Home আঞ্চলিক মোংলায় বজ্রাঘাতে বিএনপি নেতার মৃত্যু

মোংলায় বজ্রাঘাতে বিএনপি নেতার মৃত্যু

12

মোংলা প্রতিনিধি।।

বাগেরহাটের মোংলায় বজ্রাঘাতে মো. নাছির শেখ নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির পুকুরে মাছ ধরারা সময় বজ্রপাতে ঘটনাস্থলে তিনি নিহত হন।


নিহত নাছির শেখ উপজেলার মিঠাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।

এলাকাবাসী ও পুলিশ জানায়, নাছির শেখ দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির পুকুরে মাছ ধরছিল। এ সময় হঠাৎ শুরু হওয়া বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন জানান, যেহেতু এটি বজ্রাঘাতে এক ধরণের স্বাভাবিক মৃত্যু। তাই আইনি কোন বিষয় আর এখানে আসছে না কিংবা থাকছে না। আর পরিবারেরও কোন অভিযোগ না থাকায় কোন আইনি প্রক্রিয়াও নেই।