স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবা, ৯০ গ্রাম গাঁজা ও ৪বোতল ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর বানরগাতি ইসলাম কমিশনার মোড়ের আজগর হোসেন ওরফে দীপুর ছেলে ফারহান হোসেন ওরফে অপু (২৩), বাস্তুহারা কলোনীর ১১নং রোডের মৃত. আব্দুল কাদের এর ছেলে মিজান তালুকদার (২৪), খালিশপুর বাড়ী নং- ১৩৬, রোড নং-১৫২, প্রভাতী স্কুলের সামনের বাসিন্দা মৃত. সোহরাব শেখ এর ছেলে শরিফুল ইসলাম বাবলু (২১), উত্তর কাশিপুর মেঘনা রোডের আব্দুল শাহাদাত শেখ এর ছেলে আব্দুল নয়ন শেখ (২২), ফুলতলা থানার দামোদর মিস্ত্রী পাড়ার খোকন সরদার এর ছেলে কবির সরদার ওরফে পাচো (২৪) ও বাগেরহাট জেলার কচুয়া থানার ধোপাখালী গ্রামের মৃত. আলতাফ হোসেনের ছেলে কাজী মাহফুজ হোসেন (২০)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ১২০ পিস ইয়াবা, ৯০ গ্রাম গাঁজা ও ৪বোতল ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ৬টি থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।











































