Home আঞ্চলিক গৃহবধূর গোপন ভিডিও ধারণে প্রতিবাদ: ৩ ভাইকে মারধর

গৃহবধূর গোপন ভিডিও ধারণে প্রতিবাদ: ৩ ভাইকে মারধর

5

বাগেরহাট প্রতিনিধি

মোল্লাহাটে গভীররাতে বাথরুমে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারনের প্রতিবাদ করায় ওই গৃহবধূর স্বামীসহ তিন ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহতদের মোল্লাহাট হাসপাতাল থেকে আশংকাজনক আবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলার নতুন ঘোষগাতী এলাকায় বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত তিন ভাই হলো, জাকির শেখ (৪০), জিকরুল শেখ (৩৫) ও আরিফুল (২৬)। শুক্রবার দুপুরে এ ঘটনায় আহত জাকির শেখের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। জানা গেছে, প্রতিবেশী লোয়াব মোল্লার ছেলে রহমত মোল্লা (৩৫) জিকরুল শেখের স্ত্রী সুমি (২৫) কে প্রায়ই উত্যক্ত করে আসছিল। তাদের অজান্তে যেকোন এক সময় বাথরুমের টিনের বেড়া কেটে ছিদ্র করে রাখে। ঘটনার রাত ১টার দিকে গৃহবধূ বাথরুমে গেলে ওই ছিদ্র দিয়ে ভিডিও ধারণ করে রহমত। এ সময় বিষয়টি বুঝতে পেরে বাথরুম থেকে বের হয়ে গৃহবধূ তার স্বামীকে জানায়। এরপর স্বামী জিকরুল তার অন্য ভাইদের বিষয়টি জানালে তারা এর প্রতিকারের জন্য রহমতদের বাড়ি যান। ওই সময় রহমতসহ তার ভাই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ শুরু করে তাদেরকে। তখন তারা জীবন বাঁচাতে দৌঁড়ে নিজেদের বাড়ি যান। হামলাকারীরা তাদের বাড়িতে যেয়েও ওই তিন ভাইকে কুপিয়ে আসে। এরপর হাসপাতালে নিতেও বাধা দেয়। এদিকে রহমতের স্ত্রী রোজিনা জানায়, তার স্বামী তার সাথে সেই রাতে ঘুমিয়ে ছিল। অথচ ওই রাতে তাদের বাড়িতে এসে মিথ্যা ভিডিওর কথা বলে তারা তার স্বামীকে ডেকে তুলে মারধর করে।