Home আঞ্চলিক খুলনার আশপাশে মহান মে দিবস পালন

খুলনার আশপাশে মহান মে দিবস পালন

22



খুলনাঞ্চল ডেস্ক।।
‘শ্রমিক মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ শ্লোগান নিয়ে বিভিন্ন স্থানে মহান মে দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে একটি ডেস্ক রিপোর্ট।
॥ গণসেবা সংস্থা ॥
১লা মে বিকাল তিনটায় গনসেবা কার্যালয়ে মহান মে দিবসের আলোচনা সভা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আব্দুস সালাম এর সভাপতিত্বে , এবং কোষাধ্যক্ষ মোঃ লুৎফর রহমান লিটনের পরিচালনায় অনুষ্ঠিত হয় । সভায় বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা মিনা মুরাদ হোসেন, সহ-সাধারন সম্পাদক শেখ শরিফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মরিয়াম খাতুন,ফরিদা ইয়াসমিন, সৈয়দ হাফিজুর রহমান শাফি মেম্বার,ফকির রবিউল ইসলাম,সরদার মোস্তাক আহমেদ, মোঃ লিমন মোল্লা , শেখ আসলাম হোসেন,শেখ শাহাজান, মোঃ আবুল কালাম,হুমায়ুন খান, রানা শেখ,মোঃ বাচ্ছু শেখ প্রমুখ। আলোচনা সভা শেষে শিরোমনি বাজার খুলনা -যশোর মহাসড়কে একটি র্যালি অনুষ্ঠিত হয় ।
॥ কয়রা ॥
আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখা এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্যা শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং শেখ সাইফুল্লাহর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও খুলনা জেলা আমীর মাওলানা ইমরান হোসাঈন, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা জেলা সহকারী সেক্রেটারি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক অলি উল্লাহ, কয়রা উপজেলা আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ, আমাদি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওঃ অহিদুজ্জামান, বাগালি ইউনিয়ন সভাপতি মাওঃ নজরুল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুস সামাদ, কয়রা সদর ইউনিয়ন সভাপতি মোঃ রমজান আলী, উত্তর বেদকাশি ইউনিয়ন সভাপতি মাওঃ রবিউল ইসলাম এবং দক্ষিণ বেদকাশি ইউনিয়ন সভাপতি হাফেজ হেলাল উদ্দিন প্রমুখ।
॥ মোরেলগঞ্জ ॥
আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিকদলের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় নব্বইরশি বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল শ্রমিক সমাবেশে পরিণত হয়। “দুনিয়ার মজদুর এক হও”—এই ঐতিহাসিক স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-০৪ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা শ্রমিকদলের সভাপতি মোঃ আতিয়ার সরদার, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাপস কুমার রায়।
এছাড়াও বক্তব্য রাখেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জব্বার মোল্লা, যুগ্ম আহ্বায়ক শামীম আহসান ফকির, আফজাল জোমাদ্দার, ফকির রাসেল আল ইসলাম, মাওলানা আব্দুল খালেক, অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু এবং প্রবাসী সমাজসেবক মোঃ জাহাঙ্গীর হোসেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা শ্যামপুর থানা শ্রমিকদলের আহ্বায়ক মোঃ হারুণ আর রশিদ এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিকদল মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ মজনু মোল্লা।
সমাবেশের সভাপতিত্ব করেন পৌর শ্রমিকদলের সভাপতি মোঃ মাসুদ খান চুন্নু এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান (শামীম)। সার্বিক সহযোগিতায় ছিলেন পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান জুয়েল।
॥ রামপাল ॥
রামপাল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও শ্রমিকদলের যৌথ উদ্যোগে মহান মে দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় র্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। উপজেলা মডেল মসজিদ মোড় থেকে র্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা শ্রমিকদলের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা নাজমুল কবির বাদশাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন। বিশেষ অতিথির বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সদস্য ও অনুষ্ঠানের আয়োজক অ্যাডভোকেট বোরহান খান। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বাবু, শেখ ফিরোজ কবির, আলী আকবর সম্রাট, হুমায়ুন কবির হিমু, হিরক মনি, সরদার বাকীবিল্লাহ, মাজহারুল ইসলাম ইয়ামিন, শিকদার ওবায়দুল ইসলাম, শেখ ইব্রাহিম হোসেন, আ. হান্নান প্রমুখ।

॥ শ্যামনগর ॥
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ মে বৃহস্পতিবার সকাল ১০টায় শ্যামনগর মাইক্রোস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান রফিক।
শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়ন থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত হন। পরে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সোলাইমান কবির, সাবেক সদস্য সচিব আলমগীর কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল অহব, যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্য সচিব নাজমুল, টুটুল, আব্দুর রশিদ এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সিরাজ।
এছাড়াও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্যামনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে একটি বর্নাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় শ্যামনগর চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। শ্রমজীবী মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি পরিণত হয় শ্রমিকদের মিলনমেলায়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আব্দুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পেশার শ্রমিক প্রতিনিধি, শ্রমিক নেতা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন। কর্মসূচি শেষে শ্রমিকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। এই র্যালি ও সমাবেশ ছিল শ্রমিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে একটি প্রাণবন্ত ও অর্থবহ উদ্যোগ।
॥ বেনাপোল ॥
বৃহস্পতিবার দুপুরে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ এর আয়োজনে একটি র্যালী বেনাপোল বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টুর সভাপতিত্বে ও ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলীর সঞ্চলনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। প্রধান বক্তা ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। সমাবেশে বক্তব্য রাখেন, সহ সভাপতি নাসিমুল গনি বল্টু, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার,শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজোহা সেলিম,যুগ্ম আহব্বায়ক শহিদুল ইসলাম শহিদ ও পৌর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু,থানা ছাত্রদলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম চয়ন, থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক শাওন, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম। সমাবেশে উপস্থিত ছিলেন,পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক তবিবর রহমান তবি,স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সাধারণ সম্পাদক লিটন হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন,বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম,পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর আলী সহ ৮৯১ ও ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিকবৃন্দ।