Home আঞ্চলিক সমাবেশ যা বললেন ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা

সমাবেশ যা বললেন ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা

18

স্টাফ রিপোর্টার
খুলনার বিশাল তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেন যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।
প্রধান বক্তার বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, খুলনা অঞ্চল বিএনপির অন্যতম ঘাঁটি। তারেক রহমান তাঁর উদ্ভাবনী চিন্তার মধ্যে দিয়ে খুলনাসহ শিল্পাঞ্চলকে পুনরুজ্জীবিত করবেন। আমরা দেড়-দুই হাজার তরুণের প্রতিনিধিত্ব করি না। আমরা দেশের লাখ লাখ তরুণ্যের প্রতিনিধিত্ব করি। আমরা রাজপথ কাউকে ইজারা দেয়নি। যার বেফাঁস কথা বলছেন, তাদের বলছি, বেফাঁস কথা বললেন না-তরুণরা তাঁর জবাব দেবে। গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বাংলাদেশী জাতীয়তাবাদের প্রশ্নে বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়াআপোষ করেননি। চট্টগ্রামের পর খুলনা সমাবেশ প্রমাণ করে আমরাই তারুণ্যের প্রতিনিধিত্ব করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থেকেও এদেশের রাজনীতিতে তরুণদের ভারনা ও অংশ্রগ্রহণের মাধ্যমে রাজনীতি প্রতিষ্ঠা করতে চান।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, যারা নিজেদের তরুণ সমাজের সোল এজেন্ট মনেকরে; তারা এসে দেখে যান খুলনা সার্কিট হাউজ ময়দানে। অন্য কেউ নয়, বিএনপি এদেশের তরুণদের নেতৃত্ব ধারণ করে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছি। জেল-জুলুম-গুম ও আমাদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। কিন্তু বাংলাদেশে এখনো গণতন্ত্র পুন: প্রতিষ্ঠিত হয়নি। ষড়যন্ত্র শুরু হয়েছে। স্বাধীনতার পরাজিত শক্তিরা আবার ঐক্যবদ্ধ হয়েছে। জাতীয় সঙ্গীতকে অবমাননা করছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।


সভাপতির বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বিশ্ববিদ্যালয় শিক্ষার্র্র্র্র্র্র্র্র্র্থী এস এম শাহরিয়ার আলম সাম্য, জাহিদুল ইসলাম পারভেজসহ সকল হত্যার বিচার দাবি করেন। তিনি প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, ছাত্রদল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য লড়াই করছে। কিন্তু ছাত্রদল নেতাদের হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। ছাত্রদল আর শান্ত হয়ে থাকবে না। আন্দোলনের মাধ্যমে তরুণদের অধিকার আদায় করবে।