মণিরামপুরে ভাইপোর হাতে চাচা খুন
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে ভাইপোর হামলায় চাচা অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আব্দুস সাত্তার গোলদার (৬৫) নিহত হয়েছেন। পারিবারিক জমিজমার বিরোধ মেটাতে গিয়ে তিনি খুন হন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার ওই গ্রামের মৃত ইব্রাহিম গোলদারের ছেলে।
আর ঘাতক ভাইপো পারভেজ হোসেন নিহতের সেজ ভাই আব্দুল হামিদের ছেলে। সে পুলিশ হেফাজতে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে ও বিকেলে দুইদফা জমিজমা নিয়ে পারিবারিকভাবে আব্দুস সাত্তার ও তার অন্য ভাইদের বসাবসি হয়। বিকেলে শালিসের শেষ পর্যায়ে আব্দুস সাত্তারের সাথে তার সেজ ভাই আব্দুল হামিদের কথা কাটাকাটি হয়। এক পর্যায় আব্দুল হামিদ, তার তিন ছেলে ইসমাইল, পারভেজ ও সোয়াইব এবং তার ছোট ভাই রোকনুজ্জামান আব্দুস সাত্তারের উপর হামলা চালায়। এসময় পারভেজ আব্দুস সাত্তরের বুকে লাথি ও কিল-ঘুষি মারে। এতে আব্দুস সাত্তার জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন জুয়েল বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুস সাত্তারের মৃত্যু হয়েছে।
মণিরামপুর থানার এসআই কাজী নাজমুস সাকিব বলেন, লাশ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পারভেজ পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি আছে।
রামপালে যুবলীগের উদ্যোগে উপ মন্ত্রী হাবিবুন নাহার এর জন্মদিন পালন
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে যুবলীগের উদ্যোগে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপ- মন্ত্রী হাবিবুন নাহার এর জন্মদিন পালিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার ঝনঝনিয়া বাজারের অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স এর সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সালিমা আক্তার উর্মি, শরীফুল ইসলাম, মো. বাকিবিল্লাহ, দেলোয়ার হোসেন, গোলাম ইয়াছিন রাজু, মাহাফুজুর রহমান, ফজলুর রহমান, বায়েজিদ হোসেন, জাকারিয়া হোসেন, সাব্বির হোসেন, নজরুল ইসলাম, রনি, রুবেল, মোকাররম, রিংকু, তানু প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ উপ-মন্ত্রী হাবিবুন নাহার এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যে কামনা করা হয়।
মোংলায় উপমন্ত্রী হাবিবুন নাহারের জন্মদিন পালন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় পরিবেশ, বন ও জলাবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী এবং মোংলা-রামপাল (বাগেরহাট-০৩) আসনের সংসদ সদস্য হাবিবুন নাহারের জন্মদিন পালিত হয়েছে। উপমন্ত্রী ও স্থানীয় সাংসদের জন্মদিন উপলক্ষে শুক্রবার বিকেলে মোংলা সরকারি কলেজ মিলনায়তনে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে কেক কাটা হয়। কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার। সবার অনুরোধে কেক কাটা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে ঢাকা থেকে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাস।
এদিকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিমের পক্ষ থেকে হাবিবুন নাহারের জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় পৌর এলাকার সিগনাল টাওয়ার জরিনা কুলসুম মাদ্রাসা, নেছারিয়া খানকা শরীফ, চালনা বন্দর সিনিয়র ফাজিল মাদ্রাসা, বহুমুখী মাদ্রাসা ও বায়জিদ বোস্তামী জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপমন্ত্রী হাবিবুন নাহারের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।
অবশেষে বদলি হলেন বহুল আলোচিত কপিলমুনির ভূমি অফিসের নায়েব জাকির হোসেন
০এইচ এম এ হাশেম, কপিলমুনি (খুলনা)
অবশেষে বদলি হলেন বহুল আলোচিত কপিলমুনির ভূমি অফিসের নায়েব জাকির হোসেন। তবে স্বাভাবিক ভাবে নয়, নৈতিক স্খলনজনিত কারণে তাকে বদলি হতে হয়েছে বলে জানা গেছে। বদলির বিষয়টা নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। খুলনা জেলা প্রশাসক তাকে আদেশ দেন বলে জানান। নায়েব জাকিরের বিরুদ্ধে ঘুষ, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মসহ এন্তার অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি কখনো। তবে গত বছর বিভিন্ন পত্রিকায় ঘুষ বাণিজ্যের তথ্যবহুল সংবাদ ধারাবাহিকভাবে প্রকাশিত হলে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া শুরু করলে প্রভাব খাটিয়ে নায়েব জাকির সেটা বন্ধ করতে সক্ষম হন। সেই থেকে প্রভাবশালী এই সরকারী কর্মকর্তা কপিলমুনিতে ব্যাপক ঘুষ বানিজ্যসহ নানা অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছেন বহাল তবিয়তে। প্রভাব আর ক্ষমতার জোরে কপিলমুনি ভূমি অফিসকে তিনি ঘুষ ও দুর্নীতির আখড়ায় পরিণত করেন। ঘুষ শব্দটি ছিল তার কাছে খুবই প্রিয়। ৪ বছর বছর ধরে কপিলমুনি অফিসে দায়িত্ব পালন করে কোটি টাকারও বেশি হাতিয়ে নেন এ এলাকার সাধারণ মানুষের কাছ থেকে। তার কোপানলে পড়ে রিক্ত নিঃস্ব হয়েছেন অনেকে। কৌশলে জমির প্রকৃত খাজনা থেকে দশ গুন, এমনকি বিশ গুন বেশি টাকা নিতে তিনি ছিলেন সিদ্ধহস্ত। তাছাড়া তদন্ত প্রতিবেনে যে বেশি টাকা দেয় তার পক্ষে প্রতিবেদন দিতেন তিনি। এমনকি উভয় পক্ষের নিকট থেকে টাকা নিতেও কার্পন্য করতেন না তিনি। এমন দ্বৈতনীতিতে অনেকের গালিগালাজ নিথরে হজম করতে হয়েছে তাকে। তবে নিলজ্জতার কারণে শুনেও না শোনার ভান করতেন তিনি। এ অবস্থা চলতে থাকায় এ অঞ্চলের মানুষের একটিই দাবি ছিল এই ভয়ংকর ঘুষখোর নায়েবের হাত থেকে পরিত্রান। তবে গত ৯ সেপ্টেম্বর গভীর রাতে তার অফিস থেকে আধা কিলোমিটার দুরে এক গৃহবধুর ঘরের গভীর রাতে প্রবেশ করলে গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনায় প্রত্রিকায় সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পূর্বের মত এবারও ঘটনা ধামাচাপা দিতে নায়েব দৌড়ঝাঁপ শুরু করেন। হাজার হাজার টাকা দিয়ে তার কিছু দালারদের বিভিন্ন জায়গায় তদ্বির করেও শেষ রক্ষা হয়নি, এমনটি জানালেন অনেকে। আর ঘটনার তদন্তে সত্য প্রমানিত হওয়ায় তাকে শাস্থিমূলক বদলী করা হয়েছে বলে এলাকায় গুনজন চলছে।
এদিকে নায়েব জাকিরের বদলির সংবাদ এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে। ক্ষমতাধর এ সরকারী কর্মকর্তার বদলিতে মিষ্টি বিতরণ করেছে অনেক ক্ষতিগ্রস্ত ব্যক্তি। তবে বদলির খবরে কিছু পৌষ্য দালালদের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়েছে। বৃহস্পতিবার এ রির্পোট লেখা পর্যন্ত দাদলাদের পদচারনা ছিল দৃশ্যমান ছিলনা অনেকটা ফাঁকা ছিল তার অফিস কক্ষ। এদিকে এলাকার সুধি মহলের বক্তব্য, যেখানে প্রধানমন্ত্রী দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা দিয়েছেন সেখানে নায়েব কিভাবে দূর্নীতি চালিয়ে গেলেন? তার খুটির জোর কোথায়? বিষয় খতিয়ে দেখার প্রয়োজন বলে মনে করেন এলাকার মানুষ।
শ্রীরামপুর গ্রামের মইনুদ্দিন হাজরা বলেন, ‘প্রচান্ড ঘুষখোর নায়েবকে বদলী করে জেলা প্রশাসক সময়োপযোগী কাজ করেছেন। কপিলমুনির মুকুন্দ সাধু বলেন, দুইশত টাকার খাজনা তার কাছ থেকে দশহাজার টাকা নিয়েছে নায়েব জাকির। সলুয়ার পুরুল বিবি জানান, চারশতক জায়গা বিক্রির করার সংবাদ পেয়ে খাজনা হিসাবে তেরশত টাকা নিয়ে খাজনা রশিদে নামে মাত্র টাকার অংক বসিয়েছেন ।
মহসেন জুট মিলস শ্রমিকদের সকল পাওনা পরিশোধের দাবীতে শ্রমিক কলোনীতে জনসভা ও বিক্ষোভ মিছিল
০ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে পুর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় মহসেন জুট মিলস শ্রমিক কলোনীতে এক শ্রমিক জনসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মহসেন জুট মিল সিবিএ সাবেক সভাপতি শহিদুল্লাহ খা’র সভাপতিত্বে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। মহসেন জুট মিলের ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বক্তৃতা করেন ব্যক্তিমালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন নব নির্বাচিত সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা ইন্জিল কাজী, মাহাতাব উদ্দিন, ক্বারী আছহাব উদ্দিন, ইব্রাহিম কাগজি , ব্যক্তিমালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর নেতা আঃ সালাম, মুন্সি লিয়াকত আলী , সেকেন্দার আলী, আমির মুন্সি,এরশাদ আলী, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপারে মিল মালিক সুনির্দিষ্ট কোন ঘোষনা না দিলে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় মহসেন জুটমিল গেট থেকে শ্রমিক কর্মচারী পরিবারবর্গ নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় মুখে পদযাত্রা। সভা শেষে শিল্পাঞ্চল এলাকায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
১০ তথ্য অফিসের কর্মকর্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
০তথ্য বিবরণী
খুলনা জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় জুলাই থেকে সেপ্টেম্বর সময়ের মনিটরিং, মূল্যায়ন ও প্রতিবেদন তৈরি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার খুলনা আঞ্চলিক তথ্য অফিসে অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগের ১০ জেলা তথ্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশ নেন। গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বর) মোঃ তৈয়ব আলী এই কর্মশালার উদ্বোধন করেন।
উদ্বোধনকালে পরিচালক করোনা পরিস্থিতিতে জরুরি প্রচার কার্যক্রম জোরদার করার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন। তিনি বলেন, গণযোগাযোগ অধিদপ্তর সরকারের বিভিন্ন উন্নয়মূলক কার্যক্রম তৃণমূলে পৌঁছে দিচ্ছে। সড়ক প্রচার, উঠান বৈঠক, মহিলা সমাবেশ, বিলবোর্ড স্থাপন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধসহ বিভিন্ন প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
প্রচার কার্যক্রমের মিডিয়া কাভারেজ বৃদ্ধি ও বহুমুখীকরণ বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল এবং এপিএ প্রতিবেদন প্রেরণ ও আপলোড পদ্ধতি বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (প্রচার) হাছিনা আক্তার। কর্মশালায় ১০ জেলার জেলা তথ্য অফিসের প্রধান ও অফিসিয়ালরা অংশ নেন।
পাইকগাছার গদাইপুরে এমপি বাবু’র সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা সভা
০পাইকগাছা প্রতিনিধি
করোনায় আক্রান্ত পাইকগাছা-কয়রা এমপি আকতারুজ্জামান বাবু’র সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গদাইপুরের নতুন বাজার আওয়ামীলীগ কার্যালয়ে নির্মল চন্দ্র অধিকারীর সভাপতিত্বে দোয়া ও প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুর রাজ্জাক মলঙ্গী, সহ-সভাপতি সমীরণ সাধু, এস,এম, সৈয়দ আলী, এম.এম. আজিজুল হাকিম, হায়দার আলী মোড়ল, আব্দুল গফফার জোয়াদ্দার, রহমত আলী মোড়ল, সঞ্জয় সরকার, শেখ জাকির হোসেন লিটন, জগন্নাথ দেবনাথ, জি,এম, শুকুরুজ্জামান, পরমানন্দ ঢালী, রমজান সরকার, মুনসুর মোড়ল, কেনা মোড়ল, আফিল গাজী, বাবলু গাজী, আব্দুল আজিজ, শেখ মিরুন্নউল্লাহ।
পাইকগাছায় স্বাস্থ্যবিধি লংঘন করে কাঁকড়া সমিতির মানববন্ধন : অভিজ্ঞমহলে নানা গুঞ্জন
০পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় কাঁকড়া সমিতি সীমিত স্বাস্থ্যবিধি মেনে পরিসরে অনুমতি নিয়ে স্বাস্থ্যবিধি লংঘন করে মিছিল সহকারে মানববন্ধন করার ঘটনায় পাইকগাছায় অভিজ্ঞমহলে চলছে নানান গুঞ্জন ও সমালোচনা। অনেকে করোনা আতংকে রয়েছে।
জানা যায়, বুধবার সকালে পাইকগাছা কাকড়া সমিতি প্রসাশনের নিকট থেকে সীমিত পরিষরে অনুমতি নিয়ে স্বাস্থ্য বিধি লংঘন করে ভাড়াটে লোকজন নিয়ে মিছিল সহকারে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে। যে মানববন্ধনে দেবব্রত দাশ দেবু সভাপতিত্বে বক্তব্য রাখেন, আব্দুস সাত্তার, বিদ্যুৎ ঘোষ, শেখ আনারুল ইসলাম, আলমগীর হোসেন। এ ঘটনা নিয়ে পাইকগাছার সুধিমহলের মধ্যে চলছে নানান সমালোচনা। কেউ কেউ বলছে মহামারী দুর্যোগ করোনা ভাইরাসের সময় সরকারের নির্দেশনা উপেক্ষা করে স্বাস্থ্য বিধি লংঘন করে মিছিল সহকারে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে এটা দুঃখজনক। পাইকগাছা পৌরসভা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি মোক্তার হোসেন গাজী জানান, কাঁকড়া সমিতি তাদের কিছু লোকের স্বার্থ হাসিল করার জন্য সরকারের নির্দেশনা উপেক্ষা করে মিছিল সহকারে মানববন্ধন করেছে। সরকারের প্রচলিত আইন লংঘন মাত্র। মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের পরিচালক এ্যাড. এফএমএ রাজ্জাক জানান, যাদের নেতৃত্বে সরকারের আইন লংঘন করে মিছিল সহকারে মানববন্ধন করেছে তাদের আইনের আওতায় আনার দাবী করেন। পাইকগাছা থানার ওসি এজাজ শফী জানান, কাঁকড়া সমিতি স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে অনুমতি দেয়া হয়েছিল।
দাকোপে নদী ভাঙ্গনে ওয়াপদা বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ
০জাহিদুর রহমান সোহাগ দাকোপ
ভয়াবহ নদী ভাঙ্গনে খুলনার দাকোপে পানখালী ফেরিঘাটের পূর্ব পাশে সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইকোন সেল্টার সংলগ্ন প্রায় ৫০ থেকে ৬০ ফুট ওয়াপদা বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন মুহুর্তে বেড়িবাঁধ ভেঙ্গে ঝপঝপিয়া নদীগর্ভে বিলিন হয়ে কয়েক হাজার হেক্টর জমির রোপা আমনসহ ঘরবাড়ি প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও মৌখালী, বটবুনিয়া, কামনিবাসিয়াসহ কয়েকটি পয়েন্টে প্রায় একই অবস্থা বিরাজ করছে।
সরেজমিনে পানখালী এলাকার ফাল্গুনী হালদার, রাজেন রায়সহ একাধিক ব্যক্তি জানায়, ভাঙ্গন কবলিত ঝুঁকিপূর্ণ স্থানটির ওয়াপদা বেড়িবাঁধের অর্ধেকাংশ ইতি মধ্যে ঝপঝপিয়া নদীগর্ভে বিলিন হয়েছে। বাকি অংশে বড় বড় ফাঁটল দেখা দিয়েছে। যা দিয়ে চুয়ে চুয়ে পানি প্রবেশ করছে। যে কোন মুহুর্তে ওই অংশ বিলিন হয়ে পানখালী, চালনা পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডসহ ব্যাপক এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন। ভাঙ্গন কবলিত ঝুঁকিপূর্ণ স্থানটি দ্রুত মেরামত করা প্রয়োজন বলে তারা মনে করেন। আর তা না হলে কয়েক হাজার হেক্টর জমির রোপা আমনসহ অসংখ্য ঘরবাড়ি তলিয়ে মানুষের অপূর্নিয় ক্ষতি হতে পারে। একে তো করোনার কারণে মানুষের অর্থ সংকট লেগে আছে আর এক মাত্র আমন ফসল হারালে এলাকার লোক দিশেহারা হয়ে পড়বে বলে তারা জানান।
স্থানীয় ইউপি সদস্য জ্যোতি শংকর রায় বলেন নদী ভাঙ্গনের বিষয় পানি উন্নয়ন বোর্ডকে বার বার জানিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না। প্রত্যেক দিন এলাকার প্রায় ১৫০ থেকে ২০০ জন লোক সেচ্ছাশ্রমে ভাঙ্গন কবলিত স্থানে কাজ করছেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদ জানান, ভাঙ্গন কবলিত ঝুঁকিপূর্ণ স্থানে এলাকার লোকজন সেচ্ছাশ্রমে কাজ করছেন। তিনি দ্রুত বেড়িবাঁধ মেরামতের জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন ভাঙ্গন কবলিত স্থানে আমার লোক গিয়েছিল। স্থানীয় লোকজনের সাথে আমার কথা হয়েছে তারা কিছু জিও ব্যাগ চেয়েছেন। আমি অফিসের নিয়োম মেনে কিছু ব্যাগ দিবো।
পাইকগাছা উপজেলা পরিষদের উপ-নির্বাচন: সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা শুরু: দলীয় টিকিট নিতে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান
০বাবুল আক্তার, পাইকগাছা
পাইকগাছা উপজেলা পরিষদ উপ-নির্বাচন আগামী ২০ অক্টোবর দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রথম দফায় ১০ টি উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে খুলনার পাইকগাছা উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে। তফসিল ঘোষণার পরপরই উপনির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অনেকেই শুরু করেছেন গণসংযোগ। যেহেতু উপনির্বাচন সেহেতু স্বচ্ছ ও জবাবদিহিতা মুলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অনেকেই মনে করেন। আর সে ক্ষেত্রে নির্ভয়ে ভোট প্রদানের নিশ্চয়তাও আশা করেন তারা।
জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে পাইকগাছা উপজেলা গঠিত। গত ৩১ মার্চ ২০১৯ তারিখে উপজেলা নির্বাচনে গাজী মোহাম্মদ আলী আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। উক্ত নির্বাচনে একই দলের ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর গত ১৭ জুলাই ২০২০ তারিখে উপজেলা চেয়ারম্যান করোনা উপসর্গ নিয়ে মারা গেলে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। এরপর পরই শুরু হয় সম্ভাব্য প্রার্থী ও উপ-নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনা। অনেকে শুরু করেন গণসংযোগ। বিভিন্ন এলাকার মানুষের কাছে গিয়ে নিজের অবস্থান জানান দেন মনোনয়ন প্রত্যাশীর অনেকে। বিশেষ করে ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী দলীয় মনোনয়নের প্রত্যাশা করে গণসংযোগ অব্যাহত রাখেন। এর মধ্যে বর্তমান উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ারুল ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান, জেলা আ’লীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, পুজা উদযাপন পরিষদের সভাপতি ও আ’লীগ সহ-সভাপতি সমীরণ সাধু, সাবেক ছাত্রলীগের সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল।
এদিকে উপ-নির্বাচনে বিএনপি ভোটযুদ্ধে অংশগ্রহণ করতে চায় বলে দলীয় একাধিক সুত্র বিষয়টি নিশ্চিত করেছে। এমতাবস্থায় ব্যক্তি ইমেজ বা দলের কিন ইমেজের প্রার্থীকে প্রাধান্য দেয়া হবে বলে জানাগেছে। বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সোলাদানা ইউপি চেয়ারম্যান, কিন ইমেজের সৎ ও উদীয়মান তরুণ সমাজসেবক, রাজনীতিক এস এম এনামুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু’র নাম শোনা যাচ্ছে। অনেকেই ইতোমধ্যে শুরু করেছেন গণসংযোগ। কেউ কেউ বিভিন্ন এলাকায় গিয়ে মতবিনিময় সভা ও সামাজিক অনুষ্ঠানে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে যাচ্ছেন। এদিকে উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ জানিয়েছেন, আমরা এ নির্বাচনে অংশ গ্রহন করবো। কাকে প্রার্থী দিবে এ ব্যাপারে কথা হলে তিনি বলেন, দল যাকে মনোনয়ন দিবে সেই প্রার্থী হবে। তবে আমি ডাঃ মজিদ, শাহাদাৎ হোসেন ডাবলু, এবং এস, এম, এনামুল হকের মধ্যে যে কেহ মনোনয়ন পেতে পারে। যে দলীয় মনোনয়ন পাবে সে ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে কাজ করবো। এদিকে বিএনপি তৃনমুল নেতা কর্মী সহ সাধারণ মানুষরা বলছেন, সোলাদানা ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক ঘূর্নিঝড় বুলবুল, আম্ফান ও করোনা মোকাবেলায় যে ভাবে নিজের জীবন বাজী রেখে মোকবেলা করে মানুষের পাশে দাঁড়িয়েছে তাতে সাধারন মানুষের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন তিনি। সেক্ষেত্রে দলীয়ভাবে মনোনয়ন দিলে এবং যদি স্বচ্ছ নির্বাচন হয় তাহলে বি এনপির প্রার্থী হিসাবে এনামুলের কোন বিকল্প নেই।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫ নারী-পুরুষ আটক
০ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারীসহ ৫ জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, খুলানার তেরখাদা উপজেলার লস্কারপুর গ্রামের মোঃ সাইদ শেখের ছেলে হাসিব মিয়া (৩০) ও তার স্ত্রী রওশন আরা বেগম (২৫), একই গ্রামের আবু তালেব মৃধার ছেলে জেসমিন বেগম (৩০), দাউদ শেখের মেয়ে শুকুরণ বেগম (৩২), মোকামপুর গ্রামের কিবরিয়া বিশ্বাসের মেয়ে মিনা বিবি (২৮)। মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) মেহেদি হাসান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মহেশপুরের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে কয়েকজন নারী-পুরুষ বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। এসময় ৪ নারীসহ ৫ জনকে আটক করা হয়। তাদের বাড়ী খুলনার তেরখাদা উপজেলায়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।
ঝিনাইদহে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে ৮ জন আহত
০ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার কুমড়াবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামের মান্নান শেখের ছাগলে প্রতিবেশী হাফিজ শেখের কপি ক্ষেত খাই। এনিয়ে গতকাল বিকেলে বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপমন্ত্রী হাবিবুন নাহারের পক্ষ থেকে মোংলায় ৭শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
০মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারের পক্ষ থেকে মোংলায় করোনাকালে কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বরে স্থানীয় আওয়ামী লীগের আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক পৌর এলাকার ৭শ দরিদ্র পরিবারের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ প্রসাশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি মেয়র আব্দুল খালেক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সীমিতভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। আমরাও আজ মোংলায় সকল নেতা, কর্মীদের নিয়ে সীমিত আকারে বর্ধিত সভা করে সাংগঠনিক কর্মকান্ড কিভাবে এগিয়ে নেয়া যায় সেই সিদ্ধান্ত নিবো। তিনি আরো বলেন, সামনে যে কমিটি করা হবে সেখানে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের সাথে জড়িতদের কোন স্থান হবেনা।
খুলনায় সকল বন্ধ মিল চালু ও বেতন পরিশোধের দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন
০খবর বিজ্ঞপ্তি
গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত খালিশপুর পিপলস্ গোল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার উদ্দোগে পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও সকল বন্ধ মিল চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন খালিশপুর থানার সভাপতি হাফেজ আব্দুল লতিফ ও সঞ্চালনা করেন সেক্রেটারী মাওঃহাফিজুর রহমান। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাও: মুফতি ইমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর অর্থ সম্পাদক জিএম কিবরিয়া, ইসলামি শ্রমিক আন্দোলন খুলনা মহানগরের সভাপতি জাহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদি হাসান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নগর সাধারণ সম্পাদক মোঃ মঈনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মো: জামাল মুন্সী, সাংগঠনিক সম্পাদক মোঃশরিফুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন খালিশপুর থানা শাখার সভাপতি মোঃ আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মোস্তফা হাওলাদার, ইসলামী যুব আন্দোলন খালিশপুর থানা শাখার সভাপতি মোঃজাহিদুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক মোঃজামাল হোসেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খালিশপুর থানা শাখার সভাপতি মোঃমাহাদি হাসান মুন্না, সাধারণ সম্পাদক মোঃশিহাব উদ্দিন।
মানববন্ধনে প্রধান অতিথি বলেন, এদেশের মানুষ আজ দিশেহারা কারন স্বাধীন হওয়ার ৪৯ বছরে এসেও এদেশের মানুষ তাদের ন্যায্যে অধিকার ফিরে পাইনি।স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত কখনো শেখ মুজিব আবার কখনো জিয়া আবার স্বৈরাচার শাসক এরশাদ এদেশের মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে। এরপর আমরা কি দেখলাম কখনো খালেদা কখনো শেখ হাসিনা শুধু নেতার পালা বদল হয়েছে কিন্তু নীতির কোন পরিবর্তন হয়নি।আজ এদেশের মানুষ শুধু সেতু ও রাস্তাঘাটের উন্নয়ন চায় না। মানুষ তাদের ভাগ্যের উন্নয়ন চায়। প্রধানমন্ত্রী খেটে খাওয়া শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে আপনি ব্যর্থ হয়েছেন।আজ শ্রমিকরা তাদের জীবন অনাহারে কাটাচ্ছে। শ্রমিকদের ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে।প্রধানমন্ত্রী, এদেশের মানুষ তাদের অধিকার ফিরে পেতে চায়।
তিনি আরো বলেন,আপনি শ্রমিকদের সকল বকেয়া পরিশোধসহ বন্ধ মিল চালু ও শ্রমিকদের সকল দাবী মেনে নিবেন আর না হয় এদেশের মানুষ তাদের অধিকার ফিরে পেতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহা. রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এদেশের পাটকল শ্রমিকদের সাথে নিয়ে গন আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ্।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শেখ শওকাত হোসেন, মোঃ মাসুম বিল্লাহ, মিজান হোসেন, তুহিন, মাও. নাসির, মামুন, মোঃ আব্দুস সবুর, মোঃ হালিম, মোঃআবুল কাশেম, মোঃ বনী আমিনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মাগুরায় বাস-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের
০মাগুরা প্রতিনিধি
মাগুরা সদরের মঘির ঢাল এলাকায় মাগুরা-যশোর সড়কে দু’টি বাস ও একটি মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকের এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে। তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা ফায়ার সার্ভিসের ডিএডি মাছুদ সর্দার জানান, দুপুর ২টার দিকে মাগুরা সদরের মঘির ঢাল এলাকায় ঢাকা থেকে যশোরগামী চাকলাদার পরিবহন ও একটি মাইক্রোবাসের সঙ্গে যশোর থেকে ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় চাকলাদার পরিবহনের বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে চার যাত্রী নিহত হয়। আহত হয় উভয় বাসের কমপক্ষে ৩০ যাত্রী। তাদের মধ্যে বেশ কয়েকজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে একজন চাকলাদার পরিবহনের হেলপার যশোর সদরের রুপদিয়ার নূরুল আমিনের ছেলে আমিনুল ইসলাম (৪০) এবং অন্যজন নরসিন্দি জেলার ফখরুল ভূঁইয়া (৩৫)।
বিকেল সাড়ে ৪টার দিকে ডিএডি মাছুদ সর্দার জানান, উদ্ধার কাজ অব্যাহত আছে। এখনও রাস্তার পাশে খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা যায়নি। মাগুরা সদর হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. অমর প্রসাদ জানান, ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে পিটুনি খেয়ে হাসপাতালে তরুণী
০ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে যাওয়ায় এক তরুণীকে পিটিয়ে আহত করেছে প্রেমিকের স্বজনরা। বর্তমানে ওই তরুণী শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। উপজেলার ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়নের খাস বগদিয়া গ্রামে গত বুধবার রাতে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, খাস বকদিয়া গ্রামের ওই তরুণী (১৯) ঢাকায় একটি পোশাক কারখানার শ্রমিক। একই গ্রামের মৃত জিহাদের ছেলে জিকু (২১) পোশাক কারখানায় কাজ করার উদ্দেশে ঢাকায় গিয়ে ওই তরুণীর ভাড়া বাসায় ওঠেন। এসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
ওই তরুণীর বাবা জানান, সম্প্রতি তার মেয়ে মাকে জানায় প্রতিবেশী জিকু তাকে বিয়ে করবে বলে প্রস্ততি নিতে বলেছে। কিছুদিন পরে তার মেয়ে বিয়ের কথা বললে জিকু তালবাহানা শুরু করে এবং ঢাকা থেকে পালিয়ে শৈলকুপা চলে আসে। উপায় না দেখে তার মেয়েও ঢাকা থেকে বাড়ি চলে আসে। গত বুধবার রাতে মেয়ে জিকুর পরিবারের সদস্যদের সবকিছু খুলে বলে। এসময় বিচার না করে জিকুর স্বজনরা উল্টো তার মেয়েকে মারপিট করেন। পরে তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় তারা থানায় একটি অভিযোগ দিয়েছেন। তবে অভিযুক্ত জিকুর মা শরিফা খাতুন বলেন, আমার ছেলে নির্দোষ। তাকে ফাঁসানো হচ্ছে। এব্যপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
চার গ্রামের মানুষের ভরসা একটি টিউবওয়েল
০সাতক্ষীরা প্রতিনিধি
‘পুকুরের পানি নোনতা আর ঘোলা, কোনোভাবেই তা খাওয়া যায় না। প্রতি কলস পানি দশ টাকায় কিনে খাবার মত সামর্থ্যও আমাদের নেই। বাধ্য হয়ে দুই কিলোমিটার পথ হেঁটে এসেছি টিউবওয়েলের পানি নিতে।’ আক্ষেপভরা কণ্ঠে কথাগুলো বলছিলেন সাতক্ষীরার শ্যামনগরের দেওল গ্রাম থেকে শংকরকাঠি গ্রামে পানি নিতে আসা গৃহবধূ হাফিজা বেগম।
পাশে দাঁড়িয়ে নিজের ‘সিরিয়ালে’র জন্য অপেক্ষমান খুটিকাটা গ্রামের রোজিনা খাতুন জানান, সকাল থেকে গভীর রাত অবধি চার গ্রামের মানুষ লাইন দিয়ে পানি নেয়। একটা মাত্র টিউবওয়েল হওয়ায় অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা দেরি হয়। পানি আনতে গিয়ে গৃহস্থলী কাজ করার সুযোগ থাকে না।
তিনি আরও বলেন, ‘বড় লোকেরা পানি কিনে খাচ্ছে, কিন্তু আমাগো মত গরিব মানুষগো ভরসা এই টিউবওয়েল।’ পানি সংগ্রহে আসা অসংখ্য নারী, মুষ্টিমেয় শিশুসহ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুই থেকে চার কিলোমিটার পর্যন্ত দুরবর্তী কাছিহারানী, দেওল, কাটালবাড়িয়া ও খুটিকাটা গ্রাম থেকে এসেছেন তারা। নিজেদের গ্রামে পুকুরের পানি ঘোলা ও লবনাক্ত হওয়ায় তা পুরোপুরি পানের অযোগ্য। আর্সেনিক ও আয়রন থাকার পাশাপাশি টিউবওয়েলর পানিও লবনাক্ত। যে কারণে জীবন বাঁচানোর তাগিদে তারা ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে দুরবর্তী শংকরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ‘বদনের ভাগাড়’ এলাকার টিউবওয়েলে পানি নিতে আসেন।
শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাছিহারানী, কাঠালবাড়িয়া, দেওল ও খুটিকাটা গ্রাম ঘুরে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আইলার পর থেকে মূলত এসব এলাকায় খাবার পানির সঙ্কট দেখা দেয়। পরবর্তীতে পানির কষ্ট দুর করতে বেসরকারি উদ্যোগে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা চালু করা হলেও নানা কারণে কয়েক বছর আগেই তা বন্ধ হয়ে গেছে। যার ফলে উপকূলীয় এলাকা না হওযা সত্ত্বেও উপজেলার এ অংশে খাবার পানি নিয়ে রীতিমত হা-পিত্যেশ চলছে।
এদিকে সম্প্রতি সমবায় ভিত্তিতে দেওল ও শংকরকাটি গ্রামে গড়ে তোলা দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে খাবার পানি যোগানের ব্যবস্থা চালু হলেও বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ নেয়া হয়। ফলে খেটে খাওয়া আর দিনমজুর শ্রেণির পাশাপাশি সাধারণ পরিবারের পক্ষে প্রতিদিন খাবার পানি কিনে খাওয়া অসম্ভব হয়ে পড়েছে। নিতান্ত বাধ্য হয়ে তাই খাবার উপযোগী একটু পানির জন্য আরও অনেকের মত এসব গ্রামের শত শত মানুষ প্রতিদিন ভিড় জমায় শংকরকাঠি গ্রামে।
শারমীন আক্তার ও সুষমা মন্ডল নামের কাছিহারানী গ্রামের দুই গৃহবধূ জানান, নিজেদের গ্রামের পুকুরের পানি ব্যবহার অনুপযোগী। টিউবওয়েলগুলোর পানিও লবণাক্ত। উপায়ান্তর না থাকায় শংকরকাঠি থেকে পানি সংগ্রহ করলেও তাতে স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকার কারণে স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় নিয়েও ওই পানি পান করতে হয়।
‘কলসের নিচে থাকা অনেকটা পানি ফেলে দিতি হয়’, উল্লেখ করে শারমীন আক্তার বলেন, শংকরকাঠি থেকে পানি এনে তা একদিন রেখে পরের দিন খেতে হয়। এছাড়া সব সময় কলসের নিচের প্রায় এক জগ পানি আয়রনের কারণে ফেলে দিতে হয়।
শংকরকাঠি গ্রামের বদনের ভাগাড় এলাকার টিউবওয়েল ব্যবস্থাপনার সঙ্গে জড়িত রবিউল ইসলাম ও শারমীন আক্তার বলেন, পেটের অসুখ আর দুর-দুরন্তের কথা বিচেনায় না নিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মানুষ শংকরকাঠি থেকে পানি সংগ্রহ করে। স্থানীয় জনপ্রতিনিদের কাছ বারবার ধর্না দিয়েও এসব এলাকার খাবার পানি সমস্যার কোন প্রতিকার মেলেনি।
কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ জানান, গোটা উপজেলাজুড়ে খাবার পানির সঙ্কট। আইলার পর থেকে মিষ্টি পানির উৎস সংকুচিত হয়ে গেছে। পানি সমস্যার সমাধানে টিউবওয়েল কার্যকর হচ্ছে না। সেখানে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের মাধ্যমে চার গ্রামের মানুষের পানির সমস্যা দূর করা সম্ভব।
উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, শংকরকাঠিসহ পাশের এলাকাগুলোতে খাবার পানির তীব্র সঙ্কট রয়েছে। তবে তার দপ্তর থেকে সেখানে সরাসরি কোন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের সুযোগ নেই। ইতোমধ্যে জনপ্রতিনিধিদের মাধ্যমে কিছু প্লাস্টিকের ট্যাংক বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্টরা সেগুলো যথাযথভাবে বিতরণ করলে পানি সমস্যা কিছুটা কমার সম্ভবনা রয়েছে।
অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে বাঁধ-সেতু-ভবন
০ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় নেই কোনো বালুমহল। তবুও বলেশ্বর নদ থেকে ড্রেজার দিয়ে চলছে দেদারছে বালু লুট। এতে পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের বলেশ্বর নদের তীররক্ষা বাঁধের বেশ কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। পাশাপাশি উপজেলার অভ্যন্তরীণ ছোট ছোট খাল, পুকুর ও ডোবা থেকে ১০-১২টি বরিং ড্রেজার (স্থানীয় ভাষায় আত্মঘাতি ড্রেজার) দিয়ে প্রতিনিয়ত তোলা হচ্ছে ভূ-গর্ভস্থ বালু। এর ফলে, সড়কসহ বহু বাগানবাড়ি ধসে পড়েছে। ঝুঁকিতে রয়েছে বাঁধ, সেতু ও বহুতল ভবন। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে লাভবান হচ্ছে বালু ব্যবসায়ীরা। তাদের এই অবৈধ কারবার পরিবেশ ও প্রতিবেশের জন্য এখন চরম হুমকি হয়ে দেখা দিয়েছে।
বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বরিং ড্রেজার দিয়ে বালু তোলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তফালবাড়ী খালের সেতুর পাশেই ড্রেজার বসিয়ে সেখান থেকে বালু তুলে ভরাট করা হচ্ছে রায়েন্দা দারুল হেদায়েত নেছারুল উলুম ফাজিল মাদরাসার মাঠ। এতে সেতুটি ও খালের পারের ঘরবাড়ি ঝুঁকির মধ্যে রয়েছে। এর কিছু দুরে একই খালে তাফালবাড়ী বাজার সংলগ্ন ধোঁপা বাড়ির পেছনে আরো একটি ড্রেজার বসানো হয়েছে। উত্তর রাজাপুর বালিকা বিদ্যালয়ের ভবনের মেঝে ভরাটের জন্য পাশের একটি পুকুর থেকে তোলা হচ্ছে বালু।
তথ্যানুসন্ধ্যানে জানা যায়, উপজেলার বাধাল গ্রামে দেলোয়ার হাওলাদারের ২টি, শাহ আলী হাওলাদারের ১টি, রকি মৃধার ১টি, উত্তর রাজাপুর গ্রামের শফিকুল হাওলাদারের ১টি, ছরোয়ার খানের ২টি, বাংলাবাজার গ্রামের বাচ্চু হাওলাদারের ১টি, উত্তর তাফালবাড়ী গ্রামের দুলাল মিয়ার ১টি, দক্ষিণ রাজাপুর গ্রামের এমাদুল হাওলাদারের ১টি এবং আমড়াগাছিয়া গ্রামের সুমনের ১টি আত্মঘাতি ড্রেজার রয়েছে। এসব ড্রেজারে তোলা নিম্নমানের বালু দিয়ে ঠিকাদাররা সড়ক ও বিভিন্ন সরকারি ভবনের কাজ করছে।
আবার অনেকে বসতবাড়ি আঙিনা ও ভবনের মেঝে ভরাটের কাজে এই বালু ব্যবহার করছে বলেও জানা গেছে। বিগত কয়েক বছর ধরে অহরহ ভূ-গর্ভস্থ বালু উত্তোলনের ফলে ইতিমধ্যে এর ক্ষতিকর প্রভাব পড়েছে উপজেলার বিভিন্ন এলাকায়।
উত্তর রাজাপুর গ্রামের স্থানীয় যুবক মাসুদ মীর জানান, এক মাস আগে তাদের এলাকায় বরিং ড্রেজার দিয়ে খাল থেকে বালু তোলায় ফরাজী বাড়ি মসজিদ (গফ্ফার ফরাজী) সংলগ্ন সড়কের বিশাল অংশ ধসে গেছে।
পশ্চিম খোন্তাকাটা চৌমোহনা এলাকার মাস্টার ফরিদ আহমেদ জানান, কয়েকমাস আগে তার বাড়ি, তার চাচা নূরুল ইসলাম মীরের বাড়ি ও প্রতিবেশী বাচ্চু আকনের বাড়ির পেছনের খাল থেকে বালু তুলে সড়কে দেওয়া হয়। এর ফলে তাদের তিন বাড়ির নারকেল, সুপারি, আম গাছ, বাঁশ ঝাড়সহ ব্যাপক এলাকা ধসে যায়।
এ ছাড়া গতবছর রায়েন্দা-তাফালবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশের খাল থেকে বালু তোলায় কদমতলা এলাকার সড়কের দুটি স্থানে ব্যাপক ফাটল ধরে দেবে যায়। এখনও তার ক্ষতচিহ্ন রয়েছে সড়কে। ওই সড়ক থেকে ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী বাসসহ ভারী সব যানবাহন।
বাধাল গ্রামের অবসরপ্রাপ্ত উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফজলুল হকের বাড়ির পেছনের খালে আত্মঘাতি ড্রেজার দিয়ে বালু তোলার কয়েকদিন পরই খাল পারের বিশাল অংশ ধসে পড়ে। এভাবে বালু তোলায় উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বসত বাড়ি, রাস্তাঘাট ধসে যাচ্ছে বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন।
অপরদিকে, বলেশ্বর নদ থেকে ড্রেজার দিয়ে বছরকে বছর ধরে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালু। এর ফলে পানির স্বাভাবিক গতিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। পানির গতি পরিবর্তিত হয়ে তীররক্ষা বাঁধে এসে আঘাত করছে। ইতিমধ্যে সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী লঞ্চঘাট, খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর বটতলাসহ বাঁধের বেশ কয়েকটি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে বাঁধসহ রাজৈর মারকাজ মসজিদ ও মাদরাসার পাঁচতলা বিশিষ্ট ভবন মারাত্মক ভাঙন ঝুঁকিতে পড়েছে।
রাজৈর গ্রামের বলেশ্বর পারের বাসিন্দা মৎস্য ব্যবসায়ী আ. জলিল হাওলাদারসহ অনেকেই অভিযোগ করে জানান, বালু ব্যবসায়ীরা বরিশাল থেকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলাধীন বলেশ্বর নদের ভোলমারা নামক স্থানের লিজ নিয়েছে। কিন্তু তারা সেখান থেকে বালু উত্তোলন না করে বলেশ্বরের শরণখোলার অংশ থেকে অবৈধভাবে বালু কাটছে। এতে পানির গতি পরিবর্তন হয়ে শরণখোলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন বলেন, ইতিমধ্যে বেশ কয়েকজন ড্রেজার মালিককে জরিমানা ও তাদের ড্রেজার জব্দ করা হয়েছে। এখনো যারা অবৈধ ড্রেজার দিয়ে পরিবেশ-প্রতিবেশের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফকিরহাটে স্বর্গীয় ছন্দা রানী স্মৃতি ফুটবল খেলার পুরস্কার বিতরন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে খানজাহান আলী যুব সংঘের উদ্যোগে স্বর্গীয় ছন্দা রানী স্মৃতি ৪দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরন অনুষ্ঠান শুক্রবার বিকালে পিলজংগ বলাই ঘোষের দোকান ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। স্বর্গীয় ছন্দা রানী স্মৃতি সংঘের সভাপতি অসিত মুখ্যাজী মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, সম্মানিত অতিথি ছিলেন,বাগেরহাটের পৌর মেয়র খাঁন হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা, উপজেলা কৃষকলীগের আহবায়ক খান শামীম জামান পলাশ, উপজেলা আ,লীগর তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক প্রভাষক সুমন কুমার ধর এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন, পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে ও সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম। খেলায় অলোকা স্মৃতি সংঘ প্রথম ও মেসার্স মোড়ল এন্টারপাইজ একাদশ দ্বীতিয় স্থান অধিকার করেন। খেলায় অলোকা স্মৃতি সংঘের খেলোয়াড় ইদ্রিস আলী মেন অবদা ম্যাচ নির্বাচিত হয়। খেলা পরিচালানা করেন দেবু কুমার দাশ, তাকে সহযোগীতা করেন রাজন কুমার দাশ ও প্রশান্ত কুমার দাশ।
স্বর্ণময়ী কালিমন্দির ও শ্মশান দুর্গাপূজা উদ্যাপন কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
রূপসার মিলকী দেয়াড়া স্বর্ণময়ী কালিমন্দির ও শ্মশান দুর্গাপূজা উদ্যাপন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার এই কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে বিকেল সাড়ে ৫টায় মন্দির চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন রাজিব দাস। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রতন বিশ্বাস। সভা শেষে রাজিব দাস সভাপতি, ডা. টিকেন্দ্রনাথ মিস্ত্রী কার্যকরী সভাপতি, দিবাকর মন্ডল সিনিয়র সহ-সভাপতি ও রতন কুমার বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য দুর্গাপূজা উদ্যাপন কমিটি গঠন করা হয়েছে।
ঝিনাইদহে টিসিবি’র পণ্য বিক্রি শুরু
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে চলছে বাণিজ্য মন্ত্রনালয়ের অধীনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। শুক্রবার সকাল থেকে পেঁয়াজসহ নিত্যপন্যের দাম স্বাভাবিক রাখতে শহরের ৫ টি স্থানে চলছে পণ্য বিক্রির কার্যক্রম। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, শহরের শিশু একাডেমী চত্বর, উজির আলী স্কুল এন্ড কলেজসহ বাজারগুলোর পাশে পণ্য বিক্রি চলছে। প্রতিজন ৩০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ, ৫০ টাকা দরে ৩ কেজি চিনি, একই মুল্যে ২ কেজি মসুর ডাল ও ৪’শ টাকায় ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। পণ্য কিনতে সকাল থেকেই বিক্রি হওয়া ট্রাকগুলোতে নানা শ্রেণী পেশার মানুষের ভীড় দেখা গেছে।
ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে গ্রামবাসীর উদ্যোগে আড়পাড়া ব্লাডব্যাংক নামের একটি সংগঠনের উদ্বোধন করেন ঝিনাইদহ প্রেসকাবের সহ-সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন মুভিবাংলা টেলিভিশন ও দৈনিক খুলনাঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম নিরব। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের নেতৃত্ব দেয় স্থানীয় সমাজ সেবক হুসাইন মোহাম্মদ রাকিব, কচি মিয়া, সোলাইমান হোসেনসহ অনেকে। এসময় এলাকার সকল বয়সী নারী-পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। আয়োজকরা জানান, আগামীতেও এ ধরণের কর্মকান্ড অব্যাহত থাকবে। যার ফলে এলাকার সাধারণ মানুষ বিশেষ করে গর্ভবতী নারীদের রক্তের প্রয়োজন খুব সহজে মেটানো সম্ভব হবে।
শরনখোলায় এডিপির প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ
শরনখোলা প্রতিনিধি:
বাগেরহাটের শরনখোলায় বার্ষিক উন্নয়ন কর্মসুচী (এডিপি) সহ উপজেলা উন্নয়ন তহবিলের কাজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রকল্প বাস্থবায়ন করতে গিয়ে সংশ্লিষ্টরা নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি অর্থ লোপাটের এক প্রকার প্রতিযেগীতা করেছেন । গৃহীত প্রকল্প গুলো ৩০শে জুন ২০২০ সালের মধ্যে দৃশ্যমান করার কথা থাকলেও কিছু প্রকল্প এখনো চলমান । কোথাও আবার সামান্য কাজ করে প্রকল্প সমাপ্ত করেছেন সংশ্লিষ্টরা। অনুসন্ধানে জানাগেছে ,২০১৯-২০অর্থ বছরে দরপত্র সহ রেজুলেশনের মাধ্যমে ৩৯টি প্যাকেজে শতাধিক প্রকল্পের অনুকুলে ১কোটি ৩৫ লাখ ৭৫হাজার টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রনালয়। ওই সকল প্রকল্প বাস্থবায়নের ক্ষেত্রে এক শ্রেনীর অসাধু ঠিকাদার চক্রের যোগসাজশে বিভিন্ন এলাকার রাস্তা নির্মান , ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও পুল সংস্কার সহ নানা প্রকল্পের প্রায় ৫০ভাগ টাকা দুর্ভল তদারকির কারনে আত্মসাৎ করেছেন সংশ্লিষ্টরা । উপজেলা প্রকৌশল বিভাগের কর্তা ব্যাক্তিদের তুষ্ট করে সরকারের লাখ লাখ টাকা নয় ছয় করেছেন ঠিকাদার গ্রুপ।
সরেজমিনে, দেখা যায় উপজেলার রাজাপুর গোবিন্দ মন্দিরে লাখ টাকা বরাদ্দ থাকলেও সেখানে সামান্য ইটের গাথুনী দিয়ে এক প্রকার দ্বায় সেরেছেন মন্দির কর্তৃপক্ষ । এছাড়া দুই লাখ টাকা ব্যায়ে তাফাবাড়ীর বড়ই তলা এলাকার ফারুকের বাড়ীর সামনের পুল , উত্তর তাফালবাড়ীর তুলা তলার পুল , একই এলাকার কালাম মাষ্টার বাড়ী সংলগ্ন পুল, উত্তর আমড়া গাছিয়া তোফাজ্জেল হাওলাদার বাড়ীর পুল, ধান সাগরের আমীর আলী আকন বাড়ীর পুল , খেজুর বাড়িয়া এলাকার কাদের শরীফের বাড়ীর সামনের খালে পুল , মধ্য খোন্তাকাটার হাসেম মুন্সী বাড়ীর সামনের খালের পুল সহ কয়েকটি পুলে কিছু স্লিপার ও কাঠের তক্তা লাগিয়ে দ্বায় সেরেছেন সংশ্লিষ্টরা । এছাড়া দুই লাখ টাকায় উপজেলার রায়েন্দা ইউনিয়নের খাদা এজিএম ( গগন ) দাখিল মাদ্রাসা সংলগ্ন একটি রাস্থা সংস্কারে কিছু নিম্নমানের ইট ব্যাবহার করে। অধিকাংশ অর্থই হজম করেছেন ঠিকাদার ।
এ বিষয়ে ওই এলাকার দু -জন বাসিন্দা বলেন , দেখেছি কিছু দিন আগে কয়েক,শ লোকাল ইট দিয়ে রাস্তাটির মাঝে-মাঝে একটু খোঁজ দেওয়া হয়েছে।
কিন্তু রাস্তাটি আবার পূর্বের চেহারায় ফিরে গেছে । এছাড়া নাম প্রকাশে অনেচ্ছুক একই এলাকার এক মুরাব্বি বলেন , এই সব প্রকল্পের কাজ সঠিক ভাবে হচ্ছে কি না তা দেখার জন্য যাদের তদারকির দ্বায়িত্ব থাকে তারা উধাসীন থাকায় প্রকল্প বাস্থবায়নের ক্ষেত্রে চরম দুর্নীতি হয় । তাছাড়া এখন ঘুষ দিলে সব কিছুই সম্বভ । কারো কোন জবাব দিহিতা না থাকায় জনসাধারন সরকারের নানা মুখী উন্নয়নের তেমন কোন সু-ফল ভোগ করতে পারেন না।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আশিক ইয়ামিন বলেন- কোন প্রকল্পে অনিয়ম হলে তা বরদাস্থ করা হবে না । এছাড়া এ বিষয় খোঁজ খবর নিয়ে অনিয়মের সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে অবশ্যই ব্যাবস্থা গ্রহন করা হবে । এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন , কোন প্রকল্পের অনিয়মের বিষয়ে অভিযোগ পাওয়া গেলে বিধিগত ব্যাবস্থা নেওয়া হবে ।
যশোরে চুরির অভিযোগে নারী আটক
যশোর অফিস
বাস থেকে নামার সময় সদর উপজেলার নতুনহাট বাজারে মনোয়ারা বেগম নামে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন কৌশলে টান মেরে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় জনগন ঘটনার পরপর ওই স্থান থেকে মোছাঃ রিনা খাতুন নামে এক নারীকে গ্রেফতার করেছে। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাছড়া গ্রামের সানু মিয়ার স্ত্রী ও নুর মিয়ার মেয়ে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হলে পুলিশ রিনা খাতুনকে শুক্রবার ১৮ সেপ্টেম্বর দুপুরে আদালতে সোপর্দ করেছে।
সদর উপজেলার বড় মেঘলা গ্রামের মৃত ছবেদ আলীর ছেলে গোলাম হোসেন সরদার শুক্রবার সকালে কোতয়ালি মডেল থানায় মোছাঃ রিনা বেগমসহ অজ্ঞাতনামা ৩/৪জনের বিরুদ্ধে মামলা করেন। তিনি মামলায় উল্লেখ করেন,তার স্ত্রী মনোয়ারা বেগম বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলা এলাকায় মেয়ের বাড়ি হতে বাস যোগে নিজ বাড়িতে ফিরছিল। সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে যশোর সদর উপজেলার নতুনহাট বাজারে মসজিদের সামনে বাস থেকে নামার সাথে সাথে সেখানে বাসের গেটের মুখে ভীড় সৃষ্টি করে গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন চোর চক্রের সদস্যরা কৌশলে গলা থেকে টান মেরে ছিনিয়ে চুরি করে। ঘটনাস্থলে নামার সাথে সাথে মোছাঃ রিনা খাতুনকে পেয়ে মনোয়ারা খাতুন চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে উক্ত নারীকে গ্রেফতার করে। পরে তাকে মারপিট করলে সে স্বীকার করে সাথে একটি চক্র রয়েছে। চেইনটি ছিনিয়ে উক্ত সহযোগীদের কাছে দিয়েছে। চোর রিনা খাতুনকে পুলিশের কাছে সোপর্দ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, গত ৬ আগষ্ট দুপুর ১২ টায় চাঁচড়া চেকপোষ্ট মোছাঃ হালিমা খাতুন নামে এক নারীর গলায় থাকা স্বর্ণের চেইন উক্ত রিনা খাতুন চুরি করে। যে ঘটনায় স্থানীয় লোকজন রিনা খাতুনকে তার ব্যাগের মধ্যে থেকে ৯ আনা ওজনের স্বর্ণের চেইন উদ্ধার করে। যে ঘটনায় কোতয়ালি মডেল থানায় মোছাঃ রিনা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। কোতয়ালি মডেল থানার মামলা নং ১৬ তারিখঃ ৬/৮/২০ ইং ধারা ৩৭৯/৪১১/৩৪ পেনাল কোড। উক্ত মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁচড়া ফাঁড়ির এসআই মফিজুর রহমান রিনা বেগমকে আদালতে চালান দিয়েছিল।
যশোর শহরের একটি ফাটে চুরি
যশোর অফিস
শহরের মুজিব ৭৮/ বি মুজিব সড়ক বাসা নং ৭০১ রহমান ম্যানসন এ্যাডঃ সুমাইয়া রহমানের বাড়ির তৃতীয় তলার উত্তর পূর্ব কোনের ফাটের ভাড়াটিয়া মুস্তাফিজুর রহমানের ঘরে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা ঘরের দরজার তালা ভেঙ্গে নগদ ১লাখ ২০ হাজার টাকা,স্বর্ণের আংটি,হিরার আংটিসহ ১লাখ ৮০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করা হয়েছে।
ঝিনাইদহ জেলার সদর উপজেলার লাউদিয়া গ্রামের বর্তমানে উক্ত ফ্যাটের ভাড়াটিয়া মৃত আজিজুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান বাদি হয়ে মামলায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে বলেছে, তিনি যশোর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর পদে কর্মরত বর্তমানে উল্লেখিত ঠিকানায় পরিবার নিয়ে বসবাস করেন। গত ১৪ সেপ্টেম্বর সকাল ১০ টায় মোস্তাফিজুর রহমান তার কর্মস্থলে যান। বেলা ১১ টা ১০ মিনিটে তার স্ত্রী সুমনা রহমান শিশু সন্তান সোহা (৩)নিয়ে মুজিব সড়কের টেইলার্স এর দোকানে যায়। ১১ টা ৫০ মিনিটে টেইলার্স দোকান থেকে বাসায ফিরে দেখেন ফ্যাটের দরজার তালা ভাঙ্গা। ঘরের মধ্যে ঢুকে দেখে মালামাল তছনছ করা। আলমারির ড্রয়ারে রক্ষিত নগদ ১লাখ ২০ হাজার টাকা ৮ আনা ওজনের স্বর্নের আংটি ২৫ হাজার টাকা মূল্যের ১টি হিরার আংটিসহ ১লাখ ৮০ হাজার টাকার মালামাল নাই। পরে সুমনা রহমান স্বামীকে জানালে তিনি বাড়িতে এসে বিষয়টি দেখে আশপাশে লোকজনকে জানিয়ে থানায় অভিযোগ মামলা দায়ের করেন।
শিরোমণি দিশারী যুব পর্ষদের উদ্যোগে করোণা ভাইরাস প্রাদুর্ভাবে স্বাস্থ উপকরণ বিতরণ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
শিরোমণি দিশারী যুব পর্ষদের উদ্যোগে করোণা ভাইরাস প্রাদুর্ভাবে স্বাস্থ উপকরণ বিতরণ করেন। ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় দিশারী যুব পর্ষদের আয়োজনে শিরোমণি বাজারের সকল পট্টিতেস্বাস্থ উপকরণ মাস্ক, হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন দিশারী যুব পর্ষদের সভাপতি ও আটরা গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী আজাদুর রহমান হিরোক, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান, খানজাহান থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, শেখ জাকির হোসেন, মীর সিরাজুল ইসলাম, শেখ আসলাম হোসেন, লিটন হোসেন, শেখ শাহিন রহমান, শেখ ওহিদুল ইসলাম, মীর আব্দুর রউফ , মিন্টু, এমদাদুল, আরিফুলসহ দিশারী যুব পর্ষদের সকল সদস্যবৃন্দ। এসময় সকল ব্যবসায়ীদের স্বাস্থবিধি মেনে ব্যবসা পরিচালনা করার জন্য আহ্বান জানান।
গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর ফুলবাড়ীগেট কুয়েট রোডস্থ বঙ্গপ্রদীপে গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কবি সাহিত্যিকদের সমন্বয়ে এক আলোচনা সভা সংগঠনের খানজাহান আলী থানার সভাপতি এস এম আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক ডাক্তার হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর লেখিকা পরিষদের সভাপতি অলোকা ঘোষ। বিশেষ অতিথি ছিলেন গাঙচিল কেন্দ্র কমিটির কো-চেয়ারম্যান মঞ্জু খন্দকার, ঢাকা মহানগর শাখা সাধারণ সম্পাদক শাহী সবুর, যুগ্ম মহাসচিব আনোয়ার হোসেন, গাঙচিল সাহিত্য সাংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা খান আকতার হোসেন, বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির অর্থ পরিচালক সৈয়দ আশরাফ আলী, কুয়েট সহকারী অধ্যাপক মনিকা গোপ, কবি হাবিবুর রহমান, মিন্টু কুমার নন্দী, পিজিএল ইউনুস, আকসির খান, সিকদার লাভলু, অজয় রায়, শাওন আহম্মেদ, এমএ গাদ্দাবি, ফাহমিদা, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ।
খুলনা জেলা বিএনপির সভাপতির নামে কুরুচিপূর্ণ স্ট্যাটাসের প্রতিবাদে পাইকগাছা বিএনপির নিন্দা
পাইকগাছা প্রতিনিধি
খুলনা জেলা বিএনপির সভাপতি এ্যাড. এস,এম, শফিকুল আলম মনা সম্পর্কে গত ইং- ১৬/০৯/২০২০ তারিখে “মিজানুর রহমান” নামক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়ায় পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছে। বিবৃতিদাতারা হলেন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, পৌরসভা বিএনপির আহবায়ক এ্যাড. জি,এম, আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, পৌর বিএনপির ১নং যুগ্ম আহবায়ক এস,এম, ইমদাদুল হক।
নগরীতে অবসরপ্রাপ্ত সশ্রস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
অবসরপ্রাপ্ত সশ্রস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা (অসকস) খুলনা জেলার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় নগরীর দৌলতপুর পাবলা ইউনাইটেড প্লে গ্রুপ স্কুলে নিরপদ সামাজিত দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে এ সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরান তেলায়াত ও সভাপতির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়। প্রধান অতিথি গত সেপ্টেম্বর রাওয়া কাবে যে সব বিষয় নিয়ে আলোচনা হয়, সেই বিষয় গুলি নিয়ে বিস্তারিত এবং অসকস খুলনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়া বক্তাগন সবাই এক মত পোষন করে যে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। সে জন্য সবাইকে যার যার অবস্থানে থেকে কাজ করে যেতে হবে। তবেই আমাদের লক্ষে পৌঁছানো যাবে। চা চাক্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। সরকারের কাছে আমাদের দাবী গুলি পেশ করতে হবে।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অসকস খুলনার সভাপতি সার্জেন্ট শাহজালাল মিয়া, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি সার্জেন্ট মহিদুর রহমান। সভাটি পরিচালনা করেন সাধারন সম্পাদক পেটি অফিসার জাকির হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা অঃ কঃ আবুল কাশেম, অঃ লেঃ নুরুল ইসলাম, ফুলতলা উপজেলার সভাপতি সার্জেন্ট জহুরুল হক এবং দীঘলিয়া উপজেলার সভাপতি ল্যাঃ কঃ ইদ্রিস। এ ছাড়া সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











































