স্টাফ রিপোর্টার।।
খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এম এম মুজিবর রহমানকে (৭০) আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর ময়লাপোতা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
গত ২০ এপ্রিল খুলনার বিভিন্নস্থানে মিছিল ও দেশকে অস্থিতিশীল করার অভিযোগে তাঁকে আটক করা হয়। আটক এম এম মুজিবুর রহমান খুলনা আইনজীবী সমিতির একাধিক বার নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
নগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দেশে নাকশকতা সৃষ্টি অস্থিতিশীল করার তোলার অভিযোগে এম এম মুজিবুর রহমান আটক করা হযেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
অপরদিকে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে খুলনা মেট্রোপলিট পুলিশ বিভিন্নস্থান থেকে ৫জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন। কেএমপির মিডিয়া এণ্ড সিপি মোহা: আহসান হাবীব এ তথ্য জানান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- রবিউল আলম রবি (৫১), মিলন রায় চৌধুরী (৫৩), বোরহান শেখ (৫২), অসিত বাগচি (৪৫) ও বায়েজীদ শেখ (৩২)। রবিউল আলম রবি ডুমুরিয়া থানার রানাই গ্রামের মৃত খোরশেদ আলম ছেলে, মিলন রায় চৌধুরী বটিয়াঘাটা থানার কচুবুনিয়া জলমা গ্রামের মৃনাল কান্তি রায় চৌধুরী ছেলে, বোরহান শেখ একই থানার খারাবাদ গ্রামের মৃত আ: সাত্তার শেখ ছেলে, অসিত বাগচি ছয়ঘরিয়া গ্রামের নিরাঞ্জন বাগচি ছেলে ও বায়েজীদ শেখ মজিদঘাটা গ্রামের মনিরুল শেখের ছেলে।










































