Home আঞ্চলিক সমাবেশে সবার নজর ইউসুফের দিকে

সমাবেশে সবার নজর ইউসুফের দিকে

25


স্টাফ রিপোর্টার
খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে খুলনায় অনুষ্ঠিত হচ্ছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে চাঞ্চল্য সৃষ্টি করেছে মোঃ ইউসুফ হাওলাদার। ধান দিয়ে তৈরী করা পোশাক পরে এসে সবার নজর কেরেছেন তিনি। তাকে ঘিরে নেতা-কর্মীদের উপচে পরা ভীর। ছবি ও সেলফি তুলতে ব্যাস্ত সবাই।
মোঃ ইউসুফ হাওলাদার জানান, তিনি পটুয়াখালী থেকল এসেছেন। তিনি জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী। দলের প্রতি আবেগ ও ভালোবাসা থেকে তিনি দলের প্রতিক ধানের শীষ দিয়ে পোশাক বানিয়ে সেটা পরে তিনি বিভিন্ন সমাবেশে অংশগ্রহণ করেন।
তিনি আরো জানান, তিনি ঢাকার শ্যামপুর থানা শ্রমিকদলের প্রচার সম্পাদল ছিলেন। স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আমলে হামলা মামলার শিকার হয়ে পটুয়াখালী গ্রামে চলে যান। সেখানেও পুলিশ তার পিছে লাগে। সে সময় রাতে তার বাড়ীতে পুলিশ আসলে তিনি ধান ক্ষেতে গিয়ে পলাতেন। সেই স্মৃতি থেকে এই পোশাক বানিয়েছেন তিনি।
এ পর্যন্ত তিনি দল করার জন্য দুই বার জেল খেটেছেন। এখনও তার বিরুদ্ধে বিগত পতিত সরকারের ছয়টি মিথ্যা মামলা রয়েছে বলে তিনি জানান।