Home আঞ্চলিক দক্ষিণাঞ্চলের শীর্ষ অনলাইন জুয়ারী সাবেক ছাত্রলীগ নেতা স্বপ্নীল কারাগারে

দক্ষিণাঞ্চলের শীর্ষ অনলাইন জুয়ারী সাবেক ছাত্রলীগ নেতা স্বপ্নীল কারাগারে

31


স্টাফ রিপের্টার
দক্ষিণাঞ্চলের শীর্ষ অনলাইন জুয়ারী সাবেক ছাত্রলীগ নেতা ও পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক মো. আরাফাত হোসেন স্বপ্নীলকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সাবেক ছাত্রলীগ নেতা স্বপ্নীলকে সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ৪ এপ্রিল এ মামলাটি পাইকগাছা থানায় দায়ের হয় (ধারা হচ্ছে, ২০২৩ (০২)/৩০(২)/৩৩।
এর আগে বৃহস্পতিবার দুপুরে পৌর শহরে অবৈধ জুয়ার অনলাইন কার্যকলাপ চালানোকালে জনতার হাতে ধরা পড়েন তিনি। পরে পুলিশের কাছে তাকে সোর্পদ করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি চাঁদখালী ইউনিয়নের গজালিয়া-কালুয়ার রুহুল আমিন সরদারের বড় ছেলে। স্বপ্নীল সাতক্ষীরা পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন। তিনি জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান বাবু’র ছত্রছায়ায় অবৈধ এ ব্যবসা শুরু করেন। সাবেক সরকারি দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের সাথে সুসম্পর্ক থাকায় কেউ ভয়ে মুখ খোলার সাহস পায়নি। জানাতে পারেনি প্রতিবাদ। স্বপ্নীলের অনলাইন (বেটিং সাইড) জুয়ার নাম হচ্ছে ‘ওয়ানএক্স বেট’ (১ঢইঊঞ)।
অন্যদিকে, পুলিশের নাকে ডগায় শ্রমিকলীগ নেতা তার অনলাইন জুয়া অব্যাহত রাখলেও প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় সর্বশান্ত হয়েছে অনেক পরিবার। অভিযোগ উঠেছে, শেখ হাসিনা পালিয়ে গেলেও স্বপ্নীলের সাথে পুলিশ প্রশাসনের একশ্রেণি কর্মকর্তার গোপন আর্থিক সম্পর্ক থাকায় এ ধরণের অবৈধ ব্যবসা অব্যাহত ছিল। আরও অভিযোগ রয়েছে, স্বপ্নীল তার অবৈধ অনলাইন জুয়ার আড়ালে আ’লীগের কর্মকান্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন কর্মসুচিতে গোপনে আর্থিক সহায়তা করে আসছিল। তার সাথে আত্মগোপানে থাকা এলাকার সাবেক সংসদ সদস্য, জেলার শীর্ষ নেতাদের সাথেও যোগাযোগ রয়েছে। বিভিন্ন কর্মসুচিতেও আর্থিক সহায়তার অভিযোগও রয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, স্বপ্নীল পলিটেকনিক থেকে ডিপ্লোমা পাশ করার পর অনলাইন জুয়ার সাথে জড়িয়ে পড়েন এবং দক্ষিণাঞ্চলের শীর্ষ অনলাইন জুয়ারী হিসাবে পরিচিতি পেয়েছেন। উপজেলা পর্যায়ের পুলিশের শীর্ষ কর্তাদেরকে মাসিক মাসোয়ারা দেওয়ার সুবাধে ৫ আগষ্ট বিপ্লবের পরও শ্রমিকলীগ নেতা তার অনলাইন ব্যবসা চালিয়ে আসছিল। নানা অভিযোগ থাকলেও তাকে গ্রেফতারে কোন উদ্যোগ নেওয়া হয়নি। বরং প্রকাশ্যে ঘোরাফেরা ছাড়াও স্বপ্নীল তার অবৈধ অনলাইন জুয়া ‘ওয়ান এক্সবেট’ চালু রাখে।