Home আঞ্চলিক অনিয়ম দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিককে ১০ দিনের কারাদণ্ড দিলো ইউএনও

অনিয়ম দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিককে ১০ দিনের কারাদণ্ড দিলো ইউএনও

33


সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু কে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ইউএনও। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ রাসেল ভ্রম্যমান আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন।
প্রাপ্ত তথ্যে জানা যায়, তালা উপজেলা পরিষদ কমপে¬ক্স ভবন তৈরীর কাজে অনিয়ম দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এসময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এম এ মামুন আলম তথ্য দিতে অস্বীকার করেন। তখন সাংবাদিকের সাথে কথাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। উভয়পক্ষ বিষয়টি তালা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের স্বাক্ষ্য গ্রহণ শেষে টিপুকে সাজা দেন।
তালা উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম জানান, আমি উপজেলা কমপে¬ক্স ভবণের কাজ তদারকিকালে সাংবাদিক টিপু কয়টা সিমেন্ট,কয়টা বালি, কয়টা খোয়া যাচ্ছে জানতে চান। আমি বলি, আপনি দাঁড়িয়ে গুনে নেন। এরপর সে আমাকে মারতে আসে। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি সরজমিনে এসে উপস্থিত সকলের স্বাক্ষ্য গ্রহণ শেষে সাংবাদিক টিপুকে ১০ দিনের সাজা প্রদান করেন। সাংবাদিক টিপু বলেন, কাজের মান খারাপ হচ্ছে, কাদা মিশ্রিত খোয়া দেওয়া হচ্ছে, সিমেন্ট কম দেওয়া হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে আমি সেখানে তথ্য সংগ্রহ করতে যাই। এসময় উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম আমাকে কোনো প্রকার সহযোগীতা না করায় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।
তালা উপজেলা প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদার বলেন, ঘটনার আমি অফিসের কাজে বাইরে ছিলাম। অফিসে ফিরে শুনি আমার অফিসের উপ-সহকারী প্রকৌশলীকে মারপিট করা হয়েছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল বলেন, একজন সাংবাদিক কতৃক আমার একজন কর্মকর্তাকে মারধর করা হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত শ্রমিকদের স্বাক্ষ্য গ্রহণে ঘটনা সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে দন্ডবিধির ১৮৬ ধারায় ১০ দিনের সাজা প্রদান করা হয়েছে।
এদিকে সাংবাদিককে সাজা প্রদানের এঘটনায় তালা প্রেসক্লাবের সভাপতি এম এম হাকিম, সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেনসহ তালার কর্তব্যরত সাংবাদিকরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বের তার নি:শর্ত মুক্তির দাবি জানান।