পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার চাঁদখালীতে দুই পক্ষের বিরোধ কে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলা হয়েছে। হামলা, মারপিট, ভাংচুর ও শ্লীলতাহানির অভিযোগে থানায় পৃথক এ দুটি মামলা হয়েছে। ১লা মে বৃহস্পতিবার মনিরুল ইসলাম ও স্বপ্না আক্তার বাদি হয়ে এ দুটি মামলা করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মামলার বাদী স্বপনা আক্তার জানান, প্রতিপক্ষ হুমায়ন ও আরিফ আমাকে কু প্রস্তাব দেয। তাতে রাজি না হওয়ায় ঘের দখল, বসতঘর ভাংচুর, শ্লীলতাহানি, মারপিট ও হাঁস নেওয়া সহ বিভিন্ন অভিযোগ এনে প্রতিপক্ষদের বিরুদ্ধে একটি মামলা করে। ওই মামলায় মামলায় মৃত নজরুল সরদারের ছেলে হুমায়ুন (২৭) সহ ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদি স্বপ্না আক্তার অভিযোগ করে বলেন আমার দেড় বিঘার একটি ছোট মৎস্য লীজ ঘের রয়েছে। ঘেরের সাথেই আমার বসতঘর রয়েছে। হুমায়ুন ও আরিফ বিভিন্ন সময়ে আমাকে কু প্রস্তাব দিয়ে আসছে। এতে রাজি না হওয়ায় প্রতিপক্ষরা ২৭ এপ্রিল রাতে আমাকে ভয় দেখিয়ে মাছের ঘের টি জোরপূর্বক দখল করে নেয়, আমাকে শ্লীলতাহানির চেষ্টা, বসতঘর ভাংচুর এবং পালিত হাঁস নিয়ে চলে যায়। এতে বাধা দিতে গেলে প্রতিপক্ষরা আমাকে এবং আমার পিতা মুসা কে মারপিট ও আহত করে। এরপর ২৮ এপ্রিল সকালে পশুর হাট এলাকায় প্রতিপক্ষরা দ্বিতীয় দফায় আমার পিতাকে মারপিট করে আহত করে। এ ঘটনায় মামলা করায় প্রতিপক্ষরা বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন স্বপ্না আক্তার।
অপর দিকে ২৮ এপ্রিল সকালে উপজেলার চাঁদখালী বাজারের পশুর হাট এলাকায় কালিদাসপুর গ্রামের মৃত আসমত সরদারের ছেলে মূসা সরদার ও হামিদ সরদারের ছেলে হাফিজুল সরদার ও তার লোকজন মৃত রমজান সরদারের ছেলে মনিরুল ইসলাম ও তার লোকজনের উপর হামলা ও মারপিট করে। এতে মনিরুল ইসলাম সহ ৪জন গুরুতর আহত হয়। আহত ৩জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে । এ ঘটনায় ১ লা মে বৃহস্পতিবার মনিরুল ইসলাম বাদি হয়ে মুসা সহ ১১ জনের নাম উল্লেখ ও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছে।
দুই পক্ষের বিরোধ কে কেন্দ্র করে হামলা ও মারপিট সহ বিভিন্ন অভিযোগে থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি সবজেল হোসেন।











































