Home খেলাধুলা হামজার ম্যাচের টিকিট বিক্রি শুরু শনিবার

হামজার ম্যাচের টিকিট বিক্রি শুরু শনিবার

6


ক্রীড়া প্রতিবেদক

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে আগেই অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। তবে ঘরের মাঠে তার অভিষেক হবে ১০ জুন। ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় সিঙ্গাপুরের বিপক্ষে ওই ম্যাচের জন্য প্রথমবারের মতো অনলাইনে টিকিট ছাড়ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার অনলাইন প্ল্যাটফর্ম tickify.live-এ পাওয়া যাবে ম্যাচের টিকিট। বুধবার বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস সংবাদমাধ্যমে এসব তথ্য জানান। একজন ফুটবলপ্রেমী মোবাইল ও ই-মেইল ব্যবহার করে সর্বোচ্চ ৫টি টিকিট ক্রয় করতে পারবেন। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে ১০ ক্যাটাগরির টিকিটের ব্যবস্থা করেছে বাফুফে। প্রেসিডেন্ট বক্সে শুধু নিমন্ত্রিত অতিথিরা খেলা দেখার সুযোগ পাবেন। হসপিটালিটি বক্সের টিকিটের মূল্য ধরা হয়েছে পাঁচ হাজার টাকা। করপোরেট বক্স ৫ হাজার, ভিআইপি-রেড বক্স ৪ হাজার, ভিআইপি-২ ও ভিআইপি-৩ দুই হাজার ৫০০, স্কাই ভিউ ৩ হাজার, ক্লাব হাউস-১ দুই হাজার ৫০০, ক্লাব হাউস-২ দুই হাজার ও সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা। সাধারণ গ্যালারির জন্য ১৮ হাজার ৩০০ টিকিট অনলাইনে ও তিনটি বুথে ছাড়া হবে।

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিটের দাম

গ্যালারির নাম টিকিটের মূল্য

সাধারণ গালারি ৪০০ টাকা

ক্লাব হাউস-২ ২০০০ টাকা

ক্লাব হাউস-১ ২৫০০ টাকা

স্কাই ভিউ ৩০০০ টাকা

ভিআইপি ৩

(রেড বক্সের নিচে) ২৫০০ টাকা

ভিআইপি ২

(খেলোয়াড়দের বেঞ্চের পেছনে) ২৫০০ টাকা

ভিআইপি ১ রেড বক্স ৪০০০ টাকা

করপোরেট বক্স ৫০০০ টাকা

হসপিটালিটি বক্স ৫০০০ টাকা