রায় বনজীবি মুন্ডা নারীদের মাঝে নৌকা বিতরন

কয়রায় বনজীবি মুন্ডা নারীদের মাঝে নৌকা বিতরন

21
dav

শাহজাহান সিরাজ, কয়রা

কয়রায় আদিবাসী সদস্যদের জীবন মান উন্নয়নের লক্ষে ৩০ জন বনজীবি মুন্ডা নারীদের মাঝে বিনামুল্যে নৌকা বিতরন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় ৬নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবি সংগঠন আইসিডির উদ্যোগে ও এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ বাঞ্চের সার্বিক সহযোগিতায় এ সকল নৌকা বিতরন করা হয়। করোন ও আম্পান ঘূর্ণিঝড়ের কবলে নিজস্ব ভিটা না থাকা অসহায় মুন্ডা সম্প্রদায় কর্মহীন হয়ে পড়েছিল। আদিবাসী মুন্ডা নারী পুরুষদের অধিকাংশ জীবিকার জন্য সুন্দরবননের উপর নির্ভরশীল। নদীতে নেমে পানির পোকামাকড়ের ভয়কে উপেক্ষা করে মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করত। নিজস্ব নৌকা না থাকায় কেউ কেউ আবার অন্যের কাছ থেকে নৌকা ভাড়া করে মাছ, কাঁকড়া মেরে জীবিকা নির্বাহ করতে কষ্ট হয়ে যেত তারপর আবার ছেলেমেয়েদের পড়াশুনার খরচ। ঠিক সেই মহুর্তে এ সকল অসহায় মুন্ডা নারীদের স্তায়ী কর্মসংস্থান সৃষ্টি করতে এলজির সহযোগিতায় আইসিডির এই উদ্যোগ।

কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে নৌকা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ বাঞ্চের ব্যবস্থাপনা পরিচালক ডি কে সন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তাইন বিল্লাহ ও কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহারাম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান আশিক। আরও বক্তব্য রাখেন খুলনা লাইন্স ক্লাব অব সুন্দরবনের সাধারন সম্পাদক দিলারা ইয়াছমিন দিলু, আইসডির উপদেষ্টা মাওলানা মোস্তাফিজুর রহমান,সদস্য আশিকুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে নৌকা পেয়ে এক প্রতিক্রিয়ায় মুন্ডা বনজীবি নারী সদস্য ময়না মুন্ডা বলেন,এ ধরনের সহযোগিতা তার অনেক কাজে লাগবে।

এ থেকে মাছ ও কাঁকড়া ধরে সংসার চালাতে পারবে। এ সকল মুন্ডা সম্প্রদায়ের লোকজনের দাবী তারা রাস্তার সোলপ ও নদীর চরে বাস করে তাই চরটাকে তাদের নামে ডিসিআর করা হলে তারা একটা পাড়া ভালভাবে বসবাস করতে পারবে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী ও উর্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন। সমাজের পিছিয়ে পড়া এ জনগোষ্ঠিকে সহযোগিতা করায় কয়রাবাসি এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চকে ধন্যবাদ জানিয়েছে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক শিক্ষক, আদিবাসি নারী, পুরুষ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোক উপস্থিত ছিলেন।

সুন্দরবনে অভায়ারন্যে এলাকায় মাছ ধরার অপরাধে ২ জেলে আটক

কয়রা প্রতিনিধি

সুন্দরবন খুলনা রেঞ্জের নীলকোমল টহল ফাঁড়ির অধিনস্থ কাগা নদীর শাখা খাল অভায়ারন্যে এলাকায় মাছ ধরার অপরাধে নৌকা সহ ২ জেলে আটক করেছে বন বিভাগ। জানা গেছে গতকাল শনিবার ভোর ৫ টার দিকে নীলকোমল টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে অভায়ারন্যে এলাকায় মাছ ধরার অপরাধে  জাল, নৌকা অন্যান্য সরঞ্জাম সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন আঃ আলিম সানা (২১) ও আবু সাঈদ গাজী (২৬)। এদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষ (এসিএফ) মোঃ আবু সালেহ বলেন, প্রবেশ নিষিদ্ধ এলকায় বন বিভাগের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ব্যাপারে বন আইনের  মামলা হয়েছে।