Home আঞ্চলিক মোংলায় উপমন্ত্রী হাবিবুন নাহারের জন্মদিন পালন

মোংলায় উপমন্ত্রী হাবিবুন নাহারের জন্মদিন পালন

3

0 মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় পরিবেশ, বন ও জলাবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী এবং মোংলা-রামপাল (বাগেরহাট-০৩) আসনের সংসদ সদস্য হাবিবুন নাহারের জন্মদিন পালিত হয়েছে। উপমন্ত্রী ও স্থানীয় সাংসদের জন্মদিন উপলক্ষে শুক্রবার বিকেলে মোংলা সরকারি কলেজ মিলনায়তনে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে কেক কাটা হয়। কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার। সবার অনুরোধে কেক কাটা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে ঢাকা থেকে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাস।

এদিকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিমের পক্ষ থেকে হাবিবুন নাহারের জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় পৌর এলাকার সিগনাল টাওয়ার জরিনা কুলসুম মাদ্রাসা, নেছারিয়া খানকা শরীফ, চালনা বন্দর সিনিয়র ফাজিল মাদ্রাসা, বহুমুখী মাদ্রাসা ও বায়জিদ বোস্তামী জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপমন্ত্রী হাবিবুন নাহারের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।