Home আঞ্চলিক কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সীমানা প্রাচীর নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার: এলাকাবাসীর ক্ষোভ

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সীমানা প্রাচীর নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার: এলাকাবাসীর ক্ষোভ

40

স্টাফ রিপোর্টার:

দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ১১৯ একর জায়গার উপরে ১৯৩৭ সালে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। এখানে অফিস, আবাসিক এলাকা, বাগান, পুকুর, রাস্তা, উদ্যান, নার্সারি, খেলার মাঠ, পুকুর, ছাত্রাবাস, ৬টি টিন শেড বিল্ডিং,একটি তিনতলা ভবন ছাত্রীবাস, একটি একতলা ভবন, ৬টি শ্রেণিকক্ষ, চারটি ল্যাবরেটরী, কর্মকর্তাদের আবাসিক বাসভবন নয়টি, কর্মচারীদের ১৮টি, একটি অতিথি ভবন, একটি মসজিদ, একটি লাইব্রেরী, একটি শহীদ মিনারসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর খুবই গুরত্বপূর্ন। প্রতিষ্ঠানের শুরুতে করা সীমানা প্রাচীর হয়ে যায় ব্যবহারের অযোগ্য। সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ অবহিত করলে সীমানা প্রাচীর নির্মাণে অনুমতি দেন। কিন্তু সেই কাংখিত ইনস্টিটিউটের সীমনা প্রাচীর (দেয়াল) নির্মানে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অনিয়মে এলাকারবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়ে উঠেছে। সীমনা প্রাচীর  নিমানের নির্মাণ সামগ্রী ব্যবহার।

এলাকাবাসী সুত্রে জানা যায়, গত ডিসেম্বর মাসে ইনস্টিটেউটের সাত হাজার ফিট সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু হয়। করোনাসহ নানা অজুহাতে ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি ধীর গতিতে করছিল। সীমানা প্রাচীরের ব্যাজ পাঁচ ফিট গভীর ও তিন ফুট চওড়া এবং লম্বা পাঁচ ফিট করার নিয়ম থাকলেও তা করা হয়নি, রডের দুইটি খেচা ব্যাজ ঢালাই তে দেয়ার নিয়ম তা না দিয়ে একটি খেচা দিয়েই প্রায় ৬০টি কলামের ৫ ফুট উপরে তুলেছে শর্ট কলাম, নিম্ন মানের ইট ও খোয়া, কুষ্টিয়ার বালি না দিয়ে ধুলা বালির ব্যবহার করা হচ্ছে, যেখানে সিলেটের লাল বালু ব্যবহারের কথা রয়েছে, গ্রেট অনুযায়ী রড ব্যবহার না করে, কাঁদা মাটির মধ্যে ব্যাজ ঢালাইসহ নানা অনিয়মের কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান মহুয়া এন্টরপ্রাইজ। ৫৬টি ব্যাজ ও শর্ট কলাম প্রাক্কলন (সিডিওল) বর্হিভুত কাজ করেছে। যা ভেঙ্গে পুর্ণরায় নতুন করে করার কথা থাকলেও করেনি ঠিকাদার প্রতিষ্ঠান। প্রাক্কলন (সিডিউল) অনুযায়ী কোন কাজ হচ্ছে না দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) দেয়াল নির্মাণে।

খুলনা জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির আহবায়ক ও আওয়ামী লীগ নেতা শেখ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, এত নিম্নমানের কাজ হচ্ছে দেখে অবাক হয়ে যেতে হয়। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে উন্নয়ন আর তাতে এত দুর্নীতি, এই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা কী ঘুমিয়ে আছেন?। গত ২৯ জানুয়ারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান মিলন ও প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম, সিভিল ঠিকাদার মোঃ শাহাজাহান, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফ মোড়ল, মুক্তিযোদ্ধা ওবাইদুল্লাহ রনো সরজমিনে কাজ দেখতে যান। তাদের চোখে প্রথম এ সকল অনিয়মগুলো ধরা পরে।

মধ্যডাঙ্গা এলাকার পাট ব্যবসায়ী মোঃ আসাদুজ্জামান বলেন, এত নিম্নমানের কাজ আমি কখনো দেখিনি, ইটসহ সকল নির্মাণ সামগ্রী নিম্নমানের। এ কাজ করছে তিনি শ্রমিকলীগের নাকি কেন্দ্রীয় নেতা, তার দাপটেই এত নিম্নমানের কাজ করছে। ইটের গাথুনী ও কলম ঢালাই এর পরে ৫/৭ দিন পর্যন্ত পানি দিতে হয়। কিন্তু আমার বাড়ী প্রাচীরের পশ্চিম পাশে এ পর্যন্ত ঠিকাদারের লোকদের পানি দিতে দেখিনি।

এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ কৃষিবিদ ড.এস এম ফেরদৌস জানান, আমরা সঠিকভাবে নিয়ম অনুযায়ী কাজ বুঝে নিব।

দেয়ালের বাহির সাইডে বসবাসকারী আব্দুর রহিম, সোবাহানসহ একাধীক এলাকাবাসী বলেন, এখানে ভাল কাজ হচ্ছে না। সিমেন্ট ও রড ভাল না দিয়ে কাজ করছে। ফলে যে কোন সময় এ দেয়াল ভেঙ্গে আমরা চাপা খেয়ে মারা যাব। তারা বলেন, শেখ হাসিনা টেকসই কাজ করার জন্য সব প্রতিষ্ঠানকে বললেও এ সমস্ত চোর স্বভাবের লোকজন খারাপ কাজ করে যাচ্ছে।

এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকা। কাজ সমাপ্তের নিদিষ্টি সময়ে শেষ না হওয়ার শঙ্কা।

এ বিষয়ে ক্যাাপাসিটি ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট প্রজেক্ট পরিচালক মোঃ বেনোজির আলম বলেন, অনিয়মের বিষয়টি দেখে সঠিক ভাবে ভেঙ্গে করা হবে।