Home Lead অস্ত্র ও গুলিসহ করিম বাহিনীর ২ সহযোগী আটক

অস্ত্র ও গুলিসহ করিম বাহিনীর ২ সহযোগী আটক

22

বাগেরহাট প্রতিনিধি।।

গোপন সংবাদে সুন্দরবনের আদচাই ফরেষ্ট ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে দস্যু বাহিনীর ওই দুই সদস্যকে আটক করা হয়। ছবি: সংগৃহীত

অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের দস্যু করিম শরিফ বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে সুন্দরবনের আদচাই ফরেষ্ট ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদে কোস্ট গার্ড জানতে পারে সুন্দরবনের আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় দুর্ধর্ষ দস্যু করিম শরিফ বাহিনী দলবল নিয়ে অবস্থান করছে। এমন খবরে কোস্ট গার্ড বেইস মোংলা ওই এলাকায় অভিযান চালায়। ওই সময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে দস্যু বাহিনীর সদস্যরা বনের ভেতরে পালিয়ে যায়।

পরবর্তীতে ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু করিম শরীফ বাহিনীর সহযোগী মো. আল আমিনকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা গোলা ও ছয় রাউন্ড ফাঁকা কার্তুজসহ আটক করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে খুলনা থেকে পুলিশ ও কোস্ট গার্ডের সমন্বয়ে করিম শরীফ বাহিনীর আরেক সহযোগী রেজাউল গাজী বাবুকে আটক করা হয়।

আটকরা দীর্ঘদিন ধরে দস্যু করিম শরীফের সঙ্গে ডাকাতি ছাড়াও ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ দিয়ে সহযোগিতা করে আসছিল জানিয়ে বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।